লেবাননে আট ইসরায়েলি সেনা নিহত

তেহরানের বিরুদ্ধে ইসরায়েল যদি কোনও প্রতিশোধমূলক পদক্ষেপ নেয়, তবে ইসরায়েলের সমস্ত অবকাঠামোকে লক্ষ্যবস্তু করে হামলা চালানোর ঘোষণা দিয়েছে ইরান। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মুখ্য সচিব ও উপদেষ্টা কামাল নাসের চৌধুরীসহ পাঁচ জনকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ। খাগড়াছড়িতে ১৪৪ ধারা প্রত্যাহার। এক নজরে জেনে নিন দিনের খবরাখবর।

সার সংক্ষেপ

  • জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেসকে প্রবেশে নিষেধাজ্ঞা দিয়েছে ইসরায়েল
  • এলপিজি দাম ১২ কেজিতে এবার ৩৫ টাকা বাড়িয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন
  • আইন কমিশনের নতুন চেয়ারম্যান হলেন আপিল বিভাগের অবসরপ্রাপ্ত বিচারপতি জিনাত আরা
  • খাগড়াছড়িতে বেলা ৩টায় ১৪৪ ধারা প্রত্যাহার
  • সাবেক মুখ্য সচিবসহ পাঁচজনকে গ্রেফতার করেছে ডিবি
  • ইসরায়েলের 'সমস্ত অবকাঠামোতে' হামলার হুঁশিয়ারি দিয়েছে ইরান

সরাসরি কভারেজ

  1. ইসরায়েলের 'সমস্ত অবকাঠামোতে' হামলার হুঁশিয়ারি দিয়েছে ইরান

    ইরানের ক্ষেপণাস্ত্রে ক্ষতিগ্রস্ত ইসরায়েলের একটি স্কুল ভবন

    ছবির উৎস, Getty Images

    ছবির ক্যাপশান, ইরানের ক্ষেপণাস্ত্রে ক্ষতিগ্রস্ত ইসরায়েলের একটি স্কুল ভবন

    তেহরানের বিরুদ্ধে ইসরায়েল যদি কোনও প্রতিশোধমূলক পদক্ষেপ নেয়, তবে ইসরায়েলের সমস্ত অবকাঠামোকে লক্ষ্যবস্তু করে হামলা চালাবে ইরান।

    ইরানের সশস্ত্র বাহিনীর যুগ্ম প্রধান মেজর জেনারেল মোহাম্মদ বাঘেরি এই ঘোষণা দিয়েছেন।

    "যদি [ইসরায়েল]... এই ধরনের অপরাধ অব্যাহত রাখে বা আমাদের সার্বভৌমত্ব ও আঞ্চলিক অখণ্ডতার বিরুদ্ধে কিছু করতে চায়, তাহলে আজকের রাতের অভিযান আরও কয়েকগুণ শক্তিশালী হবে এবং তাদের সমস্ত অবকাঠামোকে লক্ষ্যবস্তু করা হবে," বাঘেরি বলেন।

    তিনি আরও বলেছেন যে ইরানের বিশেষায়িত সামরিক শাখা রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) ইসরায়েলের বিরুদ্ধে ফের ক্ষেপণাস্ত্র হামলা করার জন্য প্রস্তুত।

    এদিকে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ইতোমধ্যে প্রতিশ্রুতি দিয়েছেন যে ইরানকে ইসরায়েলে হামলা করার জন্য গুরুতর ফলাফল ভোগ করতে হবে।

  2. দিনের সার্বক্ষণিক সব খবর নিয়ে বিবিসি বাংলার লাইভ পাতায় আপনাকে স্বাগতম।