শনিবার সারাদিন যা যা হলো-
- জামায়াতে ইসলামীর সঙ্গে রাজনৈতিক জোট বা আসন সমঝোতার সম্ভাবনা নিয়ে আপত্তি জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টি বা এনসিপি’র কেন্দ্রীয় কমিটির ৩০ জন সদস্য।
- কোনো নির্দিষ্ট দল বা জোট থেকে নির্বাচনে না দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির সিনিয়র যুগ্ম সদস্য সচিব তাসনিম জারা। তিনি পদত্যাগপত্রও জমা দিয়েছেন বলে দলীয় সূত্র নিশ্চিত করেছে।
- উপদেষ্টা পদ থেকে পদত্যাগ করা আসিফ মাহমুদের সমর্থকরা কুমিল্লা-৩ আসন থেকেও মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন। তবে ঢাকা-১০ আসনেই প্রার্থী হবেন বলে জানিয়েছেন তিনি।
- ভোটার হতে নির্বাচন কমিশনের নিবন্ধন করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার মেয়ে জাইমা রহমান।
- বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদির কবর জিয়ারত করেছেন ও ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছে।
- কক্সবাজার শহরের বাঁকখালী নদীতে সেন্ট মার্টিন যাওয়ার জন্য অপেক্ষমান জাহাজে আগুনে একজনের মৃত্যুর খবর নিশ্চিত করেছে ফায়ার সার্ভিস।
- বিএনপিতে যোগ দিয়েছেন গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক মোহাম্মদ রাশেদ খান। পরে তাকে ঝিনাইদহ-৪ আসনে বিএনপির ধানের শীষে প্রতীকে নির্বাচনের মনোনয়ন দেওয়ার কথা জানায় বিএনপি।
- বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের জন্য কিছুটা সময় শাহবাগ থেকে সরে গিয়ে কাঁটাবনে অবস্থানের পর আবার শাহবাগ মোড়ে এসে অবস্থান নিয়েছে ইনকিলাব মঞ্চ। ওসমান হাদি হত্যার বিচার দাবিতে শুক্রবার থেকেই সেখানে অবস্থান নিয়েছেন আন্দোলনকারীরা।
- বাংলাদেশের চুয়াডাঙ্গার দর্শনা সীমান্ত দিয়ে ১৪ জন ভারতীয় নারী, পুরুষ ও শিশুকে বাংলাদেশে পুশইন করেছে ভারতের সীমান্তরক্ষী বাহিনী- বিএসএফ।
- থাইল্যান্ড ও কম্বোডিয়া তাৎক্ষণিক যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। শনিবার এক যৌথ বিবৃতিতে দুই দেশের প্রতিরক্ষামন্ত্রীরা এই তথ্য জানিয়েছেন।
- ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, তিনি রোববার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ফ্লোরিডায় বৈঠক করবেন, যেখানে রাশিয়ার যুদ্ধ শেষ করার বিষয়ে আলোচনা চলবে।
বিবিসি বাংলার লাইভ পাতায় সাথে থাকার জন্য আপনাদের ধন্যবাদ। দেশ-বিদেশের আরও খবর জানতে চোখ রাখুন বিবিসি বাংলার মূল পাতায়...