মঙ্গলবার সারাদিন যা যা হলো:
- ডোনাল্ড ট্রাম্প একটি ট্রুথ সোশাল পোস্টে জানিয়েছেন যে, তিনি যুক্তরাষ্ট্রের জন্য ধার্যকৃত ২০% ক্ষতিপূরণ শুল্কের পরিবর্তে বিভিন্ন উপসাগরীয় দেশের সাথে বাণিজ্য ও বিনিয়োগ চুক্তি করার সিদ্ধান্ত নিয়েছেন, যা তারা যুক্তরাষ্ট্রে সম্পন্ন করবে।
- দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যেই গতকাল সোমবার এইচএসসি ও সমমানের পরীক্ষা নেওয়ার প্রতিবাদে বাংলাদেশের শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলনের পদত্যাগ দাবি করেছেন শিক্ষার্থীরা।
- এইচএসসি পরীক্ষার্থীদের নিয়ে নিজের 'ব্যক্তিগত' মন্তব্যে কেউ আহত হয়ে থাকলে দুঃখ প্রকাশ করেছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তবে তিনি ঠিক কোন মন্তব্যের কথা বলেছেন, সে বিষয়ে বিস্তারিত কিছু জানাননি।
- অতিবৃষ্টি, পাহাড়ি ঢল ও পাহাড়ধসে দেশের সাত জেলায় এখন পর্যন্ত ৫৬ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও ৩৯ জন। ক্ষতিগ্রস্ত লোকদের আশ্রয় প্রদানের জন্য মোট ৩২৯টি আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে। বাংলাদেশেল দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের হালনাগাদ প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।
- বৃষ্টির কারণে শিক্ষার্থীদের দাবি সত্ত্বেও এইচএসসির পদার্থবিজ্ঞান পরীক্ষা পিছিয়ে না দেওয়ার সিদ্ধান্তের ব্যাখ্যা দিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেছেন, আবহাওয়া অধিদপ্তরসহ সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছ থেকে অনুকূল পরিস্থিতির তথ্য পাওয়ায় পরীক্ষা নির্ধারিত সময়েই নেওয়ার সিদ্ধান্ত হয়েছিল।
- বাহরাইন, কুয়েত, কাতার, সংযুক্ত আরব আমিরাতের আকাশসীমা এবং ওমান উপসাগরের ওপর দিয়ে ফ্লাইট পরিচালনা না করার ব্যাপারে এয়ারলাইনসগুলোকে সতর্ক করেছে ইউরোপীয় ইউনিয়নের বিমান নিরাপত্তা সংস্থা (ইএএসএ)।
- ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, হরমুজ প্রণালিতে দুটি জাহাজে ইরানের হামলায় একজন ভারতীয় নাবিক নিহত হয়েছেন এবং আরও ১০ জন আহত হয়েছেন।
- ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, রাতভর ইরানে যুক্তরাষ্ট্রের হামলায় তিনজন নিহত হয়েছেন।
বিবিসি বাংলা'র লাইভ পাতায় সাথে থাকার জন্য আপনাদের ধন্যবাদ।
অন্যান্য খবর পড়তে মূলপাতায় ক্লিক করুন।