ভারতে মদের দোকান খোলার পর মানুষের দীর্ঘ লাইন

করোনাভাইরাস নিয়ে বাংলাদেশ বিশ্বের সকল খবর নিয়ে বিবিসি বাংলার এই লাইভ পাতা। এখানে দিনভর পাওয়া যাবে বিশ্লেষণ, মতামত ও পরিসংখ্যান।

সরাসরি কভারেজ

রায়হান মাসুদ

  1. বিশ্বের অনেক দেশ অচলাবস্থা কাটিয়ে আশার আলো দেখছে

    ইতালিতে লকডাউন খুলে দেয়া হচ্ছে।

    স্পেনে সাত সপ্তাহের মধ্যে এই প্রথম বয়স্করাও হাঁটাহাঁটি করতে বাইরে বের হতে পারছে।

    ফ্রান্সও পরের সপ্তাহে লকডাউন তুলে নেবে।

    ১১ই মে থেকে ফ্রান্সে বাচ্চারা স্কুলে যেতে পারবে পর্যায়ক্রমে, কোথাও কোথাও কিছু বাণিজ্য চালু হবে।

    পর্তুগালে ছয় সপ্তাহ ধরে চলছিল জরুরী অবস্থা। দেশটি এখন তিন ধাপে পরিকল্পনা করেছে যেভাবে এই অচলাবস্থা নিরসন করা যায়।

    যুক্তরাষ্ট্রে অর্ধেকের বেশি রাজ্যে লকডাউন শিথিল হয়েছে।

    থাইল্যান্ডে খুলে দেয়া হয়েছে কিছু খাবার দোকান ও পাব।

    হংকং সরকার কিছু কিছু কর্মক্ষেত্র খোলার সিদ্ধান্ত নিয়েছে।

    জর্ডানে অর্থনৈতিক কার্যক্রমে বাধা নেই। তিউনিসিয়ায় খুলে দেয়া হচ্ছে ক্ষুদ্র ও বৃহৎ শিল্প।

    মিশরে অভ্যন্তরীনদের জন্য হোটেল খুলে দেয়া হচ্ছে। তবে সেখানে সর্বোচ্চ সীমা বেঁধে দেয়া হয়েছে ২৫ শতাংশ।

    ইরানে অনেক শহরে মসজিদ খুলে দেয়া হয়েছে।

  2. থাইল্যান্ডে রেস্তোঁরা ও অ্যালকোহল বিক্রি শুরু

    থাইল্যান্ডে সংক্রমণ খুব একটা হয়নি। সরকার বলছে তারা বেশ দক্ষ হাতে এটা দমন করতে পেরেছে।

    এখন এক অঙ্কে সংক্রমণ হচ্ছে সব মিলিয়ে ২৯৬৯ জনের করোনাভাইরাস ধরা পড়েছে।

    মারা গেছেন ৫৪ জন।

    কিছু কিছু ক্ষেত্রে লকডাউন শিথিল হয়েছে ইতোমধ্যে।

    পাব খুললেও মদ কিনে নিয়ে বাড়িতে বসে খেতে হবে।

    তবে কিছু খাবারের দোকানে বসেও খেতে পারবেন।

    থাইল্যান্ডে রেস্তোঁরা ও অ্যালকোহল বিক্রি শুরু

    ছবির উৎস, Getty Images

    ছবির ক্যাপশান, থাইল্যান্ডে রেস্তোঁরা ও অ্যালকোহল বিক্রি শুরু
  3. পরিচ্ছন্নতাকর্মী, বাবুর্চি ও পানির মিস্ত্রীরা কাজে ফিরছেন ভারতে

    ভারতে চলছে লকডাউনের তৃতীয় স্তর। আজ থেকে খুলে দেয়া হচ্ছে বেসরকারি অফিস, যেখানে ৩৩ শতাংশ কর্মীদের দপ্তরে ঢোকার অনুমতি দেয়া হবে।

    তবে মার্কেট ও মল খোলা হয়নি।

    স্বনির্ভর পেশাজীবিরাও কাজে ফিরছেন- তাদের মধ্যে আছেন পরিচ্ছন্নতাকর্মীরা, বাবুর্চি, বৈদ্যুতিক কাজ করেন যারা এবং পানির মিস্ত্রী।

    কিন্তু গণপরিবহন বন্ধ থাকবে এবং যেসব জায়গা ঝুঁকিপূর্ণ সেখানে লকডাউন শিথিল হবে না।

    ভারতে লকডাউন ঘোষণার পর অনেক ক্ষুদ্র পেশাজীবি শহর ছাড়েন

    ছবির উৎস, Getty Images

    ছবির ক্যাপশান, ভারতে লকডাউন ঘোষণার পর অনেক ক্ষুদ্র পেশাজীবি শহর ছাড়েন
  4. ঢাকায় অনেক রাস্তায় আজ যানজট দেখা গেছে, গুলশান এভিনিউতে দুপুর ১২টা ২০ মিনিটে তোলা এই ছবিটি

    ঢাকায় গুলশান এভিনিউর একটি রাস্তার চিত্র এটি

    ছবির উৎস, বিবিসি বাংলা

    ছবির ক্যাপশান, ঢাকায় গুলশান এভিনিউর একটি রাস্তার চিত্র এটি
  5. ব্রেকিং, নতুন করে ৫০ লাখ লোককে রেশন কার্ড দেয়া হবে- শেখ হাসিনা

    বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, “আগামী ১৫ই মে পর্যন্ত ছুটির মেয়াদ বাড়ানো হচ্ছে।”

    তবে তিনি উল্লেখ করেছেন, রোজা ও ঈদ সামনে রেখে স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করে কিছু দোকানপাট, বাজার খোলা রেখে অর্থনীতিকে সচল করার চেষ্টা করা হচ্ছে।

    আরো ৫০ লাখ লোককে রেশন কার্ড দেয়া হবে বলেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী।

  6. কোভিড-১৯ ভ্যাকসিন তৈরি হতে কতদিন

    যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ঘোষণা দিয়েছেন চলতি বছরেই তৈরি হবে ভ্যাকসিন।

    যুক্তরাষ্ট্রের সিয়াটলে এক মাস আগেই প্রথমবারের মতো মানবদেহে করোনাভাইরাস ভ্যাকসিন পরীক্ষা হয়।

    কিন্তু এখনো বেশ কয়েকধাপ বাকি আছে- প্রাথমিকভাবে নিরাপত্তা পরীক্ষা পার হলে ক্লিনিকাল কিছু ট্রায়াল হবে এরপর ঔষধ নিয়ন্ত্রকরা এটা অনুমোদন দেবে এবং বিশাল সংখ্যায় এটা তৈরির ব্যবস্থা করতে হবে।

    যদিও ভ্যাকসিন তৈরি করতে কয়েক বছর সময় লেগে যায়। বিশেষজ্ঞরা বলছেন ১২ থেকে ১৮ মাস লাগে ভ্যাকসিন তৈরি হতে।

    এখানে অনেক বড় একটা বৈজ্ঞানিক কাজ আছে এবং কেউ নিশ্চিত না এটা কাজ করবে কি না।

    চার ধরণের করোনাভাইরাস মানবদেহে সংক্রমিত হয় গেছে, তারা সাধারণ ঠান্ডা লাগার উপসর্গ নিয়ে আসে এবং এদের কোনো ভ্যাকসিন নেই।

    কোভিড-১৯

    ছবির উৎস, Getty Images

  7. শাহরুখ খান গাইলেন- 'সব ঠিক হয়ে যাবে'

  8. নিউজিল্যান্ডে নতুন করে কোনো শনাক্ত নেই

    ১৬ই মার্চের পর এই প্রথম নিউজিল্যান্ডে কোনো নতুন কোভিড-১৯ রোগী ধরা পড়েনি।

    দেশটিতে এখন পর্যন্ত কোভিড-১৯ সংক্রান্ত রোগে মারা গেছেন ২০ জন।

    সব মিলিয়ে নিউজিল্যান্ডে ১১৩৭ জনের করোনাভাইরাস ধরা পড়েছে।

    শেষ সপ্তাহে নিউজিল্যান্ডে সংক্রমণের সংখ্যা ছিল প্রতিদিন এক অঙ্কে।

    ইতোমধ্যে দেশটিতে লকডাউন শিথিল করা হয়েছে সীমিত আকারে।

  9. যুক্তরাষ্ট্র চলতি বছরেই ভ্যাকসিন আনবে- ট্রাম্প

    যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিশ্বাস করেন ২০২১ সালের আগেই যুক্তরাষ্ট্র করোনাভাইরাস ভ্যাকসিন নিয়ে আসবে।

    ফক্স নিউজের কাছে মি: ট্রাম্প বলেন, “আমরা আত্মবিশ্বাসী যে এই বছরের শেষেই আমরা ভ্যাকসিন পেয়ে যাবো।”

    বিজ্ঞানীরা বিশ্বের বিভিন্ন জায়গায় ভ্যাকসিন তৈরির কাজে উঠেপড়ে লেগেছে, অধিকাংশের মত এটাই যে এই ভ্যাকসিন জনসাধারণ পাবে ২০২১ সালে।

    যুক্তরাষ্ট্র চলতি বছরেই ভ্যাকসিন আনবে- ট্রাম্প

    ছবির উৎস, EPA

    ছবির ক্যাপশান, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প
  10. বিশ্বে ৩৫ লাখ ছাড়ালো আক্রান্তের সংখ্যা, দেশে দেশে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা

    যুক্তরাষ্ট্র- ১১ লাখ ৫৭ হাজার

    স্পেন- ২ লাখ ১৭ হাজার

    ইতালি- ২ লাখ ১০ হাজার

    যুক্তরাজ্য- ১ লাখ ৮৭ হাজার

    ফ্রান্স- ১ লাখ ৬৮ হাজার

    জার্মানি- ১ লাখ ৬৫ হাজার

    রাশিয়া- ১ লাখ ৩৪ হাজার

    তুরষ্ক- ১ লাখ ২৬ হাজার

    ব্রাজিল- ১ লাখের কিছুটা বেশি

    তথ্যসূত্র: জন্স হপকিন্স বিশ্ববিদ্যালয়।

  11. করোনাভাইরাস নিয়ে বিশ্ব আপডেট

    • বিশ্বে মোট আক্রান্তের সংখ্যা ৩৫ লাখ ছাড়িয়েছে।
    • মৃতের সংখ্যা আড়াই লাখ ছুঁইছুঁই।
    • রাশিয়ায় নতুন করে ১০ হাজার ছয়শো মানুষ কোভিড-১৯ পজিটিভ হয়েছে।
    • জার্মানিতে রবিবার থেকে খুলেছে কিছু চার্চ।
    • ইরানে আজ থেকে কিছু শহরে খুলে দেয়া হচ্ছে মসজিদ।
    • ফুসফুসের মৃত সেলের কারণে অনেকে দ্বিতীয়বার পজিটিভ আসছে, বলছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার বিশেষজ্ঞ।
    করোনাভাইরাস

    ছবির উৎস, Getty Images

  12. যুক্তরাজ্য একদিনে করালো প্রায় সাতাত্তর হাজার টেস্ট

    যদিও প্রাথমিকভাবে লক্ষ্য ছিল ১ লাখ টেস্ট করানোর কিন্তু যুক্তরাজ্য একদিনে ৭৬,৪৯৬টি টেস্ট করিয়েছে।

    ন্যাশনাল হেলথ সার্ভিসের এক কর্মকর্তা বিবিসিকে জানিয়েছেন, লন্ডনে হাসপাতালে ভর্তির হার কমে এসেছে।

    এক মন্ত্রী বলেন, কিছু কিছু বাণিজ্যে কর্মঘণ্টা কমিয়ে এনে কাজ শুরু করা যেতে পারে। এটা হবে যুক্তরাজ্যে লকডাউন শিথিল করার প্রথম ধাপ।

  13. আজ থেকে বাংলাদেশে করোনাভাইরাসের দায়িত্ব হাতবদল

    বাংলাদেশে কারো দেহে করোনাভাইরাসের উপসর্গ দেখা দিলে আইইডিসিআরের পরিবর্তে সেই নমুনা সংগ্রহ করবে স্বাস্থ্য অধিদপ্তর।

    স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক আবুল কালাম আজাদ বিবিসি বাংলাকে জানিয়েছেন, সারা দেশে এই ভাইরাস সংক্রমণের পরিধি বেড়েছে এবং ভবিষ্যতে এটা আরো বাড়বে বলে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

  14. শুভ সকাল। বাংলাদেশ ও বিশ্বে করোনাভাইরাস নিয়ে সকল আপডেট নিয়ে বিবিসি বাংলার এই লাইভ পাতা। এখানে পাবেন কোভিড-১৯ সর্ম্পকিত সকল তথ্য, পরিসংখ্যান, সংবাদ ও মতামত।

    ইউরোপ ও আমেরিকার নানা জায়গায় লকডাউন শিথিল হচ্ছে। ভারতে বাড়ানো হয়েছে লকডাউনের মেয়াদ। বাংলাদেশে বাড়ানো হয়েছে সাধারণ ছুটি।

    তুরষ্কের আঙ্কারা শহরের ফাঁকা রাস্তা

    ছবির উৎস, Getty Images

    ছবির ক্যাপশান, তুরষ্কের আঙ্কারা শহরের ফাঁকা রাস্তা