নির্বাচনের ফলাফল যাই হোক না কেন মেনে নেওয়ার আহ্বান প্রধান উপদেষ্টার

বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ফলাফল যাই হোক না কেন, তা মেনে নিতে প্রার্থীদের প্রতি আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস। এদিকে, ২০২৫ সালের জন্য ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের তৈরি করা সবচেয়ে দুর্নীতিগ্রস্ত দেশগুলোর তালিকায় বাংলাদেশের অবস্থান ১৩তম। চোখ রাখুন বিবিসি বাংলার লাইভ পাতায়…

সরাসরি কভারেজ

  1. গতকালের গুরুত্বপূর্ণ কিছু খবর

    • বাংলাদেশ এবং মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে অ্যাগ্রিমেন্ট অন রিসিপ্রোকাল ট্রেড (এআরটি) স্বাক্ষরিত হয়েছে। চুক্তিতে বাংলাদেশের ওপর আরোপ করা বাড়তি শুল্ক ২০ শতাংশ থেকে কমিয়ে ১৯ শতাংশ করা হয়েছে বলে অন্তর্বর্তী সরকারের প্রেস উইং থেকে জানানো হয়েছে।
    • ক্রিকেটের সামগ্রিক স্বার্থ বিবেচনায় পাকিস্তান ক্রিকেট বোর্ডকে (পিসিবি) ভারতের বিপক্ষে আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপের ম্যাচ খেলতে অনুরোধ জানায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
    • নানা সমালোচনা ও কয়েকটি রাজনৈতিক দলের আপত্তির পর ভোটকেন্দ্রে মোবাইল ব্যবহারের আগের সিদ্ধান্ত থেকে সরে আসে নির্বাচন কমিশন। সোমবার সন্ধ্যায় নির্বাচন কমিশনে এক সংবাদ সম্মেলনে নির্বাচন কমিশন সচিব আখতার আহমেদ জানান নির্বাচনের দিন ভোটার, প্রার্থী এবং এজেন্ট ও সাংবাদিকরা ভোটকেন্দ্রে মোবাইল ফোন নিয়ে যেতে পারবেন।
    • গাজীপুরের টঙ্গী এলাকায় বিএনপির একটি নির্বাচনী মিছিল শুরুর আগে গ্যাস বেলুন বিস্ফোরণে অন্তত ২০ জন অগ্নিদদ্ধ হওয়ার খবর পাওয়া গেছে।
    • বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেছেন বিএনপি সরকার গঠনে সক্ষম হলে দেশের প্রতিটি পরিবারের জন্য ফ্যামিলি কার্ড ইস্যু করবে বিএনপি।
    • জায়ামাতে ইসলামী ক্ষমতায় গেলে বিভেদ ও বিভাজনের রাজনীতিমুক্ত বাংলাদেশ গড়ার প্রত্যয়ের কথা জানিয়েছেন দলটির আমির শফিকুর রহমান।
    • আগামী ১২ই ফেব্রুয়ারি নির্বাচনে যে সমস্ত এলাকায় ভোট নিয়ে আশঙ্কা আছে সে সব জায়গায় বিশেষ নজরদারি বাড়ানোর দাবি জানিয়েছে জামায়াতে ইসলামী।
    • ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) স্থানীয় সরকার বিভাগের অতিরিক্ত সচিব সুরাইয়া আক্তার জাহানকে ডিএনসিসির নতুন প্রশাসক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।
    • ঢাকার সাতটি সরকারি কলেজের জন্য ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি নামে নতুন বিশ্ববিদ্যালয় স্থাপনের অধ্যাদেশ জারি করেছেন রাষ্ট্রপতি।
    • চট্টগ্রাম বন্দরে ডাকা অনির্দিষ্টকালের ধর্মঘট স্থগিত করেছে চট্টগ্রাম বন্দর রক্ষা সংগ্রাম পরিষদ। রোববার রাত সাড়ে ১২টার পর চট্টগ্রাম বন্দর রক্ষা সংগ্রাম পরিষদ এই ঘোষণা দেয়।
    • ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তিন দিন আগে নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না ঢাকা-১৮ আসন থেকে নির্বাচন না করার ঘোষণা দিয়েছেন।
    • জাপানের ইতিহাসে প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হয়েছেন সানায়ে তাকাইচি। রোববারের নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেন তিনি।
  2. বিবিসি বাংলার লাইভ

    বিবিসি বাংলার লাইভ পাতায় আপনাদের স্বাগত। দেশ ও বিশ্বের উল্লেখযোগ্য ঘটনার সর্বশেষ খবর পেতে চোখ রাখুন বিবিসি বাংলার এই পাতায়।

    গতকালের উল্লেখযোগ্য সব খবর দেখতে ক্লিক করুন এখানে

    বিবিসি বাংলায় দেশ-বিদেশের আরো খবর পেতে ক্লিক করুন এখানে