করোনাভাইরাসের চিকিৎসার প্রথম ওষুধটি কি পাওয়া গেছে?

বিশ্বের অনেক দেশেই করোনাভাইরাস আক্রান্তের হার কমেছে, তবে বাংলাদেশে সেটা বাড়ছে। প্রতিনিয়ত করোনাভাইরাস নিয়ে নতুন খবর ও আপডেট নিয়ে বিবিসি বাংলার এই লাইভ পেজ।

সরাসরি কভারেজ

রায়হান মাসুদ and মানসী বড়ুয়া

  1. ব্রিটেনের শান্ত পথঘাট বাংলাদেশের চাকরির বাজারে প্রভাব ফেলবে

    ব্রিটেনে এমন অনেক ফ্যাশন হাউজ আছে যাদের মূল পোশাকের বাজার বাংলাদেশ।

    বিশ্বের অনেক ফ্যাশন ব্র্যান্ড এখন কোভিড-১৯ এর প্রভাবে পুরোনো অর্ডার বাতিল করছে।

    এটা বাংলাদেশের পোশাক খাতে প্রভাব ফেলবে।

    যদিও বাংলাদেশের সরকার ৫৮৮ মিলিয়ন ডলারের একটা প্রণোদনা প্যাকেজ দিয়েছে কিন্তু তা দিয়ে মাত্র এক মাসের বেতন হবে।

  2. দক্ষিণ এশিয়ার কোভিড-১৯ পরিস্থিতি

    মঙ্গলবার পাকিস্তানে ২০ জন মারা গেছেন। পাকিস্তানে মোট মারা গেছেন ৩০১ জন। দেশটিতে ১৪ হাজার লোক করোনাভাইরাসে আক্রান্ত আছেন।

    শ্রীলঙ্কার ক্রিকেট বোর্ড ঘোষণা দিয়েছে তারা দেশটির ক্রিকেট কম্যুনিটিতে টাকা ঢালবে যাতে স্টেডিয়াম ও অন্যান্য অবকাঠামোগুলোর দেখভাল করতে পারে। এই দ্বীপদেশটিতে ৬০০টি করোনাভাইরাস কেস পাওয়া গেছে এবং সাতজন ভাইরাস সংক্রান্ত কারণে মারা গেছেন।

    ভারতে আটকা পড়া নেপালি শ্রমিকদের কেউ কেউ ভারত-নেপাল সীমান্ত সংলগ্ন মহাকালি নদী সাঁতরে পার হয়। অন্তত তিনজন পার হয়েছেন বলে নিশ্চিত করেছে বিবিসি এবং নেপালে সংক্রমণ বেড়ে ৫৪ হয়েছে।

  3. ইংল্যান্ডে যাদের কোভিড-১৯ পরীক্ষার জন্য উপযুক্ত ধরা হয়

    সরকার এর আগে বিবৃতি দেয় জরুরি সেবায় নিয়োজিত যে কোনো কর্মীর পরীক্ষা করা হবে।

    নতুন নিয়ম অনুযায়ী যারা পরীক্ষাযোগ্য:

    সকল ন্যাশনাল হেলথ সার্ভিস কর্মী ও সামাজিক সেবা কর্মী, তাদের উপসর্গ থাকুক আর না থাকুক। কেয়ার হোমে যারা থাকেন।

    যারা বাড়ি থেকে কাজ করছেন না এমন কর্মী।

    ৬৫ বছরের বেশি বয়সীয় যে কেউ যাদের উপসর্গ আছে এবং তাদের বাড়ির অন্য সদস্যরা।

  4. ঢাকার যেসব জায়গায় অন্তত ৫০ জন শনাক্ত হয়েছেন, আইইডিসিআরের ২৮শে এপ্রিল পর্যন্ত হিসেব অনুযায়ী

    রাজারবাগে ১১৯ জন করোনাভাইরাসে আক্রান্ত বলে শনাক্ত করা গেছে।

    লালবাগে এখন পর্যন্ত ৬৭ জন আক্রান্ত হয়েছেন বলে শনাক্ত করা গেছে।

    যাত্রাবাড়িতে সংখ্যাটা ৭০। মহাখালীতে ৫৪ জন। মোহাম্মদপুরে ৬১ জন।

    বংশালে ৪৯ জন, কাকরাইলে ৪৭ জন, উত্তরায় ৪৬ জন, তেজগাঁওয়ে ৪৪ জন, মুগদায় ৪৩ জন আক্রান্ত বলে শনাক্ত করা হয়েছে।

  5. করোনাভাইরাস

    ছবির উৎস, Getty Images

    ছবির ক্যাপশান, টোকিও
    করোনাভাইরাস

    ছবির উৎস, Getty Images

    ছবির ক্যাপশান, আঙ্কারা, তুরষ্ক
    করোনাভাইরাস

    ছবির উৎস, Getty Images

    ছবির ক্যাপশান, লস অ্যাঞ্জেলস
  6. যুক্তরাজ্যে আজ থেকে দিনে এক লাখ টেস্ট

    যুক্তরাজ্য লাখো লোকের জন্য টেস্ট সুবিধা এনে দিচ্ছে।

    সরকার এখন টেস্ট করানোর জন্য কোনো ক্যাটাগরি দেখবে না এবং দিনে এক লাখ টেস্ট করানোর কথা বলছে।

    ক্যানসার রোগীদের জন্য আলাদা ব্যবস্থা নেয়া হচ্ছে যেখানে ভাইরাসের সংক্রমণ থেকে তাদের রক্ষা করার একটা চেষ্টা করা হবে।

    ৮ই মে ব্রিটেনের রানী জাতির উদ্দেশ্যে ভাষণ দেবে। এদিন ইউরোপে ব্রিটেনের ৭৫তম বিজয় দিবস।

    করোনাভাইরাসের ভ্যাকসিন আবিষ্কারে কাজ করছে যুক্তরাজ্য

    ছবির উৎস, Getty Images

    ছবির ক্যাপশান, করোনাভাইরাসের ভ্যাকসিন আবিষ্কারে কাজ করছে যুক্তরাজ্য
  7. উগান্ডার সংসদ সদস্যরা নিজেদের জন্য ২৬ লাখ ডলার বাজেট দিল

    উগান্ডার প্রেসিডেন্ট ইউরি মুসেভেনি দেশটির সংসদ সদস্যদের ওপর ক্ষুব্ধ হয়েছে।

    তারা নিজেদের জন্য মোট ১০ বিলিয়ন উগান্ডার মুদ্রা বরাদ্দ করেছে, বলা হচ্ছে এটা তারা করোনাভাইরাসের জন্য সচেতনতা বৃদ্ধিতে কাজে লাগাবে।

    প্রেসিডেন্ট বলেন, এমপিরা নিজেদের জন্য বাজেট করবে এটা নৈতিকভাবেই ঠিক না। তিনি জেলা কমিটিগুলোতে টাকা দেয়ার কথা বলেন। প্রেসিডেন্ট মুসেভেনি একটি তদন্তের আহ্বান করেছেন যেখানে খতিয়ে দেখা হবে এমপিরা নিজ নিজ এলাকায় ত্রাণের জন্য ব্যয় করেছেন কি না। উগান্ডায় এখন পর্যন্ত ৭৯ জন করোনাভাইরাস রোগী ধরা পড়েছে। ৫ই মে পর্যন্ত দেশটিতে চলবে লকডাউন।

  8. গুজরাটে যে মুসলিম ব্যক্তি কোভিড-১৯ মৃতদেহ সৎকার করছে

    তিন দশক ধরে মৃতদেহ সৎকারের কাজ করছেন আব্দুল মালাবারি। তিনি যাদের লাশ সৎকার করেন তাদের বেশিরভাগেরই কোনো আত্মীয় স্বজন আসেনা দেখতে।

    কিন্তু এবারে যে পরিস্থিতি দাঁড়িয়েছে সেটা তিনি কখনো ভাবেননি।

    ৫১ বছর বয়সী এই ব্যক্তি বিবিসির শৈলি ভাটকে বলেন, “আমার তো কাজের কোনো ঠিক ঠিকানা নেই। ফোন পেলেই আমি কাজে নেমে যাই।”

    সুরাট শহরে যখনই কোনো কোভিড-১৯ আক্রান্ত রোগী মারা যায়, সাথে সাথে ডাক পড়ে তার।

    এই শহরে এখন পর্যন্ত ১৯ জন মারা গেছেন।

    গুজরাটে মোট আক্রান্তের সংখ্যা সাড়ে তিন হাজার ছাড়িয়েছে।

    তিন দশক ধরে মৃতদেহ সৎকারের কাজ করছেন আব্দুল মালাবারি
    ছবির ক্যাপশান, তিন দশক ধরে মৃতদেহ সৎকারের কাজ করছেন আব্দুল মালাবারি
  9. আজ মাস্ক সদৃশ গ্রহাণু পৃথিবী অতিক্রম করবে

    মহাকাশের হিসেবে পৃথিবীর কাছ ঘেঁষে একটি গ্রহাণু অতিক্রম করবে।

    পৃথিবী থেকে ৩.৯ মিলিয়ন মাইল দূর দিয়ে যাবে এটি।

    মহাকাশের এই পাথরখন্ডটি দেড় মাইল প্রশস্ত, এর নাম ১৯৯৮ ওআর ২।

    পর্যবেক্ষকরা বলছে এটি ২০২০ সালের জন্য যথার্থ একটি ব্যাপার যেহেতু এটার আশেপাশে যে ধুলা ও ধ্বংসাবশেষ আছে তা দেখতে মাস্ক সদৃশ একটা আকার নিয়েছে।

    মহাকাশ

    ছবির উৎস, Press Association

  10. ব্রাজিলে মৃতের সংখ্যা ছাড়িয়েছে পাঁচ হাজার

    গেল ২৪ ঘন্টায় সরকারি হিসেব অনুযায়ী মারা গেছে আরো ৪৭৪ জন।

    এখন পর্যন্ত ব্রাজিলে মারা গেছেন ৫০১৭জন মানুষ।

    দক্ষিণ আমেরিকায় ব্রাজিলেই সবচেয়ে বেশি আক্রান্ত। প্রায় ৭২ হাজার মানুষ আক্রান্ত এই দেশে।

    চীনে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন ৪৬৩৩ জন।

  11. বার্গারের দোকানে লম্বা লাইনে ক্ষুব্ধ নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী

    নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জেসিন্ডা আর্ডেন স্থানীয় বার্গারের দোকানে মানুষের লম্বা লাইন দেখে ক্ষোভ প্রকাশ করেছেন।

    যদিও দেশটিতে লকডাউন শিথিল করা হয়েছে কিন্তু তিনি বলেন, এটা এমন না যে ভীড় করতে হবে কোথাও।

    বার্গারের দোকানটির নাম ‘বার্গার ফুয়েল’। তাদের সাথে স্থানীয় কর্তৃপক্ষ যোগাযোগ করেছে এবং যথাযথ ব্যবস্থা নিতে বলেছে।

  12. এশিয়ায় করোনাভাইরাসের সর্বশেষ

    চীনে নতুন করে ২২টি কেস ধরা পড়েছে, যার মধ্যে ২১টি বাইরে থেকে আসেছে। নতুন করে কেউ মারা যায়নি দেশটিতে। এখন পর্যন্ত চীনে আক্রান্তের সংখ্যা ৮২৮৫৮।

    সিঙ্গাপুরে নতুন করে ৫২৮ জন ধরা পড়েছে। ২ সপ্তাহের মধ্যে এটা সবচেয়ে কম। সিঙ্গাপুরে এখন পর্যন্ত ১৫ হাজারের কাছাকাছি মানুষের শরীরে করোনাভাইরাস ধরা পড়েছে।

    ভারতে ৩০ হাজার ছুঁয়েছে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা।

    এশিয়ায় এটাই দ্বিতীয় সর্বোচ্চ আক্রান্তের সংখ্যা।

  13. ভাইরাস ঠেকিয়ে দিয়েছে ভিয়েতনাম

    ভিয়েতনামে নতুন করে কোনো ভাইরাস আক্রান্ত ধরা পড়েনি বুধবার। গত ১৩ দিনে কোনো কম্যুনিটি ট্রান্সমিশন হয়নি ভিয়েতনামে।

    প্রায় ৯ কোটির ওপর জনসংখ্যার এই দেশটিতে মোট করোনাভাইরাস রোগী পাওয়া গেছে ২৭০ জন, একজনও মারা যায়নি।

    বিশ্বে প্রতি মিলিয়নে আক্রান্তের সংখ্যা এই দেশেই সবচেয়ে কম। দেশটির প্রধানমন্ত্রী তবুও জনগণকে সজাগ থাকতে বলেছে।

    কোভিড-১৯

    ছবির উৎস, Reuters

  14. বাংলাদেশের সবচেয়ে বড় অস্থায়ী হাসপাতালের কিছু ছবি, বসুন্ধরা কনভেশন সেন্টারে তৈরি হয়েছে এই হাসপাতাল

    করোনাভাইরাস

    ছবির উৎস, Getty Images

    করোনাভাইরাস

    ছবির উৎস, Getty Images

  15. শুভ সকাল। বাংলাদেশের গাজীপুর করোনাভাইরাসের একটি ঝুঁকিপূর্ণ স্থান হওয়ার পরেও সেখানে গার্মেন্টস, দোকান ও এখন মসজিদও খুলে দেয়ার সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। যুক্তরাষ্ট্রে আজ আক্রান্তের সংখ্যা ছাড়ালো ১০ লাখ। করোনাভাইরাস নিয়ে বাংলোদেশ ও বিশ্বের যত খবর তা নিয়ে বিবিসি বাংলার এই লাইভ পেজ আয়োজন।