আপনি এই ওয়েবসাইটের একটি টেক্সট(লিখিত) সংস্করণ দেখছেন, যা কম ডেটা ব্যবহার করছে। ছবি ও ভিডিওসহ মূল সংস্করণ দেখতে এখানে ক্লিক করুন

আমাকে মূল ওয়েবসাইটে/সংস্করণে নিয়ে যান

এই ডেটা-সাশ্রয়ী সংস্করণ সম্পর্কে আরও জানুন

আওয়ামী লীগকে নিষিদ্ধের কোনো পরিকল্পনা নেই সরকারের, পেছাবে না নির্বাচন - প্রধান উপদেষ্টা

আওয়ামী লীগকে নিষিদ্ধের কোনো পরিকল্পনা অন্তর্বর্তী সরকারের নেই বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস। কোনো দাবিতেই ভোট অনুষ্ঠানে দেরি করা হবে না বলেও জানান তিনি। ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের আমলে নিবন্ধিত ৯৬ টি দেশি নির্বাচন পর্যবেক্ষক সংস্থার নিবন্ধন বাতিলের বিষয়ে পর্যালোচনা শুরু করেছে নির্বাচন কমিশন। অন্যদিকে, দুর্নীতি দমন কমিশন আজ দুটি মামলা করেছে সায়মা ওয়াজেদ পুতুলের বিরুদ্ধে।

সরাসরি কভারেজ

  1. বিচারপতি খিজির হায়াতকে অপসারণ করে প্রজ্ঞাপন জারি

    সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারপতি খিজির হায়াতকে অপসারণ করে প্রজ্ঞাপন জারি করেছে অন্তর্বর্তী সরকার।

    বুধবার আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় এই প্রজ্ঞাপন জারি করে বলেছে, আগের দিন ১৮ মার্চ তাকে অপসারণ করা হয়েছে।

    বাংলাদেশের রাষ্ট্রপতি সংবিধানের ৯৬ অনুচ্ছেদের ছয় দফা অনুযায়ী তাকে অপসারণ করেছেন বলেও এতে উল্লেখ করা হয়েছে।

  2. বিবিসি বাংলার লাইভ

    বিবিসি বাংলার লাইভ পাতায় আপনাদের স্বাগত। দেশ ও বিশ্বের উল্লেখযোগ্য ঘটনার সর্বশেষ খবর পেতে চোখ রাখুন বিবিসি বাংলার এই পাতায়।

    বিবিসি বাংলায় দেশ-বিদেশের আরো খবর পেতে ক্লিক করুন এখানে