সোমবার সারাদিন যা যা হলো
- বাংলাদেশে গত তিন বছরে দারিদ্র্যের হার বেড়েছে। দারিদ্র্যের হার বেড়ে এখন দাঁড়িয়েছে ২৭ দশমিক ৯৩ শতাংশে। বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান পাওয়ার অ্যান্ড পার্টিসিপেশন রিসার্চ সেন্টার (পিপিআরসি) তাদের এক গবেষণার ফলাফল প্রকাশ করেছে।
- কারণ দর্শানোর নোটিশের লিখিত জবাব দিতে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ফজলুর রহমানকে আরও ২৪ ঘণ্টা সময় দিয়েছে বিএনপি।
- দলীয় সিদ্ধান্ত মাথা পেতে নেওয়ার কথা জানিয়েছেন ফজলুর রহমান। তার বাসার সামনে 'মব তৈরি করে ভয়ভীতি প্রদর্শনের' ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে মানবাধিকার সংগঠন আইন ও সালিশ কেন্দ্র বা আসক
- গাজার দক্ষিণাঞ্চলীয় শহর খান ইউনিসের নাসের হাসপাতালে ইসরায়েলি হামলায় পাঁচজন সংবাদকর্মীসহ ২০ জন নিহত হয়েছেন বলে জানিয়েছেন ফিলিস্তিনি স্বাস্থ্য কর্মকর্তারা।
- বাংলাদেশের হাইকোর্টে ২৫ জন অতিরিক্ত বিচারক নিয়োগ দিয়েছে অন্তর্বর্তী সরকার। দুই বছরের জন্য তাদের নিয়োগ দেওয়া হয়েছে।
- বুকে ব্যথা অনুভব করায় সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হককে কারাগার থেকে রাজধানীর বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
- জীবন রক্ষাকারী সব ওষুধের দাম উৎপাদনকারী কোম্পানি নয় বরং সরকারই নির্ধারণ করবে বলে রায় দিয়েছে হাইকোর্ট।
- গত বছর পাঁচই অগাস্টের পর থানা থেকে লুট হওয়া অস্ত্র উদ্ধারের জন্য পুরস্কার ঘোষণা করেছে অন্তবর্তী সরকার। প্রতি রাউন্ড গুলি উদ্ধারের জন্য ৫০০ টাকা এবং এলএমজির উদ্ধারের ক্ষেত্রে ৫ লাখ টাকা পুরস্কারের কথা জানানো হয়েছে।
- ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনে যে শিক্ষার্থীরা ভোটার তালিকায় ছবি অপ্রদর্শিত রাখতে চান, তারা আগামী ২৭ শে অগাস্টের মধ্যে চিফ রিটার্নিং কর্মকর্তার কাছে আবেদন করতে পারবেন।
- জুলাই -অগাস্টের গণ অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে আজ পর্যন্ত মোট ২৪ জন সাক্ষ্য দিয়েছেন।
- চট্টগ্রামের আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যা মামলায় সম্মিলিত সনাতন জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাসসহ ৩৯ জনের বিরুদ্ধে অভিযোগপত্র গ্রহণ করেছে আদালত।
বিবিসি বাংলায় লাইভ পাতায় সাথে থাকার জন্য আপনাদের ধন্যবাদ। দেশ-বিদেশের খবর জানতে চোখ রাখুন বিবিসি বাংলার মূল পাতায়.....















