আরও চারটি কমিশন গঠনের সিদ্ধান্ত, 'আন্দোলনে নিহতদের পরিবারকে ৩০ লাখ টাকা করে দেওয়া হবে'

স্বাস্থ্য, শ্রমিক অধিকার, নারী অধিকার ও গণমাধ্যম সংস্কারে নতুন আরও চারটি কমিশন গঠনের সিদ্ধান্ত নিয়েছে সরকার। শেখ হাসিনা এবং ওবায়দুল কাদেরসহ ৪৬ জনের বিরুদ্ধে গণহত্যার অভিযোগে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফেরাতে সর্বোচ্চ আদালতে বিএনপি। দেখে নিন দিনের ঘটনাপ্রবাহ...

সার সংক্ষেপ

  • বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহতদের পরিবারকে ৩০ লাখ টাকা করে দেওয়া হবে, জানালেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী
  • ভোজ্যতেল আমদানি, প্রক্রিয়াজাতকরণ ও কেনাবেচার ওপর মূল্য সংযোজন কর (ভ্যাট) কমেছে, ডিম ও চিনিতে আমদানিতেও বড় শুল্ক ছাড়
  • আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মতিয়া চৌধুরীর দাফন সম্পন্ন, জানাজায় দেখা যায়নি শীর্ষ কোনো নেতাকে
  • শেখ হাসিনা এখনও ভারতেই অবস্থান করছেন বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্র দফতরের মুখপাত্র রণধীর জয়সওয়াল
  • স্বাস্থ্য, শ্রমিক অধিকার, নারী অধিকার ও গণমাধ্যম সংস্কারে নতুন আরও চারটি কমিশন গঠনের সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার।

সরাসরি কভারেজ

  1. বাংলাদেশে আজকের খবরের কাগজ পর্যালোচনা

    খবরের কাগজ

    আজকের সংবাদপত্রের শিরোনামে যেসব খবর গুরুত্ব পেয়েছে, আর পাতায় পাতায় যেসব আলোচিত খবর প্রকাশিত হয়েছে, তার উল্লেখযোগ্য অংশ জানতে পারেন এখানে

    বিবিসি বাংলার আরও খবর পড়তে ক্লিক করুন: https://bbc.com.im/bengali%3C/a%3E%3C/p%3E%3C/div%3E%3C/div%3E%3C/article%3E%3C/li%3E%3Cli class="css-xxlek1">

    দূরবর্তী সতর্ক সংকেত নামানোর নির্দেশ, হতে পারে বৃষ্টি

  2. আগামী বছর থেকে আবারও মাধ্যমিকে বিভাগ বিভাজন শুরু

    এ বিষয়ে বুধবার মাউশি তাদের ওয়েবসাইটে এক নোটিশ দিয়ে শিক্ষা প্রতিষ্ঠানগুলোর প্রধানদের জানিয়েছে, ২০২৫ সাল থেকে জাতীয় শিক্ষাক্রম- ২০১২ অনুসরণ করে বিভাগ চালু রাখতে হবে।

    ছাত্র-জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকার ২০২৪ শিক্ষাবর্ষ থেকে মাধ্যমিক পর্যায়ে নবম শ্রেণিতে বিভাগ বিভাজন তুলে দিয়েছিলো। সেই হিসাবে, এই মূহুর্তে নবম শ্রেণীতে কোনও বিভাগ বিভাজন নেই।

    কিন্তু নতুন সিদ্ধান্ত অনুযায়ী, আগামী বছর যারা দশম শ্রেণীতে উত্তীর্ণ হবেন, তাদের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষা পুরনো, অর্থাৎ ২০১২ সালের শিক্ষাক্রমের ভিত্তিতেই হবে।

    এক্ষেত্রে দশম শ্রেণীতে ওঠার পর তাদেরকে কোনও না কোনও বিভাগ বেছে নিতে হবে।

    তবে, ২০২৬ সালের পরীক্ষায় অংশগ্রহণের আগে তারা যেন তাদের শিখন কার্যক্রম শেষ করতে পারে, সেজন্য তাদের জন্য একটি সংক্ষিপ্ত পাঠ্যসূচি প্রণয়ন করা হবে বলেও জানিয়েছে মাউশি।

    আর যারা আগামী বছর নবম শ্রেণীতে উত্তীর্ণ হবেন, তারা পূর্ণাঙ্গ পাঠ্যসূচির ভিত্তিতে ২০২৭ সালে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বা সমমানের পরীক্ষায় অংশগ্রহণ করবেন।

  3. মেয়র আতিক কারাগারে

    সাবেক মেয়র আতিকুল ইসলাম

    ছবির উৎস, BSS

    ছবির ক্যাপশান, ঢাকা সিটি কর্পোরেশন উত্তরের সাবেক মেয়র আতিকুল ইসলাম

    মোহাম্মদপুর থানায় শিক্ষার্থী রফিক হাসান হত্যা মামলায় ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের সাবেক মেয়র আতিকুল ইসলামকে গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠানো হয়েছে।

    তার বিরুদ্ধে মোহাম্মদপুর থানায় আরও দু’টি মামলা আছে। সেই দুই মামলায়ও তাকে গ্রেফতার দেখানো হয়েছে।

    বৃহস্পতিবার সকালে তাকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হলে রাষ্ট্র ও আসামিপক্ষের আইনজীবীদের শুনানি শেষে আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

    এসময়, রাষ্ট্রপক্ষের আইনজীবী সাবেক মেয়র আতিকুল ইসলামের শুনানিতে বলেন, সিটি কর্পোরেশনের দায়িত্ব পালনকালে নানা আর্থিক কেলেঙ্কার, ভূমি দখলের সঙ্গে জড়িত ছিলেন মি. ইসলাম।

    আসামিপক্ষের আইনজীবীরা তাকে নির্দোষ দাবি করে জামিন চাইলে আদালত তা নামঞ্জুর করে।

  4. বাড়তে পারে ঈদ ও পূজার সরকারি ছুটি

    ঈদের জামাত

    ছবির উৎস, Getty Images

    আগামী বছর থেকে বাংলাদেশের মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব ঈদুল আজহা ও ঈদুল ফিতর উপলক্ষে সরকারি ছুটি পাঁচ দিন এবং হিন্দুদের দুর্গাপূজার ছুটি দুই দিন করা হতে পারে।

    বৃহস্পতিবার প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অনুষ্ঠিত হবে উপদেষ্টা পরিষদের সভা।

    এ সভায় এজেন্ডার মধ্যে বয়সসীমা বাড়ানো, ডিম আমদানি এবং সরকারি ছুটি বাড়ানোর বিষয় রয়েছে বলে জানা যাচ্ছে।

    বর্তমানে ঈদ উপলক্ষে তিন দিন সরকারি ছুটি দেওয়া হয়, আর পূজা উপলক্ষে একদিন।

    যদিও, এ বছর নির্বাহী আদেশে দূর্গাপূজার ছুটি এক দিন বৃদ্ধি করা হয়েছিলো।

    আজ বৃহস্পতিবার প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অনুষ্ঠেয় উপদেষ্টা পরিষদের সভায় ২০২৫ সালের সরকারি ছুটির তালিকা অনুমোদনের জন্য উপস্থাপন হবে।

    সেখানে ঈদ ও পূজায় ছুটি বাড়ানোর প্রস্তাব থাকতে পারে।

    দুর্গাপূজা

    ছবির উৎস, Getty Images

    ছবির ক্যাপশান, দুর্গাপূজা
  5. আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে গণহত্যার বিচার কার্যক্রম শুরু আজ

    আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল

    ছবির উৎস, Mizan Ahmed

    ছবির ক্যাপশান, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের নতুন ভবন

    বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় জুলাই ও আগস্ট মাসে সংঘটিত গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগের বিচারিক কার্যক্রম আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শুরু হচ্ছে আজ বৃহস্পতিবার।

    মঙ্গলবার ট্রাইব্যুনালে নিয়োগ পাওয়া নতুন বিচারকদের সঙ্গে বৈঠক শেষে ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. তাজুল ইসলাম এ তথ্য জানিয়েছিলেন।

    বাংলাদেশের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা বাসসের খবর অনুযায়ী, গত পাঁচই জুলাই থেকে পাঁচই অগাস্ট পর্যন্ত সারা দেশে সংঘটিত গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগে এখন পর্যন্ত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা ও প্রসিকিউশন অফিসে অর্ধশতাধিক অভিযোগ জমা পড়েছে।

    ওই খবরে বলা হয়েছে, টানা ৩৬ দিনের কোটা সংস্কার ও সরকার পতনের আন্দোলন নির্মূল করার জন্য আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, এবং তৎকালীন আওয়ামী লীগের দলীয় ক্যাডারদের হামলায় প্রায় দেড় হাজার ছাত্র-জনতা শহীদ হয়েছেন।

    গুলিতে আহত হয়ে পঙ্গুত্ব বরণ করেছেন পাঁচ শতাধিক।

    আহত হয়েছেন ২৩ হাজার ছাত্র-জনতা। তাদের অনেকে এখনও চিকিৎসাধীন রয়েছেন।

    এখানে উল্লেখ্য, এই ট্রাইব্যুনালেই ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের সময় মানবতা বিরোধী অপরাধের বিচার হয়েছিলো।

  6. বিবিসি বাংলার লাইভ পাতায় আপনাদের স্বাগতম। বিশ্বে এবং বাংলাদেশে সারাদিন ঘটা সর্বশেষ খবরাখবর জানতে চোখ রাখুন এখানে। রিপোর্টিং করছেন মরিয়ম সুলতানা।

    বিবিসি বাংলার আরও খবর পড়তে ক্লিক করুন: https://bbc.com.im/bengali%3C/a%3E%3C/p%3E%3C/div%3E%3C/div%3E%3C/article%3E%3C/li%3E%3C/ol%3E%3C/div%3E%3Cdiv class="css-1s4wzbg">