যেসব আসন নিবন্ধিত শরিকদের দিয়েছে বিএনপি

জাতীয় সংসদ নির্বাচনের প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন গেলো আজ। দেশের বিভিন্ন স্থানে বিএনপি ও আওয়ামী লীগের বিদ্রোহী বা স্বতন্ত্র বেশ কিছু প্রার্থী তাদের প্রার্থিতা প্রত্যাহারের আবেদন করেছেন।

সরাসরি কভারেজ

  1. যেহেতু সব দল অংশ নিচ্ছে তাই এবারের নির্বাচন নিয়ে মানুষের আগ্রহ অনেক বেড়ে গেছে

    Skip X post
    X কনটেন্টের জন্য কি অনুমতি দেবেন?

    এই নিবন্ধে Xএর কনটেন্ট রয়েছে। কোন কিছু লোড করার আগে আমরা আপনার অনুমতি চাইছি, কারণ তারা হয়ত কুকি এবং অন্যান্য প্রযুক্তি ব্যবহার করে থাকতে পারে। আপনি সম্মতি দেবার আগে হয়ত X কুকি সম্পর্কিত নীতি এবং ব্যক্তিগত বিষয়ক নীতি প়ড়ে নিতে চাইতে পারেন। এই কনটেন্ট দেখতে হলে 'সম্মতি দিচ্ছি এবং এগোন' বেছে নিন।

    সতর্কবাণী: বিবিসির নয় এমন ওয়েবসাইটের কনটেন্টের জন্য বিবিসি দায়ী না

    End of X post

  2. চট্টগ্রাম– ১৬ থেকে প্রত্যাহার করলেন এলডিপি প্রার্থী

    চট্টগ্রাম ১৬ (বাঁশখালী) আসনে মনোনয়নপত্র প্রত্যাহারের আবেদন করেছেন এলডিপি মনোনীত প্রার্থী মো: কফিল উদ্দিন চৌধুরী। চট্টগ্রামের সাংবাদিক রফিকুল বাহার বিবিসি বাংলাকে জানান যে মিস্টার চৌধুরী জানিয়েছেন যে তিনি বিএনপি নেতৃত্বাধীন জোটের সিদ্ধান্ত মেনে মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন।

    বিএনপি থেকে এ আসনে জাফরুল ইসলাম চৌধুরী জোট প্রার্থী হিসেবে নির্বাচন করবেন।

    অন্যদিকে এ আসনে আওয়ামী লীগের প্রার্থী মোস্তাফিজুর রহমান চৌধুরী।

    মোট দশ জন প্রার্থী এ আসনে মনোনয়নপত্র জমা দিয়েছিলেন।

  3. আওয়ামী লীগের ফেসবুক পাতায় দলের বিদ্রোহীদের উদ্দেশ্যে শেখ হাসিনার বিবৃতি

  4. জাতীয় ঐক্য ফ্রন্ট আর ২০দলের সঙ্গে ভাগাভাগি বিএনপির

    ড. কামাল হোসেনের নেতৃত্বাধীন জাতীয় ঐক্য ফ্রন্টকে ১৯টি আসন ছেড়ে দিয়েছে বিএনপি।

    এর মধ্যে গণফোরাম পেয়েছে ৭টি আসন, জেএসডি ৪টি, নাগরিক ঐক্য পেয়েছে ৫টি আসন।

    তবে এই জোটের আরেকটি শরীক দল কৃষক শ্রমিক জনতা পার্টির নেতা আব্দুল কাদের সিদ্দিকীর সঙ্গে বিএনপির এখনো সমঝোতা হয়নি। এই দলকে তিনটি আসন ছেড়ে দিয়েছে বিএনপি, তবে তারা আরো দুইটি আসন দাবি করছেন।

    নিজেদের পুরনো বিশ দলীয় জোটে জামায়াতে ইসলামী ছাড়া অন্য শরীকদের ১৭টি আসন ছেড়ে দিয়েছে বিএনপি আর জামায়াতকে দেয়া হয়েছে ১৭টি আসন।

    তবে জামায়াতের নেতারা জানিয়েছেন, তাদেরকে ২৫টি আসনে ধানের শীষ প্রতীক ব্যবহারের জন্য বিএনপি চিঠি দিয়েছে।

    বাংলাদেশে এবার বেশিরভাগ রাজনৈতিক দল দুইটি বড় জোটের অংশ হয়ে নির্বাচনে অংশ নিতে যাচ্ছে

    ছবির উৎস, বিবিসি

    ছবির ক্যাপশান, বাংলাদেশে এবার বেশিরভাগ রাজনৈতিক দল দুইটি বড় জোটের অংশ হয়ে নির্বাচনে অংশ নিতে যাচ্ছে
  5. ১৪দলের সঙ্গে সমঝোতা হলেও জাতীয় পার্টির সঙ্গে এখনো আলোচনা আওয়ামী লীগের

    আওয়ামী লীগ তার ১৪ দলীয় জোটের শরীকদের ১৩টি আসন দিয়েছে। এছাড়া কিছুদিন আগে যোগ দেওয়া অধ্যাপক বদরুদ্দোজা চৌধুরীর নেতৃত্বাধীন যুক্তফ্রন্টকে তিনটি আসন দিয়েছে।

    তবে মহাজোটের শরীক দল হুসেইন মুহাম্মদ এরশাদের নেতৃত্বাধীন জাতীয় পার্টির সঙ্গে আসনের ব্যাপারে এখনো চূড়ান্ত সমঝোতা হয়নি।

    আওয়ামী লীগ ও জাতীয় পার্টির নেতাদের সঙ্গে কথা বলে জানা যাচ্ছে, জাতীয় পার্টিকে আওয়ামী লীগ ৪০ থেকে ৪২টি আসন দিতে চায়। তবে জাতীয় পার্টির চাহিদা আরো বেশি। এ নিয়ে রাতেও তাদের মধ্যে বৈঠক চলছিল বলে জানা গেছে।

    মহাজোটের সব দলের মধ্যে জাতীয় পার্টি লাঙ্গল নিয়ে নির্বাচন করলেও, অন্য দলের নেতারা নৌকা প্রতীকে নির্বাচন করবেন।

    তবে আজকের মধ্যেই চূড়ান্ত হবে কারা হচ্ছে আওয়ামী লীগের নেতৃত্বাধীন মহাজোটের প্রার্থী।

  6. আসন নিয়ে দল আর জোটে শেষ মুহূর্তের টানাটানি

    আজ মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন। কোন দল থেকে কার প্রার্থিতা চূড়ান্ত হচ্ছে, সেই সিদ্ধান্ত নিতে হবে প্রধান দুই রাজনৈতিক জোটকে।

    ফলে আসন ভাগাভাগি নিয়ে দুই জোটেই এখন চলছে শেষ মুহূর্তের দর কষাকষি।

    রাজনৈতিক দলগুলোর নেতাদের সঙ্গে কথা বলে জানা গেছে, দুই জোটের বেশিরভাগ শরীক দলের সঙ্গে আসন ভাগাভাগির বিষয়ে খানিকটা সমঝোতা হলেও, এখনো দুই জোটেই দর কষাকষি চলছে।

    তবে আজ বিকালের মধ্যেই তাদের এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্তে আসতে হবে।