আপনি এই ওয়েবসাইটের একটি টেক্সট(লিখিত) সংস্করণ দেখছেন, যা কম ডেটা ব্যবহার করছে। ছবি ও ভিডিওসহ মূল সংস্করণ দেখতে এখানে ক্লিক করুন

আমাকে মূল ওয়েবসাইটে/সংস্করণে নিয়ে যান

এই ডেটা-সাশ্রয়ী সংস্করণ সম্পর্কে আরও জানুন

বহুদিন পর হরতাল পালন করছে বিএনপি

কম ভোটারের নির্বাচনে ঢাকার দুই সিটিতেই জয় পেয়েছেন আওয়ামী লীগের প্রার্থীরা। অনিয়মের অভিযোগে ঢাকায় হরতাল ডেকেছে বিএনপি।

সরাসরি কভারেজ

  1. 'কেন্দ্রে ভোটার আনার দায়িত্ব প্রার্থী ও সমর্থকদের', সিইসি

    কেন্দ্রে ভোটার উপস্থিতি কম হওয়ার বিষয়ে প্রধান নির্বাচন কমিশনার কে.এম নুরুল হুদাকে প্রশ্ন করা হলে তিনি বলেন, "ভোটকেন্দ্রে ভোটার আনার দায়িত্ব প্রার্থী ও তাদের সমর্থকদের। আমরা ভোট দেয়ার জন্য সুষ্ঠু পরিবেশ সৃষ্টি করেছি।"

    পোলিং এজেন্টদের বিষয়েও মন্তব্য করেন সিইসি।

  2. ঢাকা সিটি নির্বাচন: বিভিন্ন ভোটকেন্দ্র ঘুরে বিবিসির সংবাদদাতারা যা দেখছেন

  3. ভোটার উপস্থিতি বাড়ছে কিছু কেন্দ্রে

    বেলা বাড়ার সাথে সাথে কোনো কোনো কেন্দ্রে ভোটার উপস্থিতি বাড়লেও অনেক কেন্দ্রেই ভোটার উপস্থিতি এখনও কম।

    ভোটগ্রহণ শুরু হওয়ার প্রায় সাড়ে তিন ঘন্টা পর মিরপুরের বঙ্গবন্ধু বিদ্যানিকেতন ও মনিপুর উচ্চ বিদ্যালয় ও কলেজ কেন্দ্রে পাঁচ শতাংশেরও কম হারে ভোট পড়েছে বলে জানিয়েছেন সংবাদদাতা আকবর হোসেন।

  4. 'এজেন্ট না থাকা বিএনপি'র সাংগঠনিক অদক্ষতা', তাপস

    বেশকিছু কেন্দ্রে বিএনপির পোলিং এজেন্ট না থাকা বিএনপির সাংগঠনিক অদক্ষতা বলে মন্তব্য করেছেন ঢাকা দক্ষিণের আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী শেখ ফজলে নূর তাপস।

    নির্বাচনের ফলাফল যাই হোক না কেন, তা মেনে নেয়ার প্রতিশ্রুতি দিয়েছেন তিনি।

    উত্তরের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আতিকুল ইসলাম বলেছেন নির্বাচনে হারলে বিজয়ী মেয়রের সাথে কাজ করবেন তিনি। আশাপ্রকাশ করেছেন তিনি বিজয়ী হলে পরাজিত প্রার্থীরাও যেন তার সাথে কাজ করেন।

  5. ১০০ কেন্দ্রে এজেন্ট বের করে দেয়ার অভিযোগ বিএনপির

    ঢাকা দক্ষিণের বিএনপি মেয়র প্রার্থীর নির্বাচন পরিচালনা কমিটির সদস্য আবদুস সালাম আজাদ অভিযোগ করেছেন একশোটি কেন্দ্রে তাদের এজেন্টকে বের করে দেয়া হয়েছে।

    তারা এই অভিযোগ নির্বাচন কমিশনকে জানিয়েছেন, কিস্তু এখনো কোনো ব্যবস্থা নেয়ার কথা জানতে পারেননি।

  6. এখন পর্যন্ত সন্তুষ্ট প্রধান নির্বাচন কমিশনার

    ভোট দেয়ার পর প্রধান নির্বাচন কমিশনার নুরুল হুদা সাংবাদিকদের জানিয়েছেন এখন পর্যন্ত ভোটের পরিস্থিতিতে সন্তুষ্ট তিনি।

  7. অনেক ভোটকেন্দ্রে নেই বিএনপির পোলিং এজেন্ট

    ঢাকা দক্ষিণের বেশ কয়েকটি ভোটকেন্দ্র ঘুরে সংবাদদাতা সায়েদুল ইসলাম জানাচ্ছেন অনেক কেন্দ্রেই তিনি বিএনপির পোলিং এজেন্টের উপস্থিতি দেখতে পাননি।

  8. মিরপুরের কয়েকটি কেন্দ্র ঘুরে যা দেখলেেন বিবিসি সংবাদদাতা

    মিরপুরের বেশ কয়েকটি ভোটকেন্দ্র ঘুরে পরিস্থিতি জানাচ্ছেন বিবিসি সংবাদদাতা আকবর হোসেন।

  9. বিএনপি প্রার্থীদের অভিযোগ

    ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের বিএনপি মনোনীত প্রার্থী তাবিথ আউয়াল নির্বাচনের সুষ্ঠুতা নিয়ে সংশয় প্রকাশ করেছেন।

    বেশ কয়েকটি কেন্দ্র থেকে বিএনপির এজেন্টদের বের করে দেয়া হয়েছে বলে অভিযোগ করেছেন তিনি।

    ঢাকা দক্ষিণের বিএনপি প্রার্থী ইশরাক হোসেনও অভিযোগ করেছেন যে বেশ কয়েকটি কেন্দ্র থেকে তার এজেন্টদের বের করে দেয়া হয়েছে

  10. মিরপুরের অনেক কেন্দ্রে ভোটার উপস্থিতি কম, নেই বিএনপির এজেন্ট

    মিরপুরের কয়েকটি ভোটকেন্দ্র ঘুরে বিবিসি সংবাদদাতা আকবর হোসেন জানান কেন্দ্রগুলোতে ভোটার উপস্থিতি খুবই কম।

    কয়েকটি ভোটকেন্দ্রে ঘুরে একটিতেও বিএনপির এজেন্ট দেখতে পাননি সংবাদদাতা।

  11. ভোটার উপস্থিতি এখনও খুবই কম

    ভোটগ্রহণ শুরু হওয়ার প্রায় দুই ঘন্টা হয়ে গেলেও এখনও ভোটার উপস্থিতি বেশ কম।

    তেজগাঁও এলাকার বাংলাদেশ ইন্সটিটিউট অব গ্লাস এন্ড সিরামিকস কেন্দ্রে মোট ভোট ২৪০০। তবে ঐ কেন্দ্রের প্রিজাইডিং অফিসার জানিয়েছেন সকাল থেকে এক ঘন্টায় ভোট পড়েছে ৫০টির মত।

    কোনো কোনো কেন্দ্রে এক ঘন্টায় দু’টি ভোটও পড়েছে।

    জিগাতলা, ধানমন্ডি, মোহাম্মদপুর, লালবাগের বেশ কয়েকটি কেন্দ্র ঘুরে একই ধরনের চিত্র দেখেছেন বিবিসি বাংলার কাদির কল্লোল।

  12. বাংলাদেশি নাগরিকদের বিদেশি পর্যবেক্ষক হিসেবে নিয়োগ দেয়া নিয়ে প্রধানমন্ত্রীর অসন্তোষ

  13. কিছু ভোটকেন্দ্রে নেই বিএনপি'র এজেেন্ট

    বিবিসি সংবাদদাতা কাদির কল্লোল জিগাতলা, ধানমন্ডি, মোহাম্মদপুর কয়েকটা কেন্দ্র ঘুরে সেসব জায়গায় বিএনপি’র এজেন্টের উপস্থিতি নেই বলে জানিয়েছেন।

    কেন্দ্রগুলোতে ভোটার উপস্থিতিও খুব কম।

    জিগাতলার কয়েকটি ভোটকেন্দ্র ঘুরে কাদির কল্লোল জানাচ্ছেন কেন্দ্রগুলোতে সকাল থেকে এক ঘন্টায় গড়ে ১৫-২০টির বেশি ভোট পড়েনি।

  14. ভোটার উপস্থিতি এখনও কম

    ঢাকা দক্ষিণের বেশ কয়েকটি ভোটকেন্দ্র ঘুরে বিবিসি সংবাদদাতা সায়েদুল ইসলাম জানাচ্ছেন এখন পর্যন্ত ভোটগ্রহণ সুষ্ঠুভাবে হয়েছে।

    তবে ভোটার উপস্থিতির হার এখনও খুব একটা বেশি নয়।

    ইভিএমে ভোট দেয়া নিয়ে মিশ্র প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন মানুষ।

  15. ঢাকা দক্ষিণের বিএনপি মনোনীত মেয়র প্রার্থী ভোট দিয়েছেন

    ঢাকা দক্ষিণের বিএনপি মনোনীত প্রার্থী ইশরাক হোসেন ইশরাক হোসেন গোপীবাগে নিজের ভোট দিয়েছেন।

  16. ভোট দিয়েছেন ঢাকা দক্ষিণের আওয়ামী লীগ প্রার্থী

    ঢাকা দক্ষিণের আওয়ামী লীগের মনোনীত মেয়র প্রার্থী শেখ ফজলে নূর তাপস ধানমন্ডির একটি স্কুলে ভোট দিয়েছেন।

    ভোটের ফলাফল যা'ই হোক সেটি মেনে নেবেন বলে জানান ফজলে নূর তাপস।

  17. চলছে ভোটগ্রহণ

  18. ভোট দিয়েছেন ঢাকা উত্তরের আওয়ামী লীগ ও বিএনপির মেয়র প্রার্থী

    ঢাকা উত্তরের বিএনপির মনোনয়ন পাওয়া প্রার্থী তাবিথ আউয়াল গুলশানে এবং আওয়ামী লীগের মনোনীত প্রার্থী আতিকুল ইসলাম উত্তরায় নিজেদের ভোট দিয়েছেন

  19. ভোট দিয়েছেন প্রধানমন্ত্রী

    ধানমন্ডির সিটি কলেজ কেন্দ্রে ভোট দিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা।

  20. শুরু হয়েছে ভোটগ্রহণ

    দুই সিটি কর্পোরেশনে সকাল ৮টা থেকে শুরু হয়েছে ভোটগ্রহণ।