গণমাধ্যমকে শব্দ ব্যবহারে সতর্ক হবার আহ্বান সামাজিক মাধ্যমে
সামাজিক যোগাযোগের মাধ্যমে অনেকেই গণমাধ্যমের প্রতি অনুরোধ করছেন যেন কেউ 'আগুনে ঘি না ঢেলে দেন।
আপনি এই ওয়েবসাইটের একটি টেক্সট(লিখিত) সংস্করণ দেখছেন, যা কম ডেটা ব্যবহার করছে। ছবি ও ভিডিওসহ মূল সংস্করণ দেখতে এখানে ক্লিক করুন
ভারত এবং পাকিস্তানের মধ্যে উত্তেজনা বৃদ্ধির প্রেক্ষিতে সব খবরাখবরের জন্য বিবিসি নিউজ বাংলার লাইভ পাতা। পাকিস্তান দাবী করছে, তারা দুটি ভারতীয় বিমান ভূপাতিত করেছে। ভারতীয় গণমাধ্যম বলছে, একটি পাকিস্তানী যুদ্ধবিমানকে ভূপাতিত করেছে ভারত।
সামাজিক যোগাযোগের মাধ্যমে অনেকেই গণমাধ্যমের প্রতি অনুরোধ করছেন যেন কেউ 'আগুনে ঘি না ঢেলে দেন।
পাকিস্তানি লেখক ফাতিমা ভুট্টো রাজনীতিবিদ, সাংবািদক এবং সাধারণ মানুষকে আহ্বান করেছেন যেন সবাই মিলে এই অস্থিতিশীল পরিস্থিতিকে যুদ্ধের দিকে না নিয়ে যায়।
ভারত ও পাকিস্তানের মধ্যে সংঘর্ষকে কেন্দ্র করে ঐ দুই দেশের মধ্যবর্তী বায়ু সীমানায় বিমান চলাচল বিঘ্ন হয়েছে।
ভারতের ‘দ্য ভিস্তারা’ এয়ারলাইন্স জানিয়েছে যে ঐ অঞ্চলে সব ধরণের বিমান চলাচল স্থগিত করা হয়েছে।
ভারতের শ্রীনগর, জম্মু, লে বিমানবন্দরে সব বিমান চলাচল স্থগিত করা হয়েছে।
খবর পাওয়া যাচ্ছে যে, ইসলামাবাদ ও লাহোর সহ অন্তত পাঁচটি বিমানবন্দর থেকে বিমান চলাচল বন্ধ করেছে পাকিস্তান।
বিমান চলাচল পর্যবেক্ষণকারী সংস্থা ‘ফ্লাইট রাডার’ জানিয়েছে যে ঐ এলাকা এড়িয়ে চলছে আন্তর্জাতিক বিমানগুলো।
ভারতের ‘দ্য হিন্দু’ পত্রিকা খবর প্রকাশ করেছে যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নিরাপত্তা পরিস্থিতি নিয়ে বৈঠক করার জন্য জনসভা সংক্ষেপে শেষ করেছেন।
ইমরান খানের রাজনৈতিক দল ‘তেহরিক ই ইনসাফ’এর আনুষ্ঠানিক টুইটার অ্যাকাউন্ট থেকে জানানো হয়েছে যে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান কিছুক্ষণের মধ্যে জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন।
প্রতিবেশী বৈরী এই দুই দেশের মধ্যে উত্তেজনা ক্রমেই বাড়ছে। একনজরে দেখুন: বিভিন্ন সময়ে ভারত ও পাকিস্তানের মধ্যে দ্বন্দ্বের ইতিহাস
পাকিস্তানে আটক ভারতীয় বিমান বাহিনীর পাইলটের একটি ভিডিও প্রকাশ করেছে পাকিস্তান সরকার।
৪৪ সেকেন্ডের ভিডিওটিতে দেখা যাচ্ছে চোখ বাঁধা, রক্তাক্ত অবস্থায় তিনি নিজেকে ভারতীয় বিমান বাহিনীর উইং কমান্ডার অভিনন্দন বলে পরিচয় দিচ্ছেন। নিজের সার্ভিস নম্বরটিও বলেছেন তিনি।
বিবিসি এই ভিডিওটি যাচাই করতে পারেনি।
এদিকে ভারতের পক্ষ থেকেও এই ভিডিও সম্পর্কে কিছু বলা হয়নি।
চীনে রাশিয়া এবং চীনের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক করছেন ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ।
সামরিক উত্তেজনার প্রসঙ্গে তিনি কথা বলেছেন।
ভারত থেকে পাওয়া খবরে বলা হচ্ছে যে পাকিস্তানের একটি এফ-১৬ ফাইটার জেট ভূপাতিত করা হয়েছে। তবে পাকিস্তান সেনাবাহিনীর মুখপাত্র মেজর জেনারেল গফুর কিছুক্ষণ আগে এক সংবাদ সম্মেলনে এই দাবী নাকচ করে দিয়েছেন এবং বলেছেন যে আজকের আক্রমণে কোনো এফ-১৬ বিমান ব্যবহার করা হয়নি।
তবে ভারতীয় কর্তৃপক্ষ এবিষয়ে এখনো কোনো মন্তব্য করেনি।
ইসলামাবাদে বিবিসি’র প্রতিবেদক সেকান্দার কেরমানি পাকিস্তান সেনাবাহিনীকে টুইট করে জিজ্ঞেস করেছিলেন যে তারা যুদ্ধের উসকানি দিচ্ছে কিনা। জবাবে পাকিস্তান সেনাবাহিনী জানিয়েছে যে তারা ভারতীয় সেনা ঘাঁটিতে আক্রমণ না করে এমন জায়গায় আঘাত হেনেছে যাতে ক্ষয়ক্ষতি অপেক্ষাকৃত কম হয়।
পাকিস্তানের পক্ষ থেকে বলা হচ্ছে, তারা অস্থিতিশীলতা বাড়ানোর পক্ষপাতী নয়।
এটি কেবলমাত্র তাদের সামরিক শক্তির বহিঃপ্রকাশ।
মঙ্গলবার ভোররাতে পাকিস্তানের সীমা অতিক্রম করে ভারতীয় বিমান জইশ ই মোহাম্মদের ঘাঁটিতে হামলা চালিয়েছে বলে দাবি করে ভারত।
এর জবাবে পাকিস্তান বিমান বাহিনী বুধবার কাশ্মীরের নিয়ন্ত্রণ রেখার অপর পারে, অর্থাৎ ভারত নিয়ন্ত্রিত অঞ্চলে বোমা বর্ষণ করেছে বলে জানায়।
পাকিস্তানের সেনা মুখপাত্র মেজর জেনারেল আসিফ গফুর দাবি করেছেন যে তাদের বিমান বাহিনী ভারতীয় দু'টো বিমানকে ভূপাতিত করেছে এবং একজন ভারতীয় পাইলটকে গ্রেফতার করেছে।
এবিষয়ে ভারতের কর্তৃপক্ষ আনুষ্ঠানিক কোনো বিবৃতি প্রকাশ না করলেও ভারতীয় বিমানবাহিনীর একটি সূত্র বিবিসিকে জানিয়েছে, তাদের সব পাইলটেরই হিসাব পাওয়া গেছে।
মনে করা হচ্ছে এর অর্থ, কোনও পাইলটই পাকিস্তানের মাটিতে গ্রেপ্তার হন নি বা কেউ মারা যান নি।
ভারত এবং পাকিস্তানের মধ্যে উত্তেজনা বৃদ্ধির প্রেক্ষিতে সব খবরাখবরের জন্য শুরু হচ্ছে বিবিসি নিউজ বাংলার এই লাইভ পাতা।
পাকিস্তান দাবী করছে তারা দুটি ভারতীয় বিমান ভূপাতিত করেছে এবং তাদের ভূখন্ড থেকে একজন ভারতীয় পাইলটকে আটক করেছে।
ভারতীয় গণমাধ্যম বলছে, ভারতের আকাশসীমা লঙ্ঘন করা একটি পাকিস্তানী যুদ্ধবিমানকে ভূপাতিত করেছে ভারত।
গত ১৪ই ফেব্রুয়ারি ভারত-নিয়ন্ত্রিত কাশ্মীরের পুলওয়ামাতে এক জঙ্গি হামলায় ৪০ জন ভারতীয় সেনা নিহত হবার পর দুই দেশের মধ্যে নতুন করে উত্তেজনার সূত্রপাত হয়।