বৃহস্পতিবার সারাদিন যা যা হলো
- আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনালে বিচারের মুখোমুখি পনের সেনা কর্মকর্তার পক্ষে আইনি লড়াই করবেন না আইনজীবী এম সারোয়ার হোসেন। বৃহস্পতিবার এই সিদ্ধান্তের কথা বিবিসি বাংলাকে জানিয়েছেন এই আইনজীবী।
- আরপিও সংশোধন: মামলায় পলাতক আসামীরা জাতীয় নির্বাচনে প্রার্থী হতে পারবেন না। গণপ্রতিনিধিত্ব আদেশ বা আরপিও ২০২৫ উপদেষ্টা পরিষদে অনুমোদন হয়েছে।
- কোনো কোনো রাজনৈতিক দল এখনো নির্বাচন পেছানোর চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি এ-ও বলেন, দ্রুত নির্বাচনের মাধ্যমে একটি রাজনৈতিক সরকার দেশের দায়িত্ব না নিলে দেশের অর্থনীতি, রাজনীতি, শিক্ষা সবকিছুই আরো কঠিন পরিস্থিতিতে পড়বে।
- “দায়িত্ব শেষ করে যত তাড়াতাড়ি যেতে পারি বাঁচব,” বলে মন্তব্য করেছেন আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল।
- প্রশাসনের বিতর্কিত কর্মকর্তাদের কেউ যেন আগামী নির্বাচনে কোনোভাবেই ভোট পরিচালনায় অংশ নিতে না পারে, এ বিষয়ে নির্বাচন কমিশনকে সতর্ক থাকার কথা বলেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আবদুল মঈন খান।
- ইসরায়েলি পার্লামেন্ট পশ্চিম তীর দখলের যে পরিকল্পনা নিয়ে কাজ করছে, এটা গাজা সংঘাত অবসান ঘটানো সংক্রান্ত ওয়াশিংটনের পরিকল্পনাকে হুমকির মুখে ফেলবে বলে সতর্কতা উচ্চারণ করেছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও।
- গত বছর জুলাই-অগাস্টের গণঅভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলার রায় ঘোষণার তারিখ জানা যাবে আগামী ১৩ই নভেম্বর।
বিবিসি বাংলার লাইভ পাতায় সাথে থাকার জন্য আপনাদের ধন্যবাদ। আরো খবর ও বিশ্লেষণ জানতে চোখ রাখুন বিবিসি বাংলার মূল পাতায়...







