গোপালগঞ্জে কারফিউয়ের মধ্যেও কিছু যানবাহন চলছে

ছবির উৎস, Sardar Ronie
গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সমাবেশকে ঘিরে বুধবার দিনভর সংঘাত-সংঘর্ষ ও হতাহতের ঘটনার পর রাত থেকেই কারফিউ চলছে। গতকাল রাত ৮টায় শুরু হওয়া ২২ ঘণ্টার এই কারফিউ চলবে আজ সন্ধ্যা ৬টা পর্যন্ত।
আজ বৃহস্পতিবার সকালে নগরীর গেটপাড়া থেকে লঞ্চঘাট পর্যন্ত এলাকায় বেশিরভাগ দোকানপাট বন্ধ দেখা গেছে। তবে রাস্তায় রিকশা ভ্যান ও হালকা কিছু যানবাহন চলছে।
রাস্তায় মানুষের উপস্থিতিও কম।
প্রতিদিনের মতো বৃহস্পতিবারও পরিচ্ছন্নতাকর্মীরা তাদের কাজ করেছেন। দিনমজুরদেরও কাজের সন্ধানে বের হতে দেখা গেছে।
শহরজুড়ে পুলিশের কয়েকটি গাড়ি টহলরত অবস্থায় আছে।

ছবির উৎস, Sardar Ronie

ছবির উৎস, Sardar Ronie

ছবির উৎস, Sardar Ronie

ছবির উৎস, Sardar Ronie


