আপনি এই ওয়েবসাইটের একটি টেক্সট(লিখিত) সংস্করণ দেখছেন, যা কম ডেটা ব্যবহার করছে। ছবি ও ভিডিওসহ মূল সংস্করণ দেখতে এখানে ক্লিক করুন

আমাকে মূল ওয়েবসাইটে/সংস্করণে নিয়ে যান

এই ডেটা-সাশ্রয়ী সংস্করণ সম্পর্কে আরও জানুন

নির্বাচনের রোডম্যাপ না পেয়ে 'হতাশ' বিএনপি

রাজনৈতিক দলগুলোর সাথে বৈঠকের পর সরকারের দিক থেকে নির্বাচনের বিষয়ে সুষ্পষ্ট কোনো রোডম্যাপ না আসায় হতাশার কথা জানিয়েছে বিএনপি। এদিকে, আসন্ন ঈদুল আযহায় কোরবানির পশুর বর্জ্য ব্যবস্থাপনা এবং ডেঙ্গু মশা নিয়ন্ত্রণ সংক্রান্ত কোনো কার্যক্রমের সাথে সম্পৃক্ত হবার পরিকল্পনা নেই বলে জানিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। দেশ-বিদেশের খবর জানতে চোখ রাখুন বিবিসি বাংলার লাইভ পাতায়...

সরাসরি কভারেজ

মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াত নেতা এটিএম আজহারুল খালাস

মানবতাবিরোধী অপরাধে ট্রাইব্যুনালের রায়ে মৃত্যুদণ্ড পাওয়া জামায়াতে ইসলামীর নেতা এটিএম আজহারুল ইসলামকে খালাস করে রায় দিয়েছে আপিল বিভাগ।

তার করা আবেদনটি মঞ্জুর করে এ রায় দিয়েছে প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন সাত সদস্যের পূর্ণাঙ্গ বেঞ্চ।

তার বিরুদ্ধে অন্য কোনও মামলা না থাকলে তাকে দ্রুত মুক্তিরও নির্দেশ দিয়েছে আদালত।

২০১৪ সালের ৩০শে ডিসেম্বর এ টি এম আজহারুল ইসলামকে মুক্তিযুদ্ধের সময় মানবতাবিরোধী অপরাধের অভিযোগে মৃত্যুদণ্ড দেয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

ওই রায়ের বিরুদ্ধে তিনি আপিল করলে ২০১৯ সালের ৩১ শে অক্টোবর ট্রাইব্যুনালের দেওয়া মৃত্যুদণ্ড বহাল রাখে আপিল বিভাগ।

পরে ২০২০ সালের ১৯ শে জুলাই খালাস চেয়ে আপিল বিভাগের সংশ্লিষ্ট শাখায় রিভিউ আবেদন করেন মি. ইসলাম।