আইইডিসিআরের পরিবর্তে নমুনা সংগ্রহ করবে স্বাস্থ্য অধিদপ্তর

করোনাভাইরাস নিয়ে বাংলাদেশ বিশ্বের সকল খবর নিয়ে বিবিসি বাংলার এই লাইভ পাতা। এখানে দিনভর পাওয়া যাবে বিশ্লেষণ, মতামত ও পরিসংখ্যান।

সরাসরি কভারেজ

রায়হান মাসুদ

  1. পোশাকশিল্প ছাড়াও অন্য কারখানা খুলছে নানা জায়গায়

    করোনা সংক্রমণের ঝুঁকির মধ্যেই রপ্তানিমুখী পোশাকশিল্পের বাইরে অন্য শিল্পকারখানাও চালু হচ্ছে।

    পাটকল থেকে শুরু করে বিভিন্ন এলাকার সিমেন্ট, কেব্‌লস, ট্যানারি, প্যাকেজিং, জুতাসহ বিভিন্ন ধরনের কারখানায় আংশিক বা পুরোদমে উৎপাদন শুরু হয়েছে বলে জানাচ্ছে বাংলাদেশের দৈনিক পত্রিকা প্রথম আলো।

  2. বিশ্বব্যাপী মৃতের সংখ্যা আড়াই লাখের কাছাকাছি

    জন্স হপকিন্স বিশ্ববিদ্যালয়ের হিসেব অনুযায়ী বিশ্বব্যাপী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন ২ লাখ ৪৩ হাজারের বেশি মানুষ।

    এখন পর্যন্ত ৩৪ লাখের বেশি মানুষ এই ভাইরাসে আক্রান্ত হয়েছেন বলে জানা গেছে।

    মৃতের সংখ্যা ইতালিতে ২৮৭১০।

    যুক্তরাজ্যে ২৮১৩১।

    ফ্রান্স ২৪৭২৯।

    বেলজিয়াম ৭৭৬৫।

  3. বাংলাদেশে যে কোনো সময় ছুটি বাড়ানোর ঘোষণা

    করোনাভাইরাসের মহামারি ঠেকাতে বাংলাদেশে ২৬শে মার্চ থেকে চলতে থাকা সাধারণ ছুটি ১৪ই মে পর্যন্ত বাড়ানো হতে পারে বলে জনপ্রশাসন মন্ত্রণালয়ের একজন উর্ধ্বতন কর্মকর্তা জানিয়েছেন।

    ঐ কর্মকর্তা জানান বাংলাদেশে করোনাভাইরাস সংক্রমণের হার বাড়তে থাকায় ছুটি বাড়ানোর সিদ্ধান্ত নেয়া হয়েছে এবং এই সিদ্ধান্তে প্রধানমন্ত্রী সম্মতি দিয়েছেন।

    তবে ছুটির ঘোষণা জানিয়ে আনুষ্ঠানিক প্রজ্ঞাপণ সোমবার জারি করা হতে পারে বলে জানান করেন ঐ কর্মকর্তা।

    ১৪ই মে বৃহস্পতিবার হওয়ায় কার্যত এই ছুটি শেষ হবে ১৬ই মে।

    মন্ত্রণালয় সূত্র থেকে জানা যায়, সাধারণ ছুটি বলা হলেও এই সময়ে এক জেলা থেকে অন্য জেলায় মানুষজন যেন যাতায়াত করতে না পারে, তা নিশ্চিত করতে বিশেষ নির্দেশনা দেয়া হতে পারে এই ছুটির প্রজ্ঞাপণে।

    ১৬ই মে পর্যন্ত বাড়তে পারে ছুটি

    ছবির উৎস, Getty Images

    ছবির ক্যাপশান, ১৬ই মে পর্যন্ত বাড়তে পারে ছুটি
  4. বরিস জনসনের সুস্থ হতে লিটারের পর লিটার অক্সিজেন লেগেছে

    বরিস জনসন বলছেন তার খুব কঠিন সময় গিয়েছে সুস্থ হওয়ার লড়াইয়ে।

    “আমি মোটেও অস্বীকার করবোনা। এটা ছিল কঠিন একটা সময়,” বরিস জনসন এভাবেই বর্ণনা করেন মুহূর্তগুলো।

    ২৬শে মার্চ যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বরিস জনসনের করোনাভাইরাস ধরা পড়ে। এর দশদিন পর তাকে হাসপাতালে ভর্তি করা হয়। দ্য সান পত্রিকাকে বরিস জনসন বলেন, “এটা আমার চিন্তার বাইরে যে এই কয়দিনের মাথায় আমি এতোটা ভেঙ্গে পড়বো।”

    এখনো ব্রিটেনে মৃতের সংখ্যা বাড়ছে। এর মাঝেই একজন স্বাস্থ্য কর্মকর্তা জানিয়েছেন ব্রিটেনে কোভিড-১৯ সংক্রান্ত রোগে হাসপাতালে ভর্তির হার ১৩ শতাংশ কমেছে।

    বরিস জনসন

    ছবির উৎস, AFP

    ছবির ক্যাপশান, বরিস জনসন
  5. শুভ সকাল। ইউরোপ ও আমেরিকার কিছু জায়গায় এবং অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ডে লকডাউন শিথিল হচ্ছে। তবে বাংলাদেশে বাড়তে পারে সাধারণ ছুটি। এখন বাংলাদেশে ৮৭৯০ জন কোভিড-১৯ এ আক্রান্ত হয়েছে। মারা গেছেন ১৭৫ জন। বিবিসি বাংলার এই লাইভ পাতায় পাবেন আজকের সকল আপডেট।