, শুক্রবার যা যা হলো
- জুলাই গণঅভ্যুত্থানে নেতৃ্ত্ব দেয়া শিক্ষার্থীদের নেতৃত্বে আত্মপ্রকাশ করলো জাতীয় নাগরিক পার্টি (ন্যাশনাল সিটিজেন পার্টি- এনসিপি)। অনুষ্ঠানে দলের আহ্বায়ক নাহিদ ইসলাম, সদস্য সচিব আখতার হোসেন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন, মুখ্য সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ ও সারজিস আলমসহ শীর্ষ নেতাদের নাম ঘোষণা করা হয়। দল ঘোষণার সময় বক্তব্যে দলটির আহ্বায়ক হিসেবে নাহিদ ইসলাম বলেন, “বাংলাদেশে ভারতপন্থি-পাকিস্তানপন্থ রাজনীতির কোনো ঠাঁই হবে না।”
- বাংলাদেশে একটি ‘সেকেন্ড রিপাবলিক’ বা ‘দ্বিতীয় প্রজাতন্ত্র’ প্রতিষ্ঠার উদ্দেশ্য গুরুত্ব পেয়েছে নাহিদ ইসলামের বক্তব্যে। ‘সেকেন্ড রিপাবলিক’ প্রতিষ্ঠার জন্য ‘গণপরিষদ নির্বাচনের মাধ্যমে একটি নতুন সংবিধান প্রণয়ন’ তাদের অন্যতম প্রাথমিক লক্ষ্য বলে উল্লেখ করেন তিনি।
- দল ঘোষণার আগেই জাতীয় নাগরিক পার্টিকে স্বাগত জানিয়েছে জামায়াতে ইসলামী। দলটির সঙ্গে যে কোনো বিষয়ে আলাপ আলোচনার সুযোগ খোলা থাকবে বলে আশা প্রকাশ করেছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
- বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক পদ থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন সৈয়দ জামিল আহমেদ। একটি অনুষ্ঠান চলাকালে মঞ্চে শিল্পকলা একাডেমির সচিবের কাছে জনসমক্ষে পদত্যাগপত্র তুলে দেন তিনি। এসময় মন্ত্রণালয় ও শিল্পকলা একাডেমির জন্য অর্থ বরাদ্দ দিয়ে ক্ষোভ প্রকাশ করেন তিনি।
- সৌদি আরবে আজ শুক্রবার রমজান মাসের চাঁদ দেখা গেছে। ফলে দেশটিতে আগামীকাল শনিবার, পহেলা মার্চ থেকে রোজা পালন করা শুরু হবে।
- গ্রিসে স্মরণকালের ভয়াবহ ট্রেন দুর্ঘটনার দ্বিতীয় বার্ষিকীতে বিচারের দাবিতে পথে নামা বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনা ঘটেছে।
বিবিসি বাংলার আরও খবর পড়তে ওয়েব সাইটের মূল পাতায় ক্লিক করুন।