আপনি এই ওয়েবসাইটের একটি টেক্সট(লিখিত) সংস্করণ দেখছেন, যা কম ডেটা ব্যবহার করছে। ছবি ও ভিডিওসহ মূল সংস্করণ দেখতে এখানে ক্লিক করুন

আমাকে মূল ওয়েবসাইটে/সংস্করণে নিয়ে যান

এই ডেটা-সাশ্রয়ী সংস্করণ সম্পর্কে আরও জানুন

বাংলাদেশের সাথে যুক্তরাষ্ট্রের বাণিজ্য চুক্তি সই, শুল্ক কমিয়ে ১৯ শতাংশ

যুক্তরাষ্ট্রের সাথে বাংলাদেশের বাণিজ্য চুক্তি হয়েছে, যেখানে বাংলাদেশের ওপর বাড়তি শুল্ক কিছুটা কমিয়ে ১৯ শতাংশ করা হয়েছে। জাতির উদ্দেশে দেওয়া ভাষণে নানা প্রতিশ্রুতি তুলে ধরেছেন বিএনপি ও জামায়াতের দুই শীর্ষ নেতা। নানা সমালোচনা ও কয়েকটি রাজনৈতিক দলের আপত্তির পর ভোটকেন্দ্রে মোবাইল ব্যবহারের আগের সিদ্ধান্ত থেকে সরে এসেছে নির্বাচন কমিশন।

সরাসরি কভারেজ

এ পর্যন্ত যা ঘটেছে

  • ·ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির হত্যাকাণ্ডের তদন্তে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনারের কার্যালয়ের সহযোগিতা চেয়েছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার।
  • বেতন কমিশনগুলোর প্রতিবেদন পরীক্ষানিরীক্ষা করে সুপারিশের জন্য একটি কমিটি গঠন করেছে অন্তর্বর্তী সরকার।
  • আসন্ন সংসদ নির্বাচন ঘিরে মোবাইল ফিনান্সিয়াল সার্ভিসে (এমএফএস) আর্থিক লেনদেন সীমিত রাখার নির্দেশনা দিয়েছে বাংলাদেশ ব্যাংক। সেখানে বলা হয়েছে, রোববার রাত ১২টা থেকে শুরু করে আগামী ১২ই ফেব্রুয়ারি ভোটের দিন রাত ১২টা পর্যন্ত মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে ১০ হাজার টাকার বেশি অর্থ লেনদেন করা যাবে না।
  • ক্ষমতায় গেলে ঢাকায় ৪০টি খেলার মাঠ করার প্রতিশ্রুতি দিয়েছেন বিএনপি'র চেয়ারম্যান তারেক রহমান। সেইসঙ্গে, শহরটিরও সড়কগুলোকেও আরও প্রশস্ত করার প্রতিশ্রুতি দিয়েছেন তিনি।
  • আসন্ন সংসদ নির্বাচনে বিজয়ী হয়ে ক্ষমতায় গেলে বৈষম্য দূর করে ন্যায়ভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠার অঙ্গীকার করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।
  • ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম বলেছেন, তারা ক্ষমতায় গেলে রাষ্ট্র পরিচালনার মূলনীতিতে ইসলামী নীতি বাস্তবায়ন করা হবে।
  • আসন্ন সংসদ নির্বাচনে জয়লাভ করে ১১ দলীয় জোট সরকার গঠন করতে পারলে জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলামকে মন্ত্রী করা হবে বলে ঘোষণা দিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান।
  • পটুয়াখালীর বাউফল উপজেলায় বিএনপি ও জামায়াতে ইসলামীর নেতা-কর্মীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয়পক্ষের অন্তত ৩০ জন আহত হয়েছেন।
  • যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি সোমবার, শুল্ক কমার আশা বাণিজ্য উপদেষ্টার।
  • সেনাবাহিনী নেতৃত্বাধীন যৌথ বাহিনীর অভিযানে কক্সবাজারের উখিয়ায় শরণার্থী ক্যাম্পের বাইরে বসবাস করা অন্তত ১৫শ রোহিঙ্গাকে আটক করা হয়েছে।

বিবিসি বাংলার লাইভ পাতায় আপনাদের স্বাগত...