রাষ্ট্রীয় মর্যাদায় খালেদা জিয়ার দাফন সম্পন্ন

বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার দাফন সম্পন্ন হয়েছে। তার জানাজায় অংশ নিয়েছেন অসংখ্য মানুষ। তার মৃত্যুতে তিনদিনের রাষ্ট্রীয় শোকের পাশাপাশি বুধবার পালিত হয় সাধারণ ছুটি। তাকে শেষ শ্রদ্ধা জানাতে ঢাকায় আসেন ভারত, ভুটানের পররাষ্ট্রমন্ত্রীসহ বিভিন্ন দেশের প্রতিনিধিরা।

সরাসরি কভারেজ

  1. বুধবার সারাদিন যা যা হলো-

    • রাষ্ট্রীয় মর্যাদায় বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার দাফন সম্পন্ন হয়েছে। ঢাকার শেরে-বাংলা নগরে জিয়া উদ্যানে তার স্বামী প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরের পাশেই তাকে দাফন করা হয়।
    • খালেদা জিয়ার জানাজায় বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা, উপদেষ্টা পরিষদের সদস্য, তিন বাহিনীর প্রধান, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতৃত্ব, বিশিষ্টজনসহ অংশ নিয়েছেন অসংখ্য মানুষ। ছেলে তারেক রহমান ছাড়াও জানাজায় অংশ নেন তার পরিবারের সদস্যরা, নারীদের অংশগ্রহণের জন্য আলাদা ব্যবস্থা রাখা হয়েছিল।
    • খালেদা জিয়ার প্রতি শ্রদ্ধা জানানো ও জানাজায় অংশ নিতে ঢাকায় এসেছিলেন এসেছিলেন ভারত, পাকিস্তান, নেপাল, ভুটানসহ বিভিন্ন দেশের প্রতিনিধিরা।
    • এর আগে সকাল নয়টার আগে লাল-সবুজের পতাকা মোড়ানো অ্যাম্বুলেন্সে করে বাংলাদেশের সাবেক এই প্রধানমন্ত্রীর মরদেহ বের করা হয় এভারকেয়ার হাসপাতাল থেকে গুলশানে। সেখান থেকে ঢাকার গুলশান অ্যাভিনিউয়ে ১৯৬ নম্বর বাসায় নেওয়া হয় খালেদা জিয়ার মরদেহ। সেখানে তাকে শেষ শ্রদ্ধা জানান বিএনপির নেতাকর্মী ও স্বজনেরা। গুলশান থেকে দুপুর পৌনে ১২টার দিকে খালেদা জিয়ার মরদেহ নিয়ে আসা হয় জাতীয় সংসদ ভবন এলাকায় জানাজাস্থলে।
    • খালেদা জিয়ার মৃত্যুতে বুধবার থেকে শুরু হয়েছে তিন দিনের রাষ্ট্রীয় শোক। জানাজার কারণে বুধবার সাধারণ ছুটি ছিল সারাদেশে।

    বিবিসি বাংলার আরও খবর পড়তে ওয়েবসাইটের মূল পাতায় ক্লিক করুন।

    লাইভ পাতা আজ এখানেই শেষ হচ্ছে।

    এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।

  2. প্রধান উপদেষ্টার সাথে পাকিস্তানের স্পিকার ও নেপালের পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ

    প্রধান উপদেষ্টার সাথে ঢাকায় সাক্ষাৎ করেছেন পাকিস্তানের জাতীয় পরিষদের স্পিকার সর্দার আয়াজ সাদিক

    ছবির উৎস, CA PRESS WING

    ছবির ক্যাপশান, প্রধান উপদেষ্টার সাথে ঢাকায় সাক্ষাৎ করেছেন পাকিস্তানের জাতীয় পরিষদের স্পিকার সর্দার আয়াজ সাদিক

    বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সাথে ঢাকায় আজ সাক্ষাৎ করেছেন পাকিস্তানের জাতীয় পরিষদের স্পিকার সর্দার আয়াজ সাদিক।

    বুধবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় তাদের মধ্যে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

    এর আগে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার প্রতি শ্রদ্ধা জানাতে ঢাকায় আসেন পাকিস্তানের জাতীয় পরিষদের স্পিকার মি. সাদিক।

    একই দিন প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেছেন নেপালের পররাষ্ট্রমন্ত্রী বল নন্দ শর্মাও।

    প্রধান উপদেষ্টার প্রেস উইং এসব বৈঠকের তথ্য জানিয়েছে।

    মঙ্গলবার ভোরে ঢাকার একটি হাসপাতালে মারা যান সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া। তার মৃত্যুতে বুধবার থেকে বাংলাদেশে তিনদিনের রাষ্ট্রীয় শোক চলছে। জানাজার কারণে বুধবার ঘোষণা করা হয় সাধারণ ছুটি।

    আজ বিপুল সংখ্যক মানুষের অংশগ্রহণে জানাজার পর রাষ্ট্রীয় মর্যাদায় তাকে দাফন করা হয়।

    নেপালের পররাষ্ট্রমন্ত্রী বল নন্দ শর্মা বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেছেন

    ছবির উৎস, CA PRESS WING

    ছবির ক্যাপশান, নেপালের পররাষ্ট্রমন্ত্রী বল নন্দ শর্মা বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেছেন
  3. ঢাকায় কুশল বিনিময় করলেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী ও পাকিস্তানের স্পিকার

    ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস. জয়শঙ্কর এবং পাকিস্তানের জাতীয় পরিষদের স্পিকার সরদার আয়াজ সাদিক

    ছবির উৎস, Chief Adviser’s Press Wing

    ছবির ক্যাপশান, ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস. জয়শঙ্কর এবং পাকিস্তানের জাতীয় পরিষদের স্পিকার সরদার আয়াজ সাদিক একে অপরের সঙ্গে হাত মেলান

    বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার প্রতি শ্রদ্ধা জানাতে আজ ঢাকায় এসেছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস. জয়শঙ্কর এবং পাকিস্তানের জাতীয় পরিষদের স্পিকার সরদার আয়াজ সাদিক।

    তারা পৃথকভাবে খালেদা জিয়ার ছেলে এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে দেখা করেন এবং নিজ নিজ সরকারের পক্ষে শোকবার্তা তুলে দেন।

    তবে এক ফাঁকে এস. জয়শঙ্কর এবং সরদার আয়াজ সাদিক নিজেরাও কুশল বিনিময় করেন।

    তারেক রহমানের সঙ্গে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস. জয়শঙ্কর

    ছবির উৎস, Chief Adviser’s Press Wing

    ছবির ক্যাপশান, তারেক রহমানের সঙ্গে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস. জয়শঙ্কর
    তারেক রহমানের সঙ্গে কথা বলেন পাকিস্তানের জাতীয় পরিষদের স্পিকার সরদার আয়াজ সাদিক

    ছবির উৎস, Chief Adviser’s Press Wing

    ছবির ক্যাপশান, তারেক রহমানের সঙ্গে কথা বলেন পাকিস্তানের জাতীয় পরিষদের স্পিকার সরদার আয়াজ সাদিক
  4. খালেদা জিয়ার দাফন প্রক্রিয়ার কিছু মুহূর্ত

    বাংলাদেশের সাবে প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়াকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফনের সময় তার পরিবারের সদস্যরা, তিন বাহিনীর প্রধান, অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা, বিএনপির কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।

    ছবিতে দাফনের সময়ের কিছু দৃশ্য-

    মায়ের কবরে মাটি দেন তারেক রহমান

    ছবির উৎস, BNP

    ছবির ক্যাপশান, মায়ের কবরে মাটি দেন তারেক রহমান
    তারেক রহমানের এক পাশে স্ত্রী জোবাইদা রহমান ও অন্য পাশে মেয়ে জাইমা রহমান

    ছবির উৎস, BNP

    ছবির ক্যাপশান, তারেক রহমানের এক পাশে স্ত্রী জোবাইদা রহমান ও অন্য পাশে মেয়ে জাইমা রহমান
    দাফনের সময় উপস্থিত ছিলেন খালেদা জিয়ার স্বজনরা

    ছবির উৎস, BNP

    ছবির ক্যাপশান, দাফনের সময় উপস্থিত ছিলেন খালেদা জিয়ার স্বজনরা
    উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় নেতারা

    ছবির উৎস, BNP

    ছবির ক্যাপশান, উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় নেতারা
    খালেদা জিয়াকে গার্ড অব অনার দেন তিন বাহিনীর সদস্যরা

    ছবির উৎস, BNP

    ছবির ক্যাপশান, খালেদা জিয়াকে গার্ড অব অনার দেন তিন বাহিনীর সদস্যরা
  5. রাষ্ট্রীয় মর্যাদায় খালেদা জিয়ার দাফন সম্পন্ন

    রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয় খালেদা জিয়াকে
    ছবির ক্যাপশান, রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয় খালেদা জিয়াকে

    বাংলাদেশের তিনবারের প্রধানমন্ত্রী, প্রথম নারী প্রধানমন্ত্রী এবং বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়াকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়েছে।

    বুধবার বেলা সাড়ে চারটার পর ঢাকার জিয়া উদ্যানে স্বামীও প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরের পাশে তাকে দাফন করা হয়।

    এর আগে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজা ও সংলগ্ন মানিক মিয়া এভিনিউয়ে তার জানাজা নামাজ অনুষ্ঠিত হয়। সেখান থেকে আশপাশের বিভিন্ন এলাকার সব রাস্তা জুড়ে সমবেত হন দেশের দূর-দূরান্ত থেকে আসা বিএনপি নেতা, কর্মী, সমর্থকসহ বিপুল সংখ্যক মানুষ।

    বিশ্বের বিভিন্ন দেশের প্রতিনিধিরাও বাংলাদেশে আসেন খালেদা জিয়ার প্রতি শ্রদ্ধা জানাতে।

    পাশাপাশি, বাংলাদেশের বিভিন্ন রাজনৈতিক দলের নেতা-কর্মীরাও জানাজায় শামিল হন।

    রাষ্ট্রীয় মর্যাদায় অনুষ্ঠিত এই জানাজায় বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস এবং বিভিন্ন মন্ত্রণালয়ের উপদেষ্টারাও অংশ নেন।

    বাংলাদেশ সশস্ত্র বাহিনীর প্রধানেরাও খালেদা জিয়ার জানাজায় অংশ নিয়েছেন।

    খালেদা জিয়ার ছেলে ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং বিএনপির কেন্দ্রীয় নেতা মরদেহজানাজাস্থলে আনা, জানাজা ও দাফন পর্যন্ত সঙ্গে ছিলেন।

  6. জিয়া উদ্যানে পৌঁছেছে খালেদা জিয়ার মরদেহ

    জিয়াউর রহমানের কবর
    ছবির ক্যাপশান, প্রয়াত রাষ্ট্রপতি ও স্বামী জিয়াউর রহমানের কবরের পাশে দাফন করা হবে খালেদা জিয়াকে

    ঢাকার শের-এ-বাংলা নগরে জিয়া উদ্যানে পৌঁছেছে বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার মরদেহ।

    বেলা ৪টার পর বিশেষ নিরাপত্তায় সেখানে পৌঁছায় তার মরদেহ যেখানে প্রয়াত রাষ্ট্রপতি ও স্বামী জিয়াউর রহমানের কবরের পাশে দাফন করা হবে খালেদা জিয়াকে।

    এর আগে, বেলা তিনটায় সংসদ ভবনের মাঠ ও সংলগ্ন মানিক মিয়া অ্যাভিনিউ এলাকায় রাষ্ট্রীয় মর্যাদায় খালেদা জিয়ার জানাজা নামাজ সম্পন্ন হয়।

    সেই নামাজে অংশ নেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসসহ দেশ-বিদেশের গন্যমান্য অনেকেসহ বিপুল সংখ্যক মানুষ।

    রাষ্ট্রীয় মর্যাদায় খালেদা জিয়ার জানাজা ও দাফনের ব্যবস্থা করা হয়
    ছবির ক্যাপশান, রাষ্ট্রীয় মর্যাদায় খালেদা জিয়ার জানাজা ও দাফনের ব্যবস্থা করা হয়
  7. খালেদা জিয়ার জানাজা শেষে মরদেহ নেওয়া হচ্ছে জিয়া উদ্যানে

    দাফনের জন্য মরদেহ নেয়া হচ্ছে জিয়া উদ্যানে
    ছবির ক্যাপশান, দাফনের জন্য মরদেহ নেওয়া হচ্ছে জিয়া উদ্যানে

    বুধবার বেলা তিনটায় রাষ্ট্রীয় মর্যাদায় খালেদা জিয়ার জানাজা নামাজ সম্পন্ন হয়েছে ।

    সংসদ ভবনের মাঠ ও সংলগ্ন মানিক মিয়া এভিনিউসহ পুরো এলাকা জুড়ে জানাজা নামাজ অনুষ্ঠিত হয়।

    জানাজায় প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসসহ দেশ-বিদেশের অসংখ্য মানুষ অংশ নিয়েছেন।

    দাফনের উদ্দেশ্যে খালেদা জিয়ার মরদেহ কিছুক্ষণের মাঝে জিয়া উদ্যানে নেওয়া হবে।

    আজ বেলা সাড়ে তিনটা নাগাদ তাকে তার স্বামী জিয়াউর রহমানের কবরের পাশে দাফন করার কথা রয়েছে।

    জানাজা শেষে মরদেহ দাফনের জন্য নেওয়ার অপেক্ষায় খালেদা জিয়ার ছেলে ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান

    ছবির উৎস, BNP

    ছবির ক্যাপশান, জানাজা শেষে মরদেহ দাফনের জন্য নেওয়ার অপেক্ষায় খালেদা জিয়ার ছেলে ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান
  8. খালেদা জিয়ার জানাজা সম্পন্ন

    সংসদ ভবনের পাশে অনুষ্ঠিত জানাজায় অংশ নেন বিপুল সংখ্যক মানুষ

    ছবির উৎস, BNP

    ছবির ক্যাপশান, সংসদ ভবনের পাশে অনুষ্ঠিত জানাজায় অংশ নেন বিপুল সংখ্যক মানুষ

    বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার জানাজার নামাজ সম্পন্ন হয়েছে।

    জাতীয় সংসদ ভবনের মাঠ ও সংলগ্ন মানিক মিয়া এভিনিউয়ে তার জানাজা নামাজ অনুষ্ঠিত হয় যেখানে ও আশপাশের সব রাস্তা জুড়ে সমবেত হন দেশের দূর-দূরান্ত থেকে আসা বিএনপি নেতা, কর্মী, সমর্থকসহ বিপুল সংখ্যক মানুষ।

    জানাজায় অংশ নেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টাসহ গন্যমান্য ব্যক্তিরা

    ছবির উৎস, BNP

    ছবির ক্যাপশান, জানাজায় অংশ নেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টাসহ গন্যমান্য ব্যক্তিরা
  9. শুরু হয়েছে খালেদা জিয়ার জানাজার নামাজ

    জানাজায় অংশ নেন প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস, তারেক রহমান, নাহিদ ইসলাম

    ছবির উৎস, BNP

    ছবির ক্যাপশান, জানাজায় অংশ নেন প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস, তারেক রহমান, নাহিদ ইসলাম

    বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার জানাজার নামাজ শুরু হয়েছে। বেলা ৩টার দিকে নামাজ শুরু হয়।

    জাতীয় সংসদ ভবনের মাঠ ও সংলগ্ন মানিক মিয়া এভিনিউয়ে তার জানাজা নামাজ অনুষ্ঠিত হচ্ছে। সেখানে ও আশপাশের সব রাস্তা জুড়ে সমবেত হয়েছেন দেশের দূর-দূরান্ত থেকে আসা বিএনপি নেতা, কর্মী, সমর্থকসহ বিপুল সংখ্যক মানুষ।

    বিশ্বের বিভিন্ন দেশের প্রতিনিধিরাও বাংলাদেশে এসেছেন খালেদা জিয়াকে শেষ বিদায় দিতে।

    পাশাপাশি, বাংলাদেশের বিভিন্ন রাজনৈতিক দলের নেতা-কর্মীরাও জানাজায় শামিল হয়েছেন।

    রাষ্ট্রীয় মর্যাদায় অনুষ্ঠিত এই জানাজায় বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসও অংশ নিচ্ছেন। তার সাথে যোগ দিয়েছেন বিভিন্ন মন্ত্রণালয়ের উপদেষ্টারাও।

    খালেদা জিয়ার ছেলে ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং বিএনপির কেন্দ্রীয় নেতারা আছেন সেখানে।

    বাংলাদেশ সশস্ত্র বাহিনীর প্রধানেরাও খালেদা জিয়ার জানাজায় অংশ নিয়েছেন।

    একইসাথে, প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সদস্যরাও এই জানাজায় অংশ নিয়েছেন।

    জাতীয় সংসদ ভবনের মাঠ ও সংলগ্ন মানিক মিয়া এভিনিউসহ পুরো এলাকা জুড়ে খালেদা জিয়ার জানাজার নামাজ অনুষ্ঠিত হচ্ছে।
    ছবির ক্যাপশান, জাতীয় সংসদ ভবনের মাঠ ও সংলগ্ন মানিক মিয়া এভিনিউসহ পুরো এলাকা জুড়ে খালেদা জিয়ার জানাজার নামাজ অনুষ্ঠিত হচ্ছে।
    খালেদা জিয়ার জানাজায় প্রধান উপদেষ্টার সঙ্গে তিন বাহিনী প্রধান
    ছবির ক্যাপশান, খালেদা জিয়ার জানাজায় প্রধান উপদেষ্টার সঙ্গে তিন বাহিনী প্রধান
  10. মায়ের পক্ষ থেকে ক্ষমা চাইলেন তারেক রহমান

    মায়ের পক্ষ থেকে ক্ষমা চান তারেক রহমান

    ছবির উৎস, BNP

    ছবির ক্যাপশান, মায়ের পক্ষ থেকে ক্ষমা চান তারেক রহমান

    খালেদা জিয়ার আচরণে কেউ কষ্ট পেয়ে থাকলে মায়ের পক্ষ থেকে ক্ষমা চাইলেন তারেক রহমান।

    সংক্ষিপ্ত বক্তব্যে ইসলামের রীতি অনুযায়ী তিনি বলেন, ''কারো কাছে খালেদা জিয়ার ঋণ থাকলে আমাকে জানাবেন। আমি অবশ্যই পরিশোধের ব্যবস্থা করবো ইনশাআল্লাহ''।

    ''একই সাথে ওনার কোনো ব্যবহারে বা কথায় আঘাত পেয়ে থাকলে তার পক্ষ থেকে আমি আপনাদের কাছে ক্ষমাপ্রার্থী। দোয়া করবেন, আল্লাহ যেন তাকে বেহেশত দান করেন''।

  11. খালেদা জিয়ার জানাজায় বক্তব্য রাখেন নজরুল ইসলাম খান

    নজরুল ইসলাম খান বক্তব্য পড়েন

    ছবির উৎস, BNP

    খালেদা জিয়ার জানাজা নামাজ শুরুর আগে লিখিত বক্তব্য পড়ে শোনান বিএনপি নেতা নজরুল ইসলাম খান। তিনি খালেদা জিয়ার ব্যক্তিগত জীবন ও রাজনৈতিক যাত্রা নিয়ে কথা বলেন।

    নজরুল ইসলাম খান

    ছবির উৎস, BNP

  12. জানাজা স্থলে খালেদা জিয়ার মরদেহ

    খালেদা জিয়ার জানাজায় জড়ো হয়েছেন অসংখ্য মানুষ

    ছবির উৎস, Reuters

    ছবির ক্যাপশান, খালেদা জিয়ার জানাজায় জড়ো হয়েছেন অসংখ্য মানুষ

    কিছুক্ষণ আগে খালেদা জিয়ার মরদেহ জানাজা স্থলে নিয়ে আসা হয়েছে।

    তারেক রহমান, ড. মুহাম্মদ ইউনূসসহ দেশি-বিদেশি রাজনৈতিক, কূটনৈতিক ব্যক্তিরা ছাড়া অসংখ্য মানুষ জানাজায় অংশ নিতে জড়ো হয়েছেন।

    দুপুর পৌনে তিনটার দিকে জানাজা শুরুর আনুষ্ঠানিকতা শুরু হয়।

    শুরুতে বিএনপি নেতা নজরুল ইসলাম খান খালেদা জিয়াকে নিয়ে স্মৃতিচারণ করেন।

    খালেদা জিয়ার জানাজা শুরুর আগে তাকে নিয়ে বক্তব্য রাখেন নজরুল ইসলাম খান

    ছবির উৎস, BNP

    ছবির ক্যাপশান, খালেদা জিয়ার জানাজা শুরুর আগে তাকে নিয়ে বক্তব্য রাখেন নজরুল ইসলাম খান
  13. খালেদা জিয়ার জানাজা শুরুর আগে কয়েকটি মুহূর্ত

    খালেদা জিয়ার জানাজায় অংশ নিচ্ছেন প্রধান উপদেষ্টা ও তিন বাহিনীর প্রধান

    ছবির উৎস, BNP

    ছবির ক্যাপশান, খালেদা জিয়ার জানাজায় অংশ নিচ্ছেন প্রধান উপদেষ্টা ও তিন বাহিনীর প্রধান

    খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে ঢাকার সংসদ ভবন এলাকা ও আশপাশের সব রাস্তায় জড়ো হয়েছে বিপুল সংখ্যক মানুষ।

    বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা, উপদেষ্টা পরিষদের সদস্যরা, তিন বাহিনীর প্রধান, বিএনপির কেন্দ্রীয় নেতারা, তৃণমূল পর্যায়ের বিপুল সংখ্যক কর্মী-সমর্থকসহ নানা শ্রেণি পেশার অসংখ্য মানুষ এসেছেন সেখানে।

    খালেদা জিয়ার জানাজায় অংশ নিচ্ছেন প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস

    ছবির উৎস, BNP

    ছবির ক্যাপশান, খালেদা জিয়ার জানাজায় অংশ নিচ্ছেন প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস
    খালেদা জিয়ার মরদেহ ঘিরে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা

    ছবির উৎস, BNP

    ছবির ক্যাপশান, খালেদা জিয়ার মরদেহ ঘিরে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা
    জানাজা শুরুর আগে বিশেষ নিরাপত্তায় আনা হয় খালেদা জিয়ার মরদেহ

    ছবির উৎস, BNP

    ছবির ক্যাপশান, জানাজা শুরুর আগে বিশেষ নিরাপত্তায় আনা হয় খালেদা জিয়ার মরদেহ
    জানাজায় অংশ নিতে আসেন বিপুল সংখ্যক মানুষ

    ছবির উৎস, BNP

    ছবির ক্যাপশান, জানাজায় অংশ নিতে আসেন বিপুল সংখ্যক মানুষ
  14. খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে জড়ো হয়েছেন অসংখ্য মানুষ

    খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে সংসদ ভবন এলাকায় জড়ো হয়েছেন হাজারো মানুষ
    ছবির ক্যাপশান, খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে সংসদ ভবন এলাকায় জড়ো হয়েছেন হাজারো মানুষ

    বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে জড়ো হয়েছেন অসংখ্য মানুষঅ

    দুপুর ২টার দিকে তারা তারা সবাই জানাজার জন্য সারিবদ্ধ হয়ে দাঁড়িয়েছেন।

    জানাজায় অংশ নিতে দেশের দূর-দূরান্ত থেকে সর্বস্তরের অসংখ্য মানুষ সংসদ ভবন এলাকায় জড়ো হয়েছে।

    সেইসাথে, বিশ্বের বিভিন্ন দেশের প্রতিনিধিরাও খালেদা জিয়াকে শেষ বিদায় দিতে বাংলাদেশে এসেছেন।

    মানুষের ভিড় সংসদ ভবন এলাকা, মানিক মিয়া অ্যাভিনিউ ছাড়িয়ে আগারগাঁও, বিজয় স্মরণি, এলিভিটেড এক্সপ্রেসওয়ে পর্যন্ত ছড়িয়ে পড়েছে।

    জানাজা পড়াবেন জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের খতিব।

    জানাজায় অংশ নিতে সংসদ ভবন এলাকায় জিয়া পরিবারের সদস্যরা ছাড়াও প্রধান উপদেষ্টা, উপদেষ্টা পরিষদের অন্য সদস্য, তিন বাহিনী প্রধান, বিএনপি ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা উপস্থিত হয়েছেন।

    এছাড়া বিভিন্ন দূতাবাসের কূটনীতিক ও বিদেশি অতিথিরাও সেখানে রয়েছেন।

  15. খালেদা জিয়াকে শ্রদ্ধা জানাতে ভুটানের পররাষ্ট্রমন্ত্রী ঢাকায়

    ভুটানের পররাষ্ট্র ও বৈদেশিক বাণিজ্য মন্ত্রী লিয়নপো ডি. এন. ধুংগেল

    ছবির উৎস, mfa.gov.bt

    ছবির ক্যাপশান, ভুটানের পররাষ্ট্র ও বৈদেশিক বাণিজ্য মন্ত্রী লিয়নপো ডি. এন. ধুংগেল

    সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে শেষ শ্রদ্ধা জানাতে ভুটানের পররাষ্ট্র ও বৈদেশিক বাণিজ্য মন্ত্রী লিয়নপো ডি. এন. ধুংগেল আজ সকালে ঢাকা এসে পৌঁছেছেন।

    ভুটান সরকারের প্রতিনিধি হিসেবে তিনি বেগম খালেদা জিয়ার শেষ বিদায়ে অংশ নেবেন।

    হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালক এস এম সামাদ বাসসকে জানান, বিমানবন্দরে ভুটানের পররাষ্ট্রমন্ত্রীকে বাংলাদেশে নিযুক্ত ভুটানের রাষ্ট্রদূত এবং বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের উর্ধ্বতন কর্মকর্তারা স্বাগত জানান।

  16. তারেক রহমানের হাতে শোকবার্তা তুলে দিয়েছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী

    তারেক রহমানের হাতে শোকবার্তা তুলে দিয়েছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর

    ছবির উৎস, BNP Media Cell

    ছবির ক্যাপশান, তারেক রহমানের হাতে শোকবার্তা তুলে দিয়েছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর

    খালেদা জিয়ার মৃত্যুতে শোকবার্তা পাঠিয়েছে প্রতিবেশী রাষ্ট্র ভারত।

    আজ দুপুরে জাতীয় সংসদ ভবনে খালেদা জিয়ার বড় ছেলে, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের হাতে শোকবার্তা তুলে দেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর।

    এস জয়শঙ্কর আজ বেলা সাড়ে ১১টার দিকে একটি বিশেষ ফ্লাইটে ঢাকায় পৌঁছান।

    ঢাকায় পৌঁছালে বিমানবন্দরে তাকে স্বাগত জানান বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মা।

    খালেদা জিয়ার মৃত্যুতে শোকবার্তা পাঠিয়েছে প্রতিবেশী রাষ্ট্র ভারত।

    ছবির উৎস, BNP Media Cell

    ছবির ক্যাপশান, খালেদা জিয়ার মৃত্যুতে শোকবার্তা পাঠিয়েছে প্রতিবেশী রাষ্ট্র ভারত।
  17. খালেদা জিয়াকে শেষবারের মতো বিদায় জানাতে মানুষের ঢল

    বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী এবং অন্যতম রাজনৈতিক দল বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে শেষ শ্রদ্ধা জানাতে কালো পোশাক কিংবা ব্যাজ পরে দেশের বিভিন্ন প্রান্ত থেকে সংসদ ভবন এলাকায় ছুটে আসছেন মানুষ।

    আজ দুপুর দুইটায় জাতীয় সংসদ ভবনের মাঠ ও সংলগ্ন মানিক মিয়া এভিনিউসহ পুরো এলাকা জুড়ে তার জানাজার নামাজ অনুষ্ঠিত হবে।

    জানাজা শেষে বেলা সাড়ে তিনটা নাগাদ খালেদা জিয়াকে তার স্বামী, প্রয়াত রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের কবরের পাশে দাফন করা হবে।

    খালেদা জিয়াকে শ্রদ্ধা জানাতে মানুষের ঢল

    ছবির উৎস, Getty Images

    ছবির ক্যাপশান, খালেদা জিয়াকে শ্রদ্ধা জানাতে মানুষের ঢল
    খালেদা জিয়াকে শ্রদ্ধা জানাতে মানুষের ঢল

    ছবির উৎস, Getty Images

    খালেদা জিয়াকে শ্রদ্ধা জানাতে মানুষের ঢল

    ছবির উৎস, Getty Images

    খালেদা জিয়াকে শ্রদ্ধা জানাতে মানুষের ঢল

    ছবির উৎস, Getty Images

  18. খালেদা জিয়াকে শ্রদ্ধা জানাতে ঢাকায় এসেছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর

    ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর

    ছবির উৎস, bss

    ছবির ক্যাপশান, ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর

    খালেদা জিয়াকে শ্রদ্ধা জানাতে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর বাংলাদেশে এসেছেন।

    তিনি আজ বেলা সাড়ে ১১টার দিকে একটি বিশেষ ফ্লাইটে ঢাকায় পৌঁছান।

    ঢাকায় পৌঁছালে বিমানবন্দরে তাকে স্বাগত জানান বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মা।

    ঢাকাস্থ ভারতীয় হাইকমিশনের মুখপাত্র এ তথ্য বাসস-কে নিশ্চিত করেছে।

    তার শেষ বিদায়ে অংশ নিতে নেপালের পররাষ্ট্রমন্ত্রী বালা নন্দা শর্মা ঢাকায় এসেছেন মঙ্গলবার রাতেই।

  19. খালেদা জিয়াকে শ্রদ্ধা জানাতে ঢাকায় এসেছেন পাকিস্তানের স্পিকার

    পাকিস্তানের জাতীয় পরিষদের স্পিকার সারদার আয়াজ সাদিক

    ছবির উৎস, Pakistan High Commission Bangladesh

    ছবির ক্যাপশান, পাকিস্তানের জাতীয় পরিষদের স্পিকার সারদার আয়াজ সাদিক

    খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে ঢাকায় এসে পৌঁছেছেন পাকিস্তানের জাতীয় পরিষদের স্পিকার সারদার আয়াজ সাদিক।

    পাকিস্তান হাই কমিশন বাংলাদেশ আজ বুধবার তাদের ফেসবুক পাতায় এ খবর জানায়।

    খালেদা জিয়াকে শ্রদ্ধা জানাতে জন্য বিশ্বের অন্যান্য দেশের প্রতিনিধিরাও একে একে আসছেন।

    এছাড়া, খালেদা জিয়ার শেষ যাত্রার প্রতি শ্রদ্ধা জানাতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে সর্বস্তরের মানুষ এসে বুধবার ভোর থেকেই জড়ো হচ্ছেন সংসদ ভবন এলাকায়। খালেদা জিয়ার মরদেহ এখন সংসদ ভবন এলাকায় রয়েছে।

  20. সংসদ ভবন এলাকায় পৌঁছেছে খালেদা জিয়ার মরদেহ

    বাংলাদেশের পতাকায় মোড়ানো গাড়িতে খালেদা জিয়ার মরদেহ
    ছবির ক্যাপশান, বাংলাদেশের পতাকায় মোড়ানো গাড়িতে খালেদা জিয়ার মরদেহ

    গুলশানে তারেক রহমানের বাসা থেকে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী এবং অন্যতম রাজনৈতিক দল বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার মরদেহ বহনকারী গাড়ি মানিক মিয়া অ্যাভিনিউয়ে পৌঁছেছে।

    তাকে শেষবারের মতো বিদায় জানাতে অজস্র মানুষ ইতোমধ্যে এই এলাকায় জড়ো হয়েছেন।

    আজ দুপুর দুইটায় জাতীয় সংসদ ভবনের মাঠ ও সংলগ্ন মানিক মিয়া এভিনিউসহ পুরো এলাকা জুড়ে তার জানাজার নামাজ অনুষ্ঠিত হবে।

    জানাজা শেষে বেলা সাড়ে তিনটা নাগাদ খালেদা জিয়াকে তার স্বামী, প্রয়াত রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের কবরের পাশে দাফন করা হবে।

    আজ বুধবার সকাল নয়টার একটু আগে বাংলাদেশের পতাকায় মোড়ানো একটি গাড়িতে করে তার মরদেহ এভারকেয়ার হাসপাতাল থেকে গুলশানে তার ছেলে তারেক রহমানের বাসায় নেওয়া হয়।

    সেখানে তাকে শেষবারের মতো শ্রদ্ধা জানান খালেদা জিয়ার স্বজন ও বিএনপি'র নেতা কর্মীরা।

    খালেদা জিয়াকে শেষবারের মতো বিদায় জানাতে নেক মানুষ ইতোমধ্যে সংসদ ভবন এলাকায় জড়ো হয়েছেন।
    ছবির ক্যাপশান, খালেদা জিয়াকে শেষবারের মতো বিদায় জানাতে নেক মানুষ ইতোমধ্যে সংসদ ভবন এলাকায় জড়ো হয়েছেন