সোমবার যা যা হলো
- রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ ঘোষণার নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের তিনজন সমন্বয়ক।
- রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন চলে গেলে কী কী সাংবিধানিক সংকট তৈরি হতে পারে বিএনপিকে তা জনগণের সামনে তুলে ধরার আহ্বান জানিয়েছেন জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক নাসিরুদ্দিন পাটোয়ারী।
- শুধু রাষ্ট্রপতিকে নিয়েই অন্তর্বর্তী সরকার ব্যস্ত কেন এমন প্রশ্ন তুলেছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
- চট্টগ্রাম মেডিকেল কলেজের (চমেক) ৭৫ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে বহিষ্কার করেছে কর্তৃপক্ষ।
- গণভবন জাদুঘরে ‘আয়নাঘরের রেপ্লিকা’ রাখার নির্দেশ প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের।
- বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী সবার জন্য সব ধরনের রাজনীতি নিষিদ্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। সোমবার এক সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।
- ইলিশ নিধন বন্ধের অভিযানে গিয়ে জেলেদের হামলায় পুলিশ ও ম্যাজিস্ট্রেট আহত, নিখোঁজ দুই পুলিশ।
- ফিলিস্তিনি ও ইসরাইলি বন্দি বিনিময়ের মাধ্যমে গাজায় যুদ্ধবিরতির প্রস্তাব করেছেন মিসরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল-সিসি।
আরও সংবাদ ও বিশ্লেষণ জানতে ভিজিট করুন বিবিসি বাংলার ওয়েবসাইট।








