ঢাবিতে শেখ মুজিব হলের নাম বদলে ওসমান হাদির নাম দেওয়ার সুপারিশ করবে সিন্ডিকেট

ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের আবাসিক হল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের নাম পরিবর্তন করে ‘শহীদ ওসমান হাদি হল’ নামকরণের সুপারিশ করার সিদ্ধান্ত হয়েছে সিন্ডিকেট বৈঠকে। এদিকে, কলকাতা, মুম্বাই ও চেন্নাইতে অবস্থিত বাংলাদেশের উপদূতাবাসগুলি থেকে ভারতীয় নাগরিকদের পর্যটক ভিসা দেওয়া ‘সীমিত’ করা হয়েছে। চোখ রাখুন বিবিসি বাংলার লাইভ পাতায়...

সরাসরি কভারেজ

  1. দেশে কোনো পাতানো নির্বাচন হবে না, দাবি সিইসি'র

    প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন

    ছবির উৎস, bss

    ছবির ক্যাপশান, প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন

    প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন বলেছেন, দেশে কোনো পাতানো নির্বাচন হবে না এবং রাজপথে নামারও দরকার হবে না।

    বৃহস্পতিবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন (ইসি) ভবনে আপিল দায়ের কেন্দ্র পরিদর্শনকালে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

    মনোনয়নপত্র বাতিলের বিরুদ্ধে আপিল শুনানি প্রসঙ্গে তিনি বলেন, আপিল কর্তৃপক্ষ হিসেবে সর্বোচ্চ ন্যায়বিচার নিশ্চিত করবে নির্বাচন কমিশন। রিটার্নিং কর্মকর্তা কোনো মনোনয়নপত্র গ্রহণ বা বাতিল করলে, উভয় ক্ষেত্রেই সংক্ষুব্ধ ব্যক্তির আপিল করার সুযোগ রয়েছে।

    তিনি বলেন, "আমরা ইনসাফে বিশ্বাসী। আমরা ইনসাফ করব। শুনানি শেষে আপনারা দেখবেন, আইন ও বিধিবিধান অনুযায়ী ন্যায়বিচার করা হয়েছে। আইন সবার জন্য সমান এবং সবাই তা মানতে বাধ্য"।

    সিইসি আরো বলেন, অতীতে মনোনয়নপত্র জমা দেওয়ার দিন সহিংসতা ও বোমাবাজির ঘটনা ঘটত, কিন্তু এবার অত্যন্ত সুন্দর পরিবেশে মনোনয়নপত্র জমা দেওয়া হয়েছে। কোথাও কোনো সহিংসতার খবর পাওয়া যায়নি, এটি একটি ভালো দিক।

  2. বিবিসি বাংলার লাইভ

    বিবিসি বাংলার লাইভ পাতায় আপনাদের স্বাগত। দেশ ও বিশ্বের উল্লেখযোগ্য ঘটনার সর্বশেষ খবর পেতে চোখ রাখুন বিবিসি বাংলার এই পাতায়।

    গতকালের উল্লেখযোগ্য সব খবর দেখতে ক্লিক করুন এখানে

    বিবিসি বাংলায় দেশ-বিদেশের আরো খবর পেতে ক্লিক করুন এখানে