যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনার হালনাগাদ তথ্য
যদি আপনি এখন আমাদের সঙ্গে যুক্ত হয়ে থাকেন, তাহলে জেনে নিন ইরানে যুক্তরাষ্ট্রের পারমাণবিক স্থাপনায় হামলার পর কী কী নতুন ঘটনা ঘটেছে:
- যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানে "শাসনব্যবস্থা পরিবর্তনের" সম্ভাবনার কথা উত্থাপন করেছেন। তিনি বলেছেন, “যদি ইরানের বর্তমান সরকার দেশকে মহান করতে না পারে, তাহলে শাসনব্যবস্থার পরিবর্তন হবে না কেন?”
- ট্রাম্প আরো বলেছেন, “ইরানের সব পারমাণবিক স্থাপনায় হামলা চালিয়ে আমরা বিশাল ক্ষয়ক্ষতি করেছি।” যদিও জাতিসংঘের পারমাণবিক পর্যবেক্ষক সংস্থা এখনো সেই ক্ষতির মাত্রা নির্ধারণ করতে পারেনি।
- ইরানের পররাষ্ট্রমন্ত্রী এখন মস্কো সফরে আছেন এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে তার সাক্ষাৎ করার কথা রয়েছে।
- জাতিসংঘে ইসরায়েলের রাষ্ট্রদূত বলেছেন, “ট্রাম্পকে বিশ্ববাসীর ধন্যবাদ জানানো উচিত। অন্যদিকে ইরানের রাষ্ট্রদূত যুক্তরাষ্ট্রের হামলার সমালোচনা করেছে।
- বিশ্বের বিভিন্ন শহরে প্রতিবাদ হয়েছে, যেখানে মানুষ যুক্তরাষ্ট্রের হামলার নিন্দা জানিয়েছে।
- ইরানে বোমাবর্ষণে অংশ নেওয়া বিটু স্টেলথ বিমানগুলো যুক্তরাষ্ট্রের ঘাঁটিতে ফিরে এসেছে।