সাবেক তথ্যমন্ত্রী ইনু গ্রেপ্তার, ফারাক্কা গেট খোলা নিয়ে যা বলছে ভারত

বন্যার পানি কমতে শুরু করলেও এখনো অনেক মানুষ পানিবন্দি অবস্থায় ও ত্রাণের সংকটে রয়েছে। সচিবালয়ে সহিংসতার ঘটনায় চার মামলায় গ্রেপ্তার আনসার বাহিনীর ৩৭৭ সদস্যকে কারাগারে পাঠানো হয়েছে। রিমান্ডে নেয়া হয়েছে বিভিন্ন মামলায় আটক কয়েকজন আসামিকে। সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু গ্রেফতার হয়েছে। একনজরে সোমবারের ঘটনাপ্রবাহ।

সার সংক্ষেপ

  • চার মামলায় ৩৭৭ আনসার সদস্যকে কারাগারে পাঠিয়েছে আদালত।
  • জাসদের সভাপতি হাসানুল হক ইনু রাজধানীর উত্তরা থেকে গ্রেপ্তার।
  • বন্যার পানি নামতে শুরু করলেও এখনো অনেক মানুষ পানিবন্দি রয়েছে।
  • বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ২৩ জন, নিখোঁজ দুই জন।
  • সংঘর্ষের ঘটনায় আনসার সদস্যদের বিরুদ্ধে চার মামলা, আসামি কয়েক হাজার।
  • পাকিস্তানে রাস্তায় গাড়ি থামিয়ে বেছে বেছে গুলি, নিহত ২২।
  • জামায়াত নিষিদ্ধের প্রজ্ঞাপন মঙ্গলবার বাতিল হতে পারে, দাবি আইনজীবীর।

সরাসরি কভারেজ

বিবিসি বাংলার লাইভ পাতায় স্বাগতম

ফেনীতে বন্যার পানি কমতে শুরু করলেও এখনো পরিস্থিতি স্বাভাবিক হয়নি। অনেক মানুষ আটকে রয়েছেন। এদিকে নারায়ণগঞ্জের গাজী টায়ার কারখানায় আগুন এখনো জ্বলছে।

দিনের সার্বক্ষণিক সব খবর নিয়ে বিবিসি বাংলার লাইভ পাতায় স্বাগতম।