আপনি এই ওয়েবসাইটের একটি টেক্সট(লিখিত) সংস্করণ দেখছেন, যা কম ডেটা ব্যবহার করছে। ছবি ও ভিডিওসহ মূল সংস্করণ দেখতে এখানে ক্লিক করুন

আমাকে মূল ওয়েবসাইটে/সংস্করণে নিয়ে যান

এই ডেটা-সাশ্রয়ী সংস্করণ সম্পর্কে আরও জানুন

এশিয়ার দেশে দেশে বাড়লো লকডাউনের মেয়াদ

করোনাভাইরাস বিশ্ব মহামারি নিয়ে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ আপডেট নিয়ে বিবিসি বাংলার লাইভ আয়োজন।

সরাসরি কভারেজ

মাসুদ হাসান খান

  1. বিখ্যাত বিয়ার পানের উৎসব অক্টোবরফেস্ট বাতিল করলো জার্মানি

    চলতি বছরের অক্টোবরফেস্ট বাতিল করেছে জার্মানি।

    মিউনিখের বিখ্যাত অনুষ্ঠান এটি যেখানে প্রচুর বিয়ার পান করার রীতি আছে।

    জার্মানির বাভারিয়া রাজ্য থেকে এই ঘোষণা আসে।

    মিউনিখের অর্থনীতিতে এটি প্রভাব ফেলবে।

    এই অনুষ্ঠান থেকে এক বিলিয়ন ইউরো তোলে শহর কর্তৃপক্ষ।

  2. শ্রীলঙ্কায় আত্মঘাতী বোমা হামলার এক বছর স্মরণ

    গত বছর শ্রীলঙ্কায় ইস্টারের অনুষ্ঠানে বোমা হামলায় ২৫০ জনের বেশি মানুষ মারা যায়।

    পর্যটক থেকে শুরু করে ইস্টারে প্রার্থনাকারীরা অনেকেই মারা যান এই ঘটনায়।

    শ্রীলঙ্কায় করোনাভাইরাস রোধে মার্চ মাস থেকে কারফিউ চলছে।

  3. কেবল ঢাকা শহরেই সংক্রমণ ছাড়িয়েছে এক হাজার

    ২০শে এপ্রিলের হিসেব অনুযায়ী ঢাকায় এখন ১১৭৪ জন করোনাভাইরাসে শনাক্ত হয়েছেন।

    ঢাকার আশেপাশেই মূলত করোনাভাইরাস রোগী অন্য যেকোনো জায়গার তুলনায় বেশি। আইইডিসিআরের হিসেব অনুযায়ী চট্টগ্রামে পুরো বিভাগে মোট করোনাভাইরাস রোগী আছেন ১১৮ জন, যেখানে নরসিংদীতে ১৩৫ জন, কিশোরগঞ্জে ১৪৬ জন এবং গাজীপুরে শনাক্ত হয়েছেন ২৬৯ জন।

    নারায়ণগঞ্জে সংক্রমণ হয়েছে ৩৮৭ জনের মাঝে।

    এর বাইরে মুন্সীগঞ্জে ৩৩ জন, গোপালগঞ্জে ৩০ জন রোগী শনাক্ত হয়েছেন।

    মাদারীপুর প্রাথমিকভাবে ঝুঁকিপূর্ণ ছিল, কিন্তু এখন সেখানে শনাক্তের সংখ্যা কম।

  4. করোনাভাইরাস নিয়ে বিবিসি বাংলার সব ভিডিও কন্টেন্ট দেখুন এখানে

  5. ইন্দোনেশিয়ায় রমজানে শহর ছাড়ায় নিষেধাজ্ঞা

    ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট বলছেন রমজান মাসের শেষে ইন্দোনেশিয়ার মুসলিমরা গণহারে যেভাবে শহর থেকে গ্রামে যান সেটা এবার বাতিল হচ্ছে।

    যদিও বিশেষজ্ঞরা বলছেন ঘোষণা আসতে দেরি হয়ে গেছে।

    কারণ এর আগেই প্রায় ১০ লাখ মানুষ জাকার্তা ছেড়েছেন।

    ইন্দোনেশিয়ায় বিশ্বের সবচেয়ে বেশি মুসলমান বসবাস করে, সেখানে এটা ভাবা অসম্ভব যে কেউ ঈদে বাড়ি না গিয়ে থাকবেন।

    ঈদে সব ধরণের সামাজিক জমায়েতও এবার হবে না বলছে দেশটির সরকার।

  6. করোনাভাইরাস নিয়ে বিশ্বে সর্বশেষ

    যুক্তরাষ্ট্রে মৃতের সংখ্যা ৪২ হাজার ছাড়িয়েছে।

    হংকং-য়ে সাতই মে পর্যন্ত চলবে সামাজিক দূরত্ব। সেখানে ১৪৩৩ জন মানুষ করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে, মারা গেছেন চারজন।

    চীনে সোমবার ধরা পড়েছে আরো ১১জন, যার মধ্যে চারজন বাইরে থেকে এসেছে।

    যুক্তরাষ্ট্রে তেল ব্যবসায় ধ্বস, ইতিহাসে প্রথম তেলের দাম নেতিবাচক। তেল বেঁচে উল্টো টাকা দিচ্ছে দেশটি।

    চীনের ধনকুবের জ্যাক মা ১০ কোটি মাস্ক, ১০ লাখ এন-৯৫ মাস্ক এবং ১০ লাখ টেস্ট কিট দেবেন বিশ্ব স্বাস্থ্য সংস্থাকে।

  7. কড়াকড়ি কমে যাওয়ার পর জার্মানির সর্বশেষ অবস্থা

    গতদিন জার্মানিতে করোনাভাইরাস পজিটিভ হয়েছে ১৭৮৫ জন মানুষ।

    এখন পর্যন্ত ১ লাখ ৪৩ হাজার মানুষের করোনাভাইরাস ধরা পড়েছে জার্মানিতে।

    গতদিন কোভিড-১৯ এ মারা গেছেন ১৯৪ জন।

    জার্মানিতে মোট মারা গেছেন ৪৫৯৮ জন মানুষ।

  8. আমেরিকায় কারা আসেন? থাকতে পারেন কারা

    ২০১৯ সালে আমেরিকায় ১০ লাখ মানুষ আইনগতভাবে অভিবাসী হয়েছেন।

    তারা বিশেষত মেক্সিকো, চীন, ভারত, ডমিনিকান, ফিলিপাইন্স ও কিউবার।

    এই ১০ লাখ মানুষের মধ্যে ইতোমধ্যে আমেরিকায় গেছেন ৪ লাখ ৬০ হাজারের মতো মানুষ।

    কিন্তু বাকিরা এখনও নিশ্চিত না, নতুন ঘোষণার পর তারা যেতে পারবেন কি না।

    ২০১৯ সালে যুক্তরাষ্ট্রে শরণার্থী হিসেবে ঢুকেছেন ৩০ হাজার মানুষ।

  9. ঢাকায় ঘোরাফেরা করলে জরিমানা করছে ডিএমপি

    রমনার থানার ধানমন্ডি থানা এলাকায় ১৪ জনকে ২০ হাজার ৩০০ টাকা, কলাবাগান থানা এলাকায় ২৬ জনকে ৬৩ হাজার টাকা, নিউমার্কেট থানা এলাকায় ২ জনকে ১ হাজার ৫০০ টাকা এবং বিভিন্ন প্রতিষ্ঠানকে ১৯ টি মামলায় ৪৮ হাজার টাকা জরিমানা করে ডিএমপির ভ্রাম্যমান আদালত।

    লালবাগের বংশাল থানা এলাকায় ২ জনকে এক হাজার টাকা এবং কোতয়ালী থানা এলাকায় বিভিন্ন প্রতিষ্ঠানকে ৪ টি মামলায় ৬ হাজার টাকা জরিমানা করা হয়।

    ওয়ারীতে শ্যামপুর থানা এলাকায় ২ জনকে ৪০০ টাকা, কদমতলী থানা এলাকায় ১০ জনকে ১ হাজার ৭০০ টাকা এবং সূত্রাপুর থানা এলাকায় ২ জনকে ১১ হাজার টাকা জরিমানা করা হয়।

    মিরপুরের ভাষানটেক থানা এলাকায় ৮টি মামলায় ৭ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়।

    তেজগাঁও থানা এলাকার এক ব্যক্তিকে ৫০০ টাকা এবং তেজগাঁও শিল্পাঞ্চল থানা এলাকার ৪ জনকে ২ হাজার টাকা জরিমানা করা হয়।

    গুলশান থানা এলাকায় ৭ জনকে ১১ হাজার টাকা এবং বাড্ডা থানা এলাকায় ৯ জনকে ১৮ হাজার টাকা জরিমানা করা হয়।

    ডিএমপির ভ্রাম্যমান আদালত ৩১ টি প্রতিষ্ঠান ও ৭৯ জনকে ১ লক্ষ ৯১ হাজার ৯০০ টাকা জরিমানা করে।

    ডিএমপির ওয়েবসাইট থেকে এসব তথ্য পাওয়া যায়।

  10. ঢাকার যেসব এলাকায় দ্রুতগতিতে বাড়ছে সংক্রমণ

    ২০শে এপ্রিলের হিসেব অনুযায়ী পুরাতন ঢাকার অনেক এলাকায় অন্য যে কোনো এলাকার তুলনায় সংক্রমণ বেশি।

    যেমন আজিমপুরে ১৫ জন শনাক্ত হয়েছেন ইতোমধ্যে। বাবুবাজারে সংখ্যাটা ১১।

    বংশালে ৩১জন শনাক্ত হয়েছেন।

    চকবাজারে ১৯জন শনাক্ত হয়েছেন।

    গেন্ডারিয়ায় শনাক্ত হয়েছেন ২১ জন।

    যাত্রাবাড়িতে সংক্রমণ ধরা পড়েছে ৩৩ জনের মধ্যে।

    লালবাগে সংক্রমণ ধরা পড়েছে ৩১ জনের মধ্যে।

    সুত্রাপুরে করোনাভাইরাস ধরা পড়েছে ১২ জনের মধ্যে।

    ওয়ারীতে ৩০ জনের মধ্যে করোনাভাইরাস ধরা পড়েছে।

    শাখারীবাজারে করোনাভাইরাস রোগী ধরা পড়েছে ১৮ জন।

    অন্য এলাকার মধ্যে সবচেয়ে বেশি সংক্রমণ হয়েছে মোহাম্মদপুরে ৩৮ জন।

    পুরো মিরপুর এলাকায় ৭০ জনের মধ্যে করোনাভাইরাস ধরা পড়েছে, যার মধ্যে মিরপুর ১৪ তেই ২১ জন।

    টোলারবাগ ১৯

    ধানমন্ডি ২৩

    বাসাবো ১৯

    মহাখালী ১৪

    মগবাজার ১৬

    রাজারবাগ ২৮

    উত্তরা ২৩

    শাহবাগ ১১

    আইইডিসিআর থেকে নেয়া হয়েছে এলাকাভিত্তিক এই তথ্য।

  11. যে চিকিৎসকের ভাইরাল হওয়া ছবি নিয়ে আলোচনা

  12. ব্রেকিং, ইতালিতে প্রথমবারের মতো সংক্রমণ কমেছে

    সংক্রমণ শুরু হওয়ার পর থেকে প্রথমবারের মতো ইতালিতে আক্রান্তের সংখ্যা কমেছে বলে জানিয়েছে দেশটির কর্তৃপক্ষ।

    সোমবার পর্যন্ত দেশটিতে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে হাসপাতাল বা বাড়িতে চিকিৎসাধীন ছিলেন এক লাখ ৮ হাজার ২৩৭ জন। যা আগের দিনের তুলনায় ২০ জন কম।

    কর্তৃপক্ষ বলছে, এই পার্থক্য খুব সামান্য হলেও এটা খুবই "ইতিবাচক অগ্রগতি।"

    ইতালির লকডাউন আগামী ৩রা মে পর্যন্ত চলবে। কিন্তু এরইমধ্যে কিছু কিছু ব্যবসা প্রতিষ্ঠান খুলেছে।

    এর মধ্যে রয়েছে বইয়ের দোকান, স্টেশনারি এবং শিশুদের কাপড় বিক্রির দোকান।

  13. ব্রেকিং, যুক্তরাষ্ট্রে সব ধরণের অভিবাসন সাময়িকভাবে বন্ধ: ডোনাল্ড ট্রাম্প

    যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একটা টুইট বার্তায় এই বিবৃতি দেন।

    তিনি করোনাভাইরাসকে ‘অদৃশ্য শত্রু’ আখ্যা দিয়ে বলেন আমেরিকার অধিবাসীদের জন্য চাকরি ও জীবিকা বাঁচানো এখন প্রয়োজন।

    এখন পর্যন্ত এর কোনো বিস্তারিত পাওয়া যায়নি।

    হোয়াইট হাউজে চলছে দ্বন্দ্ব। এই বৈশ্বিক মহামারিতে লকডাউন কবে তুলে নেয়া হবে, এটা এখন একটা বড় প্রশ্ন।

    যুক্তরাষ্ট্র কানাডা ও মেক্সিকোর সাথে মে মাসের মাঝামাঝি সময় পর্যন্ত বর্ডার বন্ধ করে দিয়েছে।

    ইউরোপ ও চীন থেকে সকল ধরণের যাতায়াতও বন্ধ রয়েছে।

  14. ঢাকায় 'ভাইরাস শাট আউট' বিক্রেতা গ্রেফতার

    তার দাবি এই পণ্য গলায় ঝুলালে একমাস তিনফুটের মধ্যে ভাইরাস আসতে পারবে না।

    ঢাকা মেট্রোপলিটন পুলিশ এই তথ্য নিশ্চিত করে।

    করোনাভাইরাসের সংক্রমণ থেকে নিজেকে রক্ষা করতে অনেকে এই পণ্য কিনতেও শুরু করে বলছে পুলিশ।

    পরবর্তী সময়ে ডিএমপির নির্বাহী ম্যাজিস্ট্রেটের মাধ্যমে ভোক্তা অধিকার আইনের ৪৪ ধারায় তাকে এক লক্ষ টাকা জরিমানা করা হয়।

  15. শুভ সকাল। বাংলাদেশে গতকাল একদিনে সর্বোচ্চ করোনাভাইরাস সংক্রমণ শনাক্ত হয়েছে। যার ফলে স্বাভাবিকভাবে নতুন করে আরো কিছু এলাকায় ঝুঁকি বেড়েছে। বাংলাদেশ ও বিশ্বের করোনাভাইরাস নিয়ে সকল আপডেট পেতে থাকুন বিবিসি বাংলার লাইভ পেজে।