কমিশন ঐকমত্য প্রতিষ্ঠার বদলে 'জাতীয় অনৈক্য প্রতিষ্ঠার' প্রচেষ্টা নিয়েছে: সালাহউদ্দিন আহমদ

জুলাই সনদ বাস্তবায়নের উপায় নিয়ে প্রধান উপদেষ্টার কাছে সুপারিশ জমা দিয়েছে জাতীয় ঐকমত্য কমিশন। বিএনপি জানিয়েছে, জাতীয় নির্বাচনের আগে জুলাই কোনো গণভোট আয়োজনের বিষয়ে তারা একমত নয়। তবে জামায়াতে ইসলামী নির্বাচনের আগে, নভেম্বরেই গণভোটের দাবি করেছে। প্রবল ঘূর্ণিঝড় ‘মন্থা’ আঘাত করেছে ভারতের উপকূলে।

সরাসরি কভারেজ

  1. জুলাই সনদ বাস্তবায়নের সুপারিশ দিয়েছে ঐকমত্য কমিশন

    জুলাই সনদ বাস্তবায়ন করার জন্য বেশ কয়েকটি সুপারিশ দিয়েছে জাতীয় ঐকমত্য কমিশন।

    ছবির উৎস, CA Press Wing

    ছবির ক্যাপশান, জুলাই সনদ বাস্তবায়ন করার জন্য বেশ কয়েকটি সুপারিশ দিয়েছে জাতীয় ঐকমত্য কমিশন।

    জুলাই সনদ বাস্তবায়ন করার জন্য বেশ কয়েকটি সুপারিশ দিয়েছে জাতীয় ঐকমত্য কমিশন। মঙ্গলবার প্রধান উপদেষ্টার কাছে এসব সুপারিশ জমা দিয়েছে কমিশন।

    প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস নিজেও এই কমিশনের সভাপতি।

    ঐকমত্য কমিশন ‘জুলাই জাতীয় সনদ ২০২৫’ বাস্তবায়নে অবিলম্বে সরকারি আদেশ জারি এবং এ আদেশের আওতায় একটি গণভোট আয়োজনের সুপারিশ করেছে।

    পরে সংবাদ সম্মেলনে মি. রীয়াজ কমিশনের পক্ষ থেকে তাদের সুপারিশগুলো প্রকাশ করে বলেন, এই সুপারিশগুলো কিভাবে বাস্তবায়িত হতে পারে সেই সুপারিশও তারা সরকারকে দিয়েছেন।

    “যেসব বিষয় সাংবিধানিক বিষয় সংশ্লিষ্ট নয়, সরকার যেগুলো অধ্যাদেশের মাধ্যমে বাস্তবায়ন করতে পারেন, সেটা যেন অবিলম্বে বাস্তবায়িত করা হয়। এর মধ্যে কিছু আছে অফিস অর্ডার দিয়েও বাস্তবায়ন সম্ভব, সেগুলো যেন দ্রুততার সঙ্গে বাস্তবায়ন করে,” বলছিলেন তিনি।

    তিনি বলেন, যেসব সুপারিশ তারা সরকারের কাছে দেয়া হয়েছে সেখানে এগুলো চিহ্নিত করতে দেয়া হয়েছে যে কোনগুলো অধ্যাদেশ বা অফিস অর্ডার দিয়ে বাস্তবায়ন সম্ভব।

    সংবিধান সংশ্লিষ্ট মোট ৪৮টি বিষয়ে সরকারকে পরামর্শ দিয়ে কমিশন এগুলো বাস্তবায়নে দুটি বিকল্প সরকারের কাছে তুলে ধরেছে।

  2. বিবিসি বাংলার লাইভ

    বিবিসি বাংলার লাইভ পাতায় আপনাদের স্বাগত। দেশ ও বিশ্বের উল্লেখযোগ্য ঘটনার সর্বশেষ খবর পেতে চোখ রাখুন বিবিসি বাংলার এই পাতায়।

    সোমবার দেশ বিদেশের সব খবর জানতে ক্লিক করতে পারেন, এই লিংকে

    আরও পড়তে পারেন:

    বিবিসি বাংলায় দেশ-বিদেশের আরো খবর পেতে ক্লিক করুন এখানে