সাবেক এমপি সোলায়মান সেলিম ও খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম রিমান্ডে
গত পহেলা সেপ্টেম্বর লালবাগ থানায় দায়ের করা একটি হত্যা মামলায় আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য সোলায়মান মোহাম্মদ সেলিমকে চার দিনের ও খাদ্যমন্ত্রী অ্যাডোভোকেট কামরুল ইসলামকে তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত।
আজ বুধবার তাদেরকে ঢাকার চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হলে শুনানি শেষে আদালত থেকে এই আদেশ দেওয়া হয়।
ঢাকা-৭ আসনের সাবেক সাংসদ সোলায়মান সেলিমকে গত ১৪ই নভেম্বর গভীর রাতে ঢাকার গুলশান এলাকা থেকে গ্রেফতার করে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।
গত ১৮ই নভেম্বর খাদ্যমন্ত্রী কামরুল ইসলামকে ঢাকার উত্তরা এলাকা থেকে গ্রেফতার করে ডিবি।



