রাতে উপসাগরীয় দেশগুলোতে আরও হামলার খবর
যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানে বিমান হামলা চালিয়ে যাওয়ার পাশাপাশি ইসরায়েল লেবাননেও আঘাত হানছে। এরই মধ্যে ইরানের প্রতিশোধমূলক হামলা উপসাগরীয় দেশগুলো অব্যাহতভাবে প্রতিহত করছে:
- সৌদি আরব বলছে, গত রাতে তারা একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও পাঁচটি আক্রমণকারী ড্রোন আটক করেছে।
- কুয়েতের সামরিক বাহিনী জানিয়েছে, তারা ছয়টি ড্রোন সফলভাবে আটক ও ধ্বংস করেছে।
- সোমবার রাতে বাহরাইনের রাজধানী মানামায় হামলায় ২৯ বছর বয়সী এক নারী নিহত হওয়ার পর দেশটি সতর্কতা সাইরেন বাজিয়েছে এবং বাসিন্দাদের নিরাপদ আশ্রয় নেওয়ার আহ্বান জানিয়েছে।
- সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) প্রতিরক্ষা মন্ত্রণালয় মঙ্গলবার ভোরে জানায়, তারা ইরান থেকে আসা “মিসাইল ও ড্রোন হুমকি” প্রতিরোধ অব্যাহত রেখেছে এবং এ জন্য আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ও যুদ্ধবিমান মোতায়েন করেছে।
- ইউএই আরও জানায়, ইরাকের উত্তরাঞ্চলীয় শহর ইরবিলে তাদের কনস্যুলেটকে একটি ড্রোন লক্ষ্যবস্তু বানায়—যাতে ক্ষয়ক্ষতি হলেও কেউ আহত হয়নি।