আপনি এই ওয়েবসাইটের একটি টেক্সট(লিখিত) সংস্করণ দেখছেন, যা কম ডেটা ব্যবহার করছে। ছবি ও ভিডিওসহ মূল সংস্করণ দেখতে এখানে ক্লিক করুন

আমাকে মূল ওয়েবসাইটে/সংস্করণে নিয়ে যান

এই ডেটা-সাশ্রয়ী সংস্করণ সম্পর্কে আরও জানুন

ইরানের 'অপারেশন শহীদ সোলেইমানি'-র প্রতিক্রিয়া

ইরাকে দুটি মার্কিন বিমান ঘাঁটিতে রকেট হামলা চালায় ইরান। তারা বলছে এটা ছিল কাসেম সোলেইমানিকে হত্যার জবাব। হোয়াইট হাউজ বলছে, প্রেসিডেন্ট ট্রাম্প ‘ঘনিষ্ঠভাবে পরিস্থিতির ওপর নজর রাখছেন'।

সরাসরি কভারেজ

  1. ইরাকে যত মার্কিন ঘাঁটি রয়েছে

  2. ইরানের সামরিক শক্তিমত্তা কতটা?

    • সেনাবাহিনীতে ৫ লাখেরও বেশি সদস্য
    • এর মধ্যে রয়েছে ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোরের (আইআরজিসি) দেড় লাখ সদস্য
    • ইরানে ইসলামি নিয়ম বজায় রাখতে ৪০ বছর আগে আইআরজিসি তৈরি করা হয়
    • এটি এখন দেশটির প্রধান সামরিক, রাজনৈতিক ও অর্থনৈতিক সংস্থা
    • নিহত জেনারেল সোলেইমানির নেতৃত্বাধীন কুদস ফোর্স আইআরজিসি'র হয়ে বিদেশে গোপন অভিযান পরিচালনা করতো এবং সরাসরি ইরানের সুপ্রিম লিডারের কাছে রিপোর্ট করতো
    • দেশটির রয়েছে নানা পাল্লার ক্ষেপনাস্ত্রের সম্ভার, যা তাদের সামরিক সক্ষমতার অন্যতম চাবিকাঠি
  3. গত কদিন যা বলেছেন ট্রাম্প

    ইরাকের মার্কিন বিমান ঘাঁটিতে ইরানের হামলার ব্যাপারে বক্তব্য দিতে আমেরিকায় সকাল হওয়া পর্যন্ত অপেক্ষা করছেন প্রেসিডেন্ট ট্রাম্প। এই ফাঁকে চলুন জেনে আসি সোলেইমানি নিহত হবার পর এ কদিন মি. ট্রাম্প কী বলে আসছিলেন:

    রবিবার তিনি বলেন: 'এটা যদি ঘটে, তো ঘটবে। তারা কিছু করলে, জবাবও হবে বড় ধরণের'।

    মঙ্গলবার তিনি বলেন: 'ইরান যদি এমন কিছু করে, যেটা তাদের করা উচিত না, তাহলে তার ফলও তাদের ভোগ করতে হবে, যেটা হবে খুব কঠিন'।

  4. লিন্ডসে গ্রাহাম: এটা যুদ্ধের শামিল

    রিপাবলিকান সেনেটর লিন্ডসে গ্রাহাম ইরানের এই হামলা ‘যুদ্ধের শামিল’।

    মার্কিন টেলিভিশন ফক্স নিউজকে দেয়া এক সাক্ষাতকারে তিনি এ কথা বলেন।

    তিনি বলেন, এই হামলার প্রতি প্রেসিডেন্ট ট্রাম্প কী জবাব দেবেন সেটি এখনো নির্ধারণ করেননি। তবে তিনি নিশ্চয়ই এ হামলার জবাব দেবেন।

  5. আল আসাদ ঘাঁটি পরিদর্শন করেছিলেন ট্রাম্প

    কাসেম সোলেইমানিকে হত্যার পর থেকে আমেরিকা পাল্টা হামলার আশংকা করছিল এবং সে অনুযায়ী পূর্ব সতর্কতামূলতক ব্যবস্থা নেয়া হয়েছিল।

    এখনো পর্যন্ত কোন ক্ষতির বিবরণ পাওয়া যায়নি।

    ২০১৮ সালের ডিসেম্বর মাসে প্রেসিডেন্ট ট্রাম্প এই ঘাটি পরিদর্শন করেন।

    বিবিসির সংবাদদাতা কেইটি কে বলেন, ইরানের হামলায় যদি কোন হতাহত না হয়, এবং পরিস্থিতি পর্যালোচনার জন্য হোয়াইট হাউজ যদি সময় নেয়,তাহলে উত্তেজনা কমে আসার পথ তৈরি হতে পারে। ইরান বলেছে, তাদের হামলার জবাবে যদি আমেরিকা পাল্টা হামলা না চালায় তাহলে ইরানও হামলা বন্ধ করবে।

  6. প্রেসিডেন্ট ট্রাম্প টুইটারে লিখেছেন: 'সব ঠিক আছে'

  7. ইরানের পররাষ্ট্রমন্ত্রী জাভেদ জারিফ টুইটারে লিখেছেন: 'যুদ্ধ চাইনা, কিন্তু নিজেদের রক্ষা করব'

  8. দুটি মার্কিন ঘাটিতে ইরানের মিসাইল হামলা

    ইরাকে অবস্থিত দুটো মার্কিন ঘাটিতে হামলা করেছে ইরান। একটি ঘাটি হচ্ছে আল আসাদ এবং অপরটি ইরবিল। আল আসাদ ঘাটিতে মার্কিন ও তাদের মিত্র বাহিনীর প্রায় ১৫০০ সৈন্য আছে।

    ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে বলা হয়েছে, শীর্ষ কমান্ডার কাসেম সোলেইমানিকে হত্যার বদলা হিসেবে এ হামলা চালানো হয়েছে।

    আল আসাদ বিমান ঘাটি ইরাকের পশ্চিমাঞ্চলীয় আনবার প্রদেশে অবস্থিত। এই ঘাটিতে ছয়টি মিসাইল হামলা চালানো হয়েছে।