রোববার সারাদিন যা যা হলো-
- ঢাকার ফার্মগেট এলাকায় মেট্রো লাইনের বিয়ারিং প্যাড খুলে পড়ে এক পথচারীর মৃত্যু হয়েছে। রোববার দুপুরে এই ঘটনার পর মেট্রোরেল চলাচল বন্ধ হয়ে গেছে।
- মেট্রোরেলের বিয়ারিং প্যাড পড়ে দুর্ঘটনায় একজন নিহত হওয়ার ঘটনায় আগারগাঁও থেকে মতিঝিলের রেল চলাচল বন্ধ রয়েছে।
- বিকেলে প্রথমে আগারগাঁও থেকে উত্তরা পর্যন্ত আংশিক মেট্রোরেল চলাচল চালু হয়। পরবর্তীতে মতিঝিল থেকে শাহবাগ সেকশনে চালু হয় মেট্রোরেল চলাচল।
- মেট্রোরেলের বিয়ারিং প্যাড খুলে দুর্ঘটনায় পথচারীর মৃত্যুর ঘটনায় সচিব মোহাম্মদ আব্দুর রউফকে আহ্বায়ক করে পাঁচ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
- ঢাকার বিমানবন্দর রেলওয়ে স্টেশনে সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে বিদেশি অস্ত্র, গুলি ও বিস্ফোরক উদ্ধার করেছে সেনাবাহিনী।
- আদালতের আদেশে বাংলাদেশ রিপাবলিকান পার্টি বা বিআরপি নামে একটি নতুন রাজনৈতিক দলকে নিবন্ধন দিয়েছে নির্বাচন কমিশন। একই সাথে দলটিকে প্রতীক হিসেবে দেওয়া হয়েছে হাতি।
- প্যারিসের ল্যুভ জাদুঘর থেকে মূল্যবান অলংকার চুরির ঘটনায় দুইজন সন্দেহভাজনকে আটক করা হয়েছে বলে জানিয়েছে ফরাসি গণমাধ্যম।
- নির্বাচনী জোট করলেও প্রার্থীদের নিজ নিজ দলের প্রতীকেই ভোটে অংশ নেওয়ার বিষয়ে গণপ্রতিনিধিত্ব আদেশ বা আরপিওর সংশোধনীর বিষয়ে আপত্তি জানিয়েছে বিএনপি।
- যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এশিয়ায় সফরে রয়েছেন। এই সফরে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সাথে বৈঠক হওয়ার কথা রয়েছে। তার এই সফরের শীর্ষে দুই দেশের বাণিজ্য বিরোধ গুরুত্ব পাবে বলে ধারণা করা হচ্ছে।
বিবিসি বাংলার লাইভ পাতাটি আজকের মতো এখানেই শেষ হলো।
নতুন খবর নিয়ে সোমবার আবার লাইভ পাতা চালু হবে।
বিবিসি বাংলার আরো খবর রয়েছে আমাদের মূলপাতায়।