দুই শতাধিক প্লাটুন বিজিবি মোতায়েন
সীমান্ত রক্ষী বাহিনী বিজিবি এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, কমপ্লিট শাটডাউনকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ঢাকাসহ সারাদেশে ২২৯ প্লাটুন বিজিবি মোতায়েন।
কোটা সংস্কার ইস্যুতে আন্দোলনকারীদের ডাকা 'শাটডাউন' কর্মসূচি ঘিরে রাজধানী ঢাকাসহ সারাদেশে ব্যাপক সংঘাত-সহিংসতা হয়েছে। সারাদেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির ব্যাপক অবনতি ঘটেছে। রাজধানীর উত্তরায় পাঁচ জনের মৃত্যু ও শতাধিক আহত হওয়ার খবর পাওয়া গেছে। দেশের অন্যান্য স্থান থেকেও আসছে ক্ষয়ক্ষতির খবর।
সীমান্ত রক্ষী বাহিনী বিজিবি এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, কমপ্লিট শাটডাউনকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ঢাকাসহ সারাদেশে ২২৯ প্লাটুন বিজিবি মোতায়েন।
কোটা আন্দোলনকে কেন্দ্র করে বুধবার বাংলাদেশের বিভিন্ন স্থানে সহিংসতার ঘটনা ঘটেছে । সবশেষ খবর পাওয়া পর্যন্ত ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক বন্ধ রয়েছে। সারা দেশে বিজিবি মোতায়েন করা হয়েছে।
এর আগে গতকাল সন্ধ্যায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতির উদ্দেশে ভাষণ দেন। সেখানে শিক্ষার্থীরা আদালত থেকে ন্যায় বিচার পাবে এবং তাদের হতাশ হতে হবেনা বলে জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
এরপর বৃহস্পতিবার সারাদেশে কমপ্লিট শাটডাউন কর্মসূচি ঘোষণা করে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীরা।
এ নিয়ে সবশেষ খবর জানাতে বিবিসি বাংলার লাইভ পেইজে আপনাদে স্বাগতম।