ভেনেজুয়েলার প্রেসিডেন্টকে তুলে নেওয়ার ঘটনায় বাংলাদেশের উদ্বেগ

ভেনেজুয়েলায় যুক্তরাষ্ট্রের সামরিক হস্তক্ষেপ এবং দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে উঠিয়ে নেওয়ার ঘটনায় উদ্বেগ জানিয়েছে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বাংলাদেশে ইন্ডিয়ান প্রিমিয়ার লীগের (আইপিএল) সম্প্রচার বন্ধ রাখার নির্দেশ দিয়েছে অন্তর্বর্তী সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়। চোখ রাখুন বিবিসি বাংলার লাইভ পাতায়...

সরাসরি কভারেজ

  1. মাদুরোকে আজ যুক্তরাষ্ট্রের আদালতে তোলা হবে

    আটকের পর সামাজিক মাধ্যম ট্রুথ স্যোশালে নিকোলাস মাদুরোর এই ছবি প্রকাশ করেন ডোনাল্ড ট্রাম্প

    ছবির উৎস, Truth Social

    ছবির ক্যাপশান, আটকের পর সামাজিক মাধ্যম ট্রুথ স্যোশালে নিকোলাস মাদুরোর এই ছবি প্রকাশ করেন ডোনাল্ড ট্রাম্প

    নিউইয়র্কের ব্রুকলিনের কারাগারে বন্দি ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তার স্ত্রী সিলিয়া ফ্লোরেসকে সোমবার আদালতে তোলা হবে বলে জানিয়েছেন মার্কিন কর্মকর্তারা।

    মাদক ও অস্ত্র চোরাচালান মামলায় তাদেরকে ম্যানহাটনের ফেডারেল আদালতে হাজির করার কথা রয়েছে।

    মাদুরো শুরু থেকেই তার বিরুদ্ধে তোলা অভিযোগ অস্বীকার করে আসছেন।

    গত শুক্রবার মধ্যরাতে ভেনেজুয়েলায় বিশেষ অভিযান চালিয়ে দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তার স্ত্রী সিলিয়া ফ্লোরেসকে বন্দি করেন মার্কিন সেনারা। এরপর নিউ ইয়র্কে এনে তাদেরকে ব্রুকলিনের বন্দিশিবিরে পাঠানো হয়।

  2. রোববার সারাদিন যা যা হলো

    • ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে যুক্তরাষ্ট্রের বাহিনী ধরে নিয়ে যাওয়ার পরে ভাইস প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজকে ভেনেজুয়েলার অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্টের দায়িত্ব পালনের নির্দেশ দিয়েছে দেশটির সুপ্রিম কোর্ট।
    • ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর মুক্তির দাবিতে দেশটির রাজধানী কারাকাসের বিভিন্ন স্থানে বিক্ষোভ করছেন তার সরকারের সমর্থকরা।
    • বাংলাদেশের অন্তর্বর্তী সরকার ঘোষিত গুম সংক্রান্ত কমিশন সরকারের কাছে চূড়ান্ত প্রতিবেদন জমা দিয়েছে। এতে বলা হয়েছে, বলপূর্বক গুমের পেছনে মূলত রাজনৈতিক উদ্দেশ্য ছিল।
    • ঢাকার গুলশানের নর্দা এলাকায় একজন নারীকে বৈদ্যুতিক খুঁটির সঙ্গে বেঁধে গায়ে পানি ঢালার ঘটনায় পাঁচজনকে আটক করেছে পুলিশ।
    • আগামী জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে মনোনয়নপত্র যাচাই বাছাই করে সারাদেশের ৭২৩ জন প্রার্থীর মনোনয়ন বাতিল করেছেন ৬৪টি জেলার রিটার্নিং কর্মকর্তারা।
    • ভোক্তা পর্যায়ে আরও এক দফায় বাড়ানো হয়েছে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস বা এলপিজির দাম। জানুয়ারি মাসের জন্য ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ৫৩ টাকা বাড়িয়ে এক হাজার ৩০৬ টাকা নির্ধারণ করা হয়েছে।
    • ভেনেজুয়েলার প্রেসিডেন্ট মাদুরোকে যুক্তরাষ্ট্র তুলে নিয়ে যাওয়া পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দেশটি চালানোর কথা বললেও এখন যে অন্তর্বর্তী সরকার গঠিত হয়েছে তাতে রয়েছে মাদুরোর অনুগত ও ঘনিষ্ঠজনেরা।
    • নিকোলাস মাদুরোর পতন নিয়ে যুক্তরাজ্য "চোখের জল ফেলবে না" বলে মন্তব্য করেছেন দেশটির প্রধানমন্ত্রী স্যার কিয়ার স্টারমার।
    • নিকোলাস মাদুরো ও তার স্ত্রী সিলিয়া ফ্লোরেসকে 'জোরপূর্বক আটক' করে এনেছে, তাতে ‘আন্তর্জাতিক আইনের সুস্পষ্ট লঙ্ঘন’ ঘটেছে বলে মন্তব্য করেছে চীন।
    • মার্কিন হামলার পর দক্ষিণ আমেরিকার দেশ ভেনেজুয়েলায় বিনামূল্যে ইন্টারনেট সেবা প্রদানের ঘোষণা দিয়েছে মার্কিন প্রতিষ্ঠান স্টারলিংক।

    আরো খবর ও বিশ্লেষণ জানতে চোখ রাখুন বিবিসি বাংলার মূল পাতায়।

  3. বিবিসি বাংলার লাইভ

    বিবিসি বাংলার লাইভ পাতায় আপনাদের স্বাগত। দেশ ও বিশ্বের উল্লেখযোগ্য ঘটনার সর্বশেষ খবর পেতে চোখ রাখুন বিবিসি বাংলার এই পাতায়।

    আরো পড়তে পারেন:

    বিবিসি বাংলায় দেশ-বিদেশের আরো খবর পেতে ক্লিক করুন এখানে