রোববার সারাদিন যা যা হলো
- দেশের কোনো কোনো রাজনৈতিক দলের নেতা-কর্মীদের একাংশের ক্ষমতার অপব্যবহারে ‘এবার আমাদের পালা’ স্বরূপ আচরণ উদ্বেগজনকভাবে বাড়ছে বলে শঙ্কা প্রকাশ করেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)।
- বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন বলেছেন, বাংলাদেশ চায়, মুক্তিযুদ্ধের সময় সংঘটিত গণহত্যার জন্য পাকিস্তান দু:খ প্রকাশ করুক, মাফ চাক। রোববার পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দারের সঙ্গে বৈঠকের পর এ কথা বলেন তিনি।
- আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সংসদীয় আসনের সীমানা পুনর্নির্ধারণের আবেদনের শুনানির সময় নির্বাচন কমিশনে ধাক্কাধাক্কি-হাতাহাতির ঘটনা ঘটেছে। এ নিয়ে আলাদা আলাদা অভিযোগ ও ভিন্ন বর্ণনা দিয়েছেন বিএনপির নেত্রী রুমিন ফারহানা এবং এনসিপির নেতা আতাউল্লাহ।
- বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য ফজলুর রহমানকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে দলটি।
- বাংলাদেশের চাকরি থেকে বরখাস্ত হওয়া পুলিশ কর্মকর্তা মোহাম্মদ আরিফুজ্জামানকে রোববার পশ্চিমবঙ্গের এক আদালত ১৪ দিনের জেল হেফাজতে পাঠিয়েছে। তাকে শনিবার রাতে পশ্চিমবঙ্গের ভারত-বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্ত থেকে আটক করে বিএসএফ।
- বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে দেখা করেছেন পাকিস্তানের উপ -প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার।
- চট্টগ্রামের সীতাকুণ্ডের চন্দ্রনাথ পাহাড়ে মসজিদ নির্মাণের কোনো পরিকল্পনা উপজেলা প্রশাসনের নেই বলে জানিয়েছেন ধর্ম উপদেষ্টা আ ফ ম খালিদ হোসেন।
- ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের ভোটার তালিকায় থাকা নারী শিক্ষার্থীদের ছবি ও ব্যক্তিগত তথ্য সীমিত আকারে প্রদর্শন করার নির্দেশনা চেয়ে রিট করেছেন চার শিক্ষার্থী।
- রোহিঙ্গা সংকট মোকাবিলায় টেকসই সমাধানের পথ খুঁজতে কক্সবাজারে রোববার থেকে শুরু হয়েছে ‘স্টেকহোল্ডারস ডায়লগ’ নামে তিন দিনের আন্তর্জাতিক সম্মেলন।
বিবিসি বাংলায় লাইভ পাতায় সাথে থাকার জন্য আপনাদের ধন্যবাদ। দেশ-বিদেশের খবর জানতে চোখ রাখুন বিবিসি বাংলার মূল পাতায়...











