গুলশানে নারীকে খুঁটিতে বেঁধে পানি ঢালা নিয়ে কী ঘটেছিল জানাল পুলিশ, পাঁচজনকে আটক

ঢাকার গুলশানের নর্দা এলাকায় একজন নারীকে বৈদ্যুতিক খুঁটির সঙ্গে বেঁধে গায়ে পানি ঢালার ঘটনায় পাঁচজনকে আটক করেছে পুলিশ। শনিবার ভেনেজুয়েলায় ব্যাপক হামলা চালিয়ে দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে যুক্তরাষ্ট্র 'জোরপূর্বক আটক' করার পর দেশটির বিভিন্ন জায়গায় বিক্ষোভ হয়েছে। এদিকে, প্রেসিডেন্টের অনুপস্থিতিতে ভাইস-প্রেসিডেন্টকে দায়িত্ব গ্রহণের নির্দেশ দিয়েছে সুপ্রিমকোর্ট। চোখ রাখুন বিবিসি বাংলার লাইভ পাতায়...

সরাসরি কভারেজ

  1. মাদুরোর মুক্তির দাবিতে তার সমর্থকদের বিক্ষোভ

    ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর মুক্তির দাবিতে দেশটির রাজধানী কারাকাসের বিভিন্ন স্থানে বিক্ষোভ

    ছবির উৎস, EPA/Shutterstock

    ছবির ক্যাপশান, ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর মুক্তির দাবিতে দেশটির রাজধানীতে বিক্ষোভ

    যুক্তরাষ্ট্রের হাতে বন্দি ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর মুক্তির দাবিতে দেশটির রাজধানী কারাকাসের বিভিন্ন স্থানে বিক্ষোভ করছেন তার সরকারের সমর্থকরা।

    কারাকাসের মেয়র কারমেন মেলান্দেজ, যিনি মাদুরো সরকারের অনুগত বলে পরিচিত, তিনিও বিক্ষোভে যোগ দিয়েছেন।

    তাদের প্রেসিডেন্ট ও তার স্ত্রীকে যুক্তরাষ্ট্র "অপহরণ" করে নিয়ে গেছে বলে মন্তব্য করেছেন তিনি।

  2. ভেনেজুয়েলার ভাইস প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজকে প্রেসিডেন্টের দায়িত্ব পালনের নির্দেশ

    আটকের পর ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে ব্রুকলিনের বন্দিশিবিরে বন্দি রাখা হয়েছে

    ছবির উৎস, Reuters

    ছবির ক্যাপশান, আটকের পর ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে ব্রুকলিনের বন্দিশিবিরে বন্দি রাখা হয়েছে

    মাদুরো সরকারের ভাইস প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজকে ভেনেজুয়েলার অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্টের দায়িত্ব পালনের নির্দেশ দিয়েছে দেশটির সুপ্রিম কোর্ট।

    বার্তা সংস্থা রয়টার্সের খবরে বলা হয়েছে, প্রেসিডেন্ট মাদুরোকে যুক্তরাষ্ট্র তুলে নিয়ে যাওয়ার পর রাষ্ট্রের শৃঙ্খলা ও সার্বভৌমত্ব রক্ষা এবং প্রশাসনিক কাজকর্ম চালিয়ে যাওয়ার জন্য দেশটির আদালত এই নির্দেশনা দিয়েছে বলে বার্তাসংস্থা রয়টার্সের খবরে বলা হয়েছে।

  3. শনিবার সারাদিন যা যা হলো

    • “ভেনেজুয়েলায় ক্ষমতার শান্তিপূর্ণ রদবদল না হওয়া পর্যন্ত আমরাই দেশটি চালাবো,” বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ভেনেজুয়েলায় হামলা এবং দেশটির প্রেসিডেন্টকে ‘আটক’ করার পর গণমাধ্যমকে এ কথা বলেছেন তিনি।
    • "ভেনেজুয়েলার জনগণ আবারও স্বাধীন," বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দেশটি পরিচালনা করার জন্য উপযুক্ত মানুষ বাছাই করার কাজ চলছে বলেও জানিয়েছেন তিনি।
    • মার্কিন তেল কোম্পানিগুলো ভেনেজুয়েলার অবকাঠামো মেরামত করতে এবং "দেশের জন্য 'অর্থ উপার্জন' শুরু করতে" যাবে বলে জানিয়েছেন ডোনাল্ড ট্রাম্প।
    • ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো এবং তার স্ত্রীকে 'আমেরিকান বিচারের মুখোমুখি' করার জন্য নিউ ইয়র্কে নিয়ে আসা হচ্ছে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
    • ভেনেজুয়েলায় মার্কিন অভিযানে যুক্তরাজ্য "কোনওভাবেই জড়িত ছিল না" বলে জানিয়েছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী স্যার কিয়ের স্টারমার। তিনি বলেছেন, নিকোলাস মাদুরোকে ‘আটক’ করার বিষয়ে তিনি প্রেসিডেন্ট ট্রাম্পের সাথে কথা বলেননি।
    • হামলার ঘটনায় জাতিসংঘকে "অবিলম্বে বৈঠক" করার আহ্বান জানিয়েছেন কলম্বিয়ার প্রেসিডেন্ট গুতাভো পেত্রো। ভেনেজুয়েলা সীমান্তে বাহিনী মোতায়েনের খবরও জানিয়েছেন তিনি।
    • ভেনেজুয়েলার প্রতিরক্ষামন্ত্রী দেশজুড়ে তাৎক্ষণিকভাবে সামরিক বাহিনী মোতায়েনের ঘোষণা দিয়েছেন। স্প্যানিশ ভাষায় দেওয়া এক ভিডিও ভাষণে, এই হামলাকে ভেনেজুয়েলার বিরুদ্ধে "সবচেয়ে বাজে আগ্রাসন" হিসেবে উল্লেখ করেছেন প্রতিরক্ষামন্ত্রী ভ্লাদিমির পাদ্রিনো।
    • যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানান, যুক্তরাষ্ট্র “ভেনেজুয়েলায় ব্যাপক হামলা চালিয়েছে” এবং “দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তার স্ত্রীকে আটক করেছে”।
    • ভারতীয় ক্রিকেট বোর্ডের নির্দেশে বাংলাদেশের পেসার মুস্তাফিজুর রহমানকে আসন্ন আইপিএল ২০২৬ আসরের দল থেকে বাদ দিয়েছে কলকাতা নাইট রাইডার্স কেকেআর।
    • হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে থানায় বসে হুমকি দেওয়ার ভিডিও ভাইরাল হওয়ার পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের হবিগঞ্জ জেলার সদস্যসচিব মাহদী হাসানকে গ্রেফতার করা হয়েছে।

    আরো খবর ও বিশ্লেষণ জানতে চোখ রাখুন বিবিসিবাংলার মূল পাতায়।

  4. বিবিসি বাংলার লাইভ

    বিবিসি বাংলার লাইভ পাতায় আপনাদের স্বাগত। দেশ ও বিশ্বের উল্লেখযোগ্য ঘটনার সর্বশেষ খবর পেতে চোখ রাখুন বিবিসি বাংলার এই পাতায়।

    বিবিসি বাংলায় দেশ-বিদেশের আরো খবর পেতে ক্লিক করুন এখানে