মঙ্গলবার সারাদিন যা যা হলো-
- গাজা যুদ্ধের অবসান ঘটাতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড টাম্প যে ২০ দফা প্রস্তাবনা দিয়েছেন, তাতে সাড়া দিতে গাজার সশস্ত্র গোষ্ঠী হামাসকে তিন থেকে চার দিনের আল্টিমেটাম দিয়েছেন তিনি।
- ডোনাল্ড ট্রাম্প গাজা নিয়ে নতুন শান্তি পরিকল্পনা দিয়েছেন, এরই মধ্যে ইসরায়েলি সেনাবাহিনী গাজায় হামলা চালিয়ে যাচ্ছে।
- ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিনজনের বিরুদ্ধে জুলাই-আগস্টে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় সর্বশেষ সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষ হয়েছে।
- প্রাথমিক শর্ত পূরণ করায় নির্বাচন কমিশনের নিবন্ধন পেতে যাচ্ছে জাতীয় নাগরিক পার্টি ও বাংলাদেশ জাতীয় লীগ। মঙ্গলবার ইসি সচিব আখতার আহমেদ এ তথ্য জানান।
- কার্যক্রম নিষিদ্ধ হওয়া আওয়ামী লীগ নেতাকর্মীদের গ্রেফতার নিয়ে সিলেট মহানগর পুলিশ কমিশনারের একটি নির্দেশনা ঘিরে নানা সমালোচনা দেখা গেছে। গত শনিবার সিলেট পুলিশের আইনশৃঙ্খলা সংক্রান্ত এক বৈঠকে আওয়ামী লীগ নেতাকর্মীদের গ্রেফতারসহ নানা নির্দেশনা দেওয়া হয় ওই চিঠিতে।
- সনাতন ধর্মের সবচেয়ে বড় উৎসব দুর্গাপূজার পূজা উপলক্ষে আগামীকাল বুধবার থেকে শুরু হচ্ছে দুই দিনের সরকারি ছুটি। ছুটির এই সময়টায় ঢাকাসহ সারাদেশে বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে বাংলাদেশের আবহাওয়া অধিদপ্তর।
- খাগড়াছড়ির গুইমারায় সহিংসতার ঘটনায় পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে বলে জানিয়েছে জেলা প্রশাসন।
- ইন্দোনেশিয়ায় পড়া নির্মাণাধীন একটি স্কুল ভবনের ধ্বংসস্তূপের নিচে আটকে পড়া কয়েক ডজন শিক্ষার্থী ও শ্রমিককে উদ্ধারের জন্য উদ্ধারকর্মীরা তৎপরতা চালাচ্ছেন।
বিবিসি বাংলার লাইভ পাতায় সাথে থাকার জন্য ধন্যবাদ। দেশ বিদেশের আরও খবর ও বিশ্লেষণ জানতে চোখ রাখুন বিবিসি বাংলার মূল পাতায়।












