আপনি এই ওয়েবসাইটের একটি টেক্সট(লিখিত) সংস্করণ দেখছেন, যা কম ডেটা ব্যবহার করছে। ছবি ও ভিডিওসহ মূল সংস্করণ দেখতে এখানে ক্লিক করুন

আমাকে মূল ওয়েবসাইটে/সংস্করণে নিয়ে যান

এই ডেটা-সাশ্রয়ী সংস্করণ সম্পর্কে আরও জানুন

প্রধান উপদেষ্টা আবারও বললেন, ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচন

যে কোনো পরিস্থিতিতে এবছর ডিসেম্বর থেকে আগামী বছরের জুনের মধ্যে বাংলাদেশে একটি সাধারণ নির্বাচন আয়োজনের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস। এদিকে, দলীয় নেতাকর্মী ও দেশবাসীকে নির্বাচনের প্রস্তুতি নেয়ার আহ্বান জানিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, আগামী ডিসেম্বরের মধ্যেই জাতীয় নির্বাচন হতে হবে। দেশ-বিদেশের খবর জানতে চোখ রাখুন বিবিসি বাংলার লাইভ পাতায়...

সরাসরি কভারেজ

  1. কারাগার থেকে মুক্তি পেয়েছেন জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলাম

    বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ড থেকে বেকসুর খালাস পাওয়ার পরদিনই মুক্তি পেয়ে জামায়াতে ইসলামীর নেতা এ টি এম আজহারুল ইসলাম ঢাকার শাহবাগে তার সংবর্ধনা অনুষ্ঠানে দেওয়া এক ভাষণে বলেন, “আমার অপরাধ কী ছিল?”

    আজ বুধবার সকাল ৯টার দিকে তিনি মুক্তি পেয়ে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতাল থেকে বের হন। কারণ এই হাসপাতালের কার্ডিয়াক ব্লকে তিনি কারা তত্ত্বাবধানে ছিলেন।

    এ সময় তাকে তার দলের নেতাকর্মীরা স্বাগত জানান। এরপর তাকে শাহবাগে সংবর্ধনা দেওয়া হয়।

    অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি আদালতকে ধন্যবাদ জানিয়ে প্রয়াত জামায়াত নেতাদের স্মরণ করে এক পর্যায়ে বলেন, “আমার অপরাধ কী ছিল? আল্লাহ’র প্রতি বিশ্বাস, এটিই তো আমার অপরাধ ছিল।”

    “যে অপরাধের কারণে ফাঁসির কাষ্ঠ থেকে আজ আমিরের কাছ থেকে ফুলের মালা পাচ্ছি, আমি যেন আজীবন সেই ইসলামী আন্দোলনে, আমার জীবন থাকতে, শহীদ হিসাবে মৃত্যূবরণ করতে পারি।”

  2. বিবিসি বাংলার লাইভ

    বিবিসি বাংলার লাইভ পাতায় আপনাদের স্বাগত। দেশ ও বিশ্বের উল্লেখযোগ্য ঘটনার সর্বশেষ খবর পেতে চোখ রাখুন বিবিসি বাংলার এই পাতায়।

    বিবিসি বাংলায় দেশ-বিদেশের আরো খবর পেতে ক্লিক করুন এখানে

    গতকালের সারাদিনের খবর জানতে এখানে ক্লিক করুন

    এছাড়া আরো পড়তে পারেন: