ওয়ানডে থেকে অবসরের কথা জানালেন মুশফিকুর রহিম
ওয়ানডে ক্রিকেট থেকে অবসর নেয়ার কথা জানিয়েছেন বাংলাদেশের ব্যাটার মুশফিকুর রহিম।
বুধবার রাতে এক পোস্টে নিজের অবসরের সিদ্ধান্তের কথা জানান এই তারকা।
ইংরেজিতে দেওয়া এক পোস্টে মি. রহিম লিখেছেন, "আজ থেকে আমি ওয়ানডে ফরম্যাট থেকে আমার অবসর ঘোষণা করছি। আলহামদুলিল্লাহ্, সবকিছুর জন্য।"
"বৈশ্বিক পর্যায়ে আমাদের অর্জন হয়তো সীমিত ছিল, কিন্তু একটা জিনিস নিশ্চিত যখনই আমি দেশের জন্য মাঠে নেমেছি, নিষ্ঠা ও সততার সঙ্গে একশ ভাগের বেশি দিয়েছি," যোগ করেন তিনি।
মুশফিকুর রহিমের সাম্প্রতিক পারফরম্যান্স নিয়ে সমালোচনা হচ্ছিল। বিশেষ করে চ্যাম্পিয়ন্স ট্রফিতে রান খরায় ভুগেছেন এই ব্যাটার।
এসব আলোচনার মধ্যেই ওয়ানডে ক্রিকেটকে বিদায় বলে দিলেন তিনি।