শনিবার সারাদিন যা যা ঘটেছে
- নির্বাচনী প্রচারণা “শান্তিপূর্ণভাবে হচ্ছে, কেউ কারো বিরুদ্ধে কটূকথা বলছেন না, কোনো অভদ্র আচরণও হচ্ছে না”- বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস এই মন্তব্য করেছেন বলে জানিয়েছেন তার প্রেস সচিব শফিকুল আলম।
- ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আইনশৃঙ্খলা বাহিনীর প্রায় নয় লক্ষ সদস্য দায়িত্ব পালন করবেন এবং দেশের প্রায় ৪৩ হাজার ভোট কেন্দ্রে ২৫ হাজার ৭০০ বডি ওর্ন ক্যামেরা দেওয়া হচ্ছে বলেও শনিবার সন্ধ্যায় সংবাদ সম্মেলনে জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব।
- ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে অন্তর্ভুক্তিমূলক বলে মনে করে না বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়ালগ বা সিপিডি।
- বাংলাদেশে ধর্মীয় পরিচয়ে কাউকে আর বঞ্চিত করার সুযোগ থাকবে না বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান।
- মানুষ যাতে সহজে ভোট দিতে না পারে সেজন্য একটি দল বিভিন্ন পর্যায়ে গিয়ে ভয় দেখাচ্ছে, মানুষকে তারা বিভ্রান্ত করার চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।
- ধানের শীষের মিছিল করে কেন্দ্রে গিয়ে মানুষ দাঁড়িপাল্লায় ভোট দেবে- এই মন্তব্য করেছেন জামায়াতে ইসলামী-এনসিপিসহ ১১ দলীয় নির্বাচনী ঐক্যের প্রার্থী হাসনাত আবদুল্লাহ।
- "একটি রাজনৈতিক দল পরিকল্পিতভাবে ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের প্রস্তুতি নিচ্ছে" এবং লক্ষ্মীপুরে ভোটের সিল তৈরির ঘটনায় সেই দলের নেতাদের জড়িত থাকা এর বড় প্রমাণ বলে মন্তব্য করেছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র ও চেয়ারম্যানের উপদেষ্টা মাহদী আমিন।
- মিয়ানমার থেকে ছোড়া গুলিতে আহত শিশুটি ২৭ দিন পর চিকিৎসাধীন অবস্থা মারা গেছে।
- রাজনৈতিক দলগুলোর নির্বাচনী ইশতেহারে সংখ্যালঘুদের স্বার্থ ও অধিকার নিশ্চিতের বিষয়টি উপেক্ষিত থাকায় ক্ষোভ ও উদ্বেগ জানিয়েছে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ।
- চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কন্টেইনার টার্মিনাল দুবাইভিত্তিক কোম্পানি ডিপি ওয়ার্ল্ডকে দীর্ঘমেয়াদি ইজারা চুক্তি প্রক্রিয়া বাতিল ঘোষণাসহ চার দফা দাবিতে রোববার থেকে অনির্দিষ্টকালের ধর্মঘটের ঘোষণা দিয়েছে চট্টগ্রাম বন্দর রক্ষা সংগ্রাম পরিষদ।
- "আমাদের খুব ভালো আলোচনা হয়েছে এবং মনে হচ্ছে ইরান একটি চুক্তিতে পৌঁছাতে চায়," এই মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সম্প্রতি ওমানের রাজধানী মাস্কাটে ইরান-মার্কিন আলোচনা নিয়ে সবশেষ প্রতিক্রিয়ায় একথা বলেছেন তিনি।
- ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, যুক্তরাষ্ট্র চাইছে রাশিয়ার সঙ্গে যুদ্ধ জুনের মধ্যেই শেষ হোক। তিনি যোগ করেছেন যে আগামী সপ্তাহে আলোচনার জন্য উভয় পক্ষকে যুক্তরাষ্ট্রে আমন্ত্রণ জানানো হয়েছে।
বিবিসি বাংলার লাইভ পাতা আজকের মতো এখানেই শেষ হলো।
আরো খবর ও বিশ্লেষণ জানতে চোখ রাখুন বিবিসি বাংলার মূল পাতায়।














