আহমেদাবাদের বিমান দুর্ঘটনায় স্থানীয়দেরও মৃত্যুর আশঙ্কা পুলিশের

ছবির উৎস, Reuters
আহমেদাবাদের পুলিশ প্রধান জি এস মালিক বলেছিলেন, পরিস্থিতি দেখে মনে হচ্ছে যে বিধ্বস্ত হওয়া বিমানটির যাত্রীদের কেউই আর বেঁচে নেই।
তিনি আরও বলেন, যেহেতু বিমানটি একটি আবাসিক এলাকায় বিধ্বস্ত হয়েছে, তাই “সেখানে থাকা কিছু স্থানীয়ও নিহত হতে পারেন।”
"নিহতের সঠিক সংখ্যা এখনও নিশ্চিত হওয়া যায়নি,” বার্তা সংস্থা এপি-কে এমনটাই জানিয়েছেন জি এস মালিক।


















