আপনি এই ওয়েবসাইটের একটি টেক্সট(লিখিত) সংস্করণ দেখছেন, যা কম ডেটা ব্যবহার করছে। ছবি ও ভিডিওসহ মূল সংস্করণ দেখতে এখানে ক্লিক করুন

আমাকে মূল ওয়েবসাইটে/সংস্করণে নিয়ে যান

এই ডেটা-সাশ্রয়ী সংস্করণ সম্পর্কে আরও জানুন

অন্তর্বর্তীকালীন সরকারের শপথ বৃহস্পতিবার, ড. ইউনূসের সাজা বাতিল, সুপ্রিম কোর্টের কার্যক্রম স্থগিত

ফ্রান্স থেকে বাংলাদেশের পথে রয়েছেন ড. মুহাম্মদ ইউনূস, অন্তর্বর্তীকালীন সরকারের শপথ গ্রহণ বৃহস্পতিবার সন্ধ্যায় হতে পারে। তবে এখনো ঘোষণা করা হয়নি অন্তর্বর্তী সরকারের পূর্ণাঙ্গ তালিকা। ঢাকায় বিশাল সমাবেশ করেছে বিএনপি। অ্যাটর্নি জেনারেল সহ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ দপ্তরের কর্মকর্তাদের পদত্যাগ, পুলিশে রদবদল।

সার সংক্ষেপ

  • ফ্রান্স থেকে বাংলাদেশের পথে ড. মুহাম্মদ ইউনূস, বৃহস্পতিবার শপথ হতে পারে
  • সুপ্রিম কোর্টের উভয় বিভাগের কার্যক্রম স্থগিত
  • শ্রম আইন লঙ্ঘনের মামলায় ড.ইউনূসসহ চারজনের সাজা বাতিল
  • দেশের দুই কারাগার থেকে তিন শতাধিক বন্দী পালিয়েছে
  • আন্দোলন ঘিরে পুলিশের ভূমিকার জন্য দুঃখপ্রকাশ আইজিপির
  • পুলিশ-র‍্যাবের শীর্ষ পদে রদবদল, অ্যাটর্নি জেনারেলের পদত্যাগ

সরাসরি কভারেজ

  1. সেনাবাহিনীর ক্যাম্পসমূহের সাথে যোগাযোগের নম্বর

    যেকোনো নাশকতামূলক কর্মকাণ্ড, হানাহানি এবং প্রাণনাশের হুমকির সম্মুখীন হলে নিকটস্থ সেনাবাহিনী ক্যাম্পে জানানোর জন্য জনসাধারণকে আহ্বান জানিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী।

    বুধবার আন্তবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)-এর পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ আহ্বান জানানো হয়। তবে, মিথ্যা তথ্য প্রদান ও গুজবে আতঙ্কিত হয়ে সেনাবাহিনীকে বিভ্রান্ত করা থেকে বিরত থাকতেও এতে অনুরোধ জানানো হয়েছে।

    বরিশাল বিভাগ:

    ১। বরিশাল: ১।০১৭৬৯০৭২৫৫৬, ০১৭৬৯০৭২৪৫৬; ২। পটুয়াখালী ০১৭৬৯০৭৩১২০, ০১৭৬৯০৭৩১২২; ৩। ঝালকাঠি ০১৭৬৯০৭২১০৮, ০১৭৬৯০৭২১২২; ৪। পিরোজপুর ০১৭৬৯০৭৮২৯৮, ০১৭৬৯০৭৮৩০৮।

    চট্টগ্রাম বিভাগ:

    ১। নোয়াখালী ০১৬৪৪-৪৬৬০৫১, ০১৭২৫-০৩৮৬৭৭; ২। চাঁদপুর ০১৮১৫-৪৪০৫৪৩, ০১৫৬৮-৭৩৪৯৭৬; ৩। ফেনী ০১৭৬৯-৩৩৫৪৬১, ০১৭৬৯-৩৩৫৪৩৪; ৪। লক্ষীপুর ০১৭২১-৮২১০৯৬, ০১৭০৮৭৬২১১০; ৫। কুমিল্লা ০১৩৩৪-৬১৬১৫৯, ০১৩৩৪-৬১৬১৬০; ৬। ব্রাক্ষণবাড়ীয়া ০১৭৬৯-৩২২৪৯১, ০১৭৬৯-৩৩২৬০৯; ৭। কক্সবাজার এবং চট্টগ্রাম জেলার লোহাগড়া, পটিয়া, চন্দনাইশ, বাঁশখালী এবং সাতকানিয়া উপজেলা ০১৭৬৯১০৭২৩১, ০১৭৬৯১০৭২৩২; ৮। চট্টগ্রাম (লোহাগড়া, পটিয়া, চন্দনাইশ, বাঁশখালী এবং সাতকানিয়া উপজেলা ব্যতিত) ০১৭৬৯২৪২০১২, ০১৭৬৯২৪২০১৪।

    ঢাকা বিভাগ:

    ১। মাদারীপুর ০১৭৬৯০৭২১০২, ০১৭৬৯০৭২১০৩; ২। কিশোরগঞ্জ ০১৭৬৯১৯২৩৮২, ০১৭৬৯২০২৩৬৬; ৩। টাঙ্গাইল ০১৭৬৯২১২৬৫১, ০১৭৬৯২১০৮৭০; ৪। গোপালগঞ্জ ০১৭৬৯-৫৫২৪৩৬, ০১৭৬৯-৫৫২৪৪৮; ৫। রাজবাড়ী ০১৭৬৯-৫৫২৫১৪, ০১৭৬৯-৫৫২৫২৮; ৬। গাজীপুর ০১৭৮৫৩৪৯৮৪২, ০১৭৬৯০৯২১০৬; ৭। মুন্সিগঞ্জ ০১৭৬৯০৮২৭৯৮, ০১৭৬৯০৮২৭৮৪; ৮। মানিকগঞ্জ ০১৭৬৯০৯২৫৪০, ০১৭৬৯০৯২৫৪২; ৯। নারায়ণগঞ্জ ০১৭৩২০৫১৮৫৮; ১০। নরসিংদী ০১৭৬৯০৮২৭৬৬, ০১৭৬৯০৮২৭৭৮; ১১। শরিয়তপুর ০১৭৬৯০৯৭৬৬০, ০১৭৬৯০৯৭৬৫৫; ১২। ফরিদপুর ০১৭৬৯০৯২১০২, ০১৭৪২৯৬৬১৬২।

    ঢাকা মহানগর:

    ১। ঢাকার লালবাগ, ধানমন্ডি, মোহাম্মদপুর, শ্যামলী, আগারগাঁও, মহাখালী, তেজগাঁও, এ্যালিফেন্ট রোড এবং কাঁটাবন ০১৭৬৯০৫১৮৩৮, ০১৭৬৯০৫১৮৩৯; ২। ঢাকার গুলশান, বারিধারা, বনানী, বসুন্ধরা, বাড্ডা, রামপুরা, শাহজাহানপুর, উত্তরখান, দক্ষিণখান এবং বনশ্রী ০১৭৬৯০১৩১০২, ০১৭৬৯০৫৩১৫৪; ৩। ঢাকার মিরপুর-১ হতে মিরপুর-১৪, খিলক্ষেত, উত্তরা এবং হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দর ০১৭৬৯০২৪২১০, ০১৭৬৯০২৪২১১; ৪। ঢাকার মতিঝিল, সেগুনবাগিচা, কাকরাইল, শান্তিনগর, ইস্কাটন, রাজারবাগ, পল্টন, গুলিস্তান এবং পুরান ঢাকা ০১৭৬৯০৯২৪২৮, ০১৭৬৯০৯৫৪১৯।

    ময়মনসিংহ বিভাগ:

    ১। শেরপুর ০১৭৬৯২০২৫১৬, ০১৭৬৯২০২৫২৪; ২। নেত্রকোণা ০১৭৬৯২০২৪৭৮, ০১৭৬৯২০২৪৪৮; ৩। জামালপুর ০১৭৬৯১৯২৫৪৫, ০১৭৬৯১৯২৫৫০; ৪। ময়মনসিংহ ০১৭৬৯২০৮১৫১, ০১৭৬৯২০৮১৬৫।

    খুলনা বিভাগ:

    ১। বাগেরহাট ০১৭৬৯০৭২৫১৪, ০১৭৬৯০৭২৫৩৬; ২। কুষ্টিয়া ০১৭৬৯-৫৫২৩৬২, ০১৭৬৯-৫৫২৩৬৬; ৩। চুয়াডাঙ্গা ০১৭৬৯-৫৫২৩৮০, ০১৭৬৯-৫৫২৩৮২; ৪। মেহেরপুর ০১৭৬৯-৫৫২৩৯৮, ০২৪৭৯৯২১১৫৩; ৫। নড়াইল ০১৭৬৯-৫৫২৪৫৬, ০১৭৬৯-৫৫২৪৫৭; ৬। মাগুরা ০১৭৬৯-৫৫৪৫০৫, ০১৭৬৯-৫৫৪৫০৬; ৭। ঝিনাইদহ ০১৭৬৯-৫৫২১৫৮, ০১৭৬৯-৫৫২১৭২; ৮। যশোর ০১৭৬৯-৫৫২৬১০, ০১৭৬৯-০০৯২৪৫; ৯। খুলনা ০১৭৬৯-৫৫২৬১৬, ০১৭৬৯-৫৫২৬১৮; ১০। সাতক্ষীরা ০১৭৬৯-৫৫২৫৩৬, ০১৭৬৯-৫৫২৫৪৮।

    রাজশাহী বিভাগ:

    ১। রাজশাহী ০১৭৬৯১১২৩৮৬, ০১৭৬৯১১২৩৮৮; ২। চাঁপাইনবাবগঞ্জ ০১৭৬৯১১২০৭০, ০১৭৬৯১১২৩৭২; ৩। পাবনা ০১৭৬৯১২২৪৭৮, ০১৭৬৯১১২৪৮০; ৪। সিরাজগঞ্জ ০১৭৬৯১২২৪৬২, ০১৭৬৯১২২২৬৪; ৫। নাটোর ০১৭৬৯১১২৪৪৬, ০১৭৬৯১১২৪৪৮; ৬। নওগাঁ ০১৭৬৯১২২১১৫, ০১৭৬৯১২২১০৮; ৭। জয়পুরহাট ০১৭৬৯১১২৬৩৪; ৮। বগুড়া ০১৭৬৯১১২৫৯৪, ০১৭৬৯১১২১৭০।

    রংপুর বিভাগ:

    ১। রংপুর ০১৭৬৯৬৬২৫৫৪, ০১৭৬৯৬৬২৫১৬; ২। দিনাজপুর ০২৫৮৯৯২১৪০০, ০২৫৮৯৬৮২৪১৪; ৩। নীলফামারী ০১৭৬৯৬৮২৫০২, ০১৭৬৯৬৮২৫১২; ৪। লালমনিরহাট ০১৭৬৯৬৮২৩৬৬, ০১৭৬৯৬৮২৩৬২; ৫। কুড়িগ্রাম ০১৭৬৯৬৬২৫৩৪, ০১৭৬৯৬৬২৫৩৬; ৬। ঠাকুরগাঁও ০১৭৬৯৬৬৬০৬২, ০১৭৬৯৬৭২৬১৬; ৭। পঞ্চগড় ০১৯৭৩০০০৬৬২, ০১৭৬৯৬৬২৬৬১; ৮। গাইবান্ধা ০১৬১০৬৫২৫২৫, ০১৭৫৪৫৮৫৪৮৬।

    সিলেট বিভাগ:

    ১। সিলেট ০১৭৬৯১৭৭২৬৮, ০১৯৮৭৮৩৩৩০১; ২। হবিগঞ্জ ০১৭৬৯১৭২৫৯৬, ০১৭৬৯১৭২৬১৬; ৩। সুনামগঞ্জ ০১৭৬৯১৭২৪২০, ০১৭৬৯১৭২৪৩০; ৪। মৌলভীবাজার ০১৭৬৯১৭৫৬৮০, ০১৭৬৯১৭২৪০০।

  2. এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত

    এইচএসসি ও সমমানের পরীক্ষা অনির্দিষ্টকালের জন্য স্থগিত করা হয়েছে।

    আজ বুধবার শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের উপসচিব সাইয়েদ এ. জেড. মোরশেদ আলী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

    এতে বলা হয়েছে, আগামী ১১ই সেপ্টেম্বর থেকে এইচএসসি ও সমমান পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। কিন্তু “অনিবার্য কারণবশত” সেই পরীক্ষা স্থগিত করা হয়েছে।

    পরীক্ষা গ্রহণের বিস্তারিত সময়সূচি পরবর্তীতে জানানো হবে বলে বিজ্ঞাপ্তিতে বলা হয়েছে।

  3. ট্রাফিক নিয়ন্ত্রণ করছেন শিক্ষার্থীরা

    ঢাকার রাস্তার ট্রাফিক নিয়ন্ত্রণ করার জন্য এখন কোনও পুলিশ না থাকায় সেই দায়িত্ব পালন করছেন শিক্ষার্থীরা।

    গতকাল মঙ্গলবার থেকে নারী-পুরুষ নির্বিশেষে সকলে মিলে শহরে শৃঙ্খলা ফেরানোর চেষ্টা করছেন।

  4. বৃহস্পতিবার থেকে সীমিত আকারে চলবে বিচারিক কার্যক্রম

    আগামীকাল বৃহস্পতিবার থেকে সীমিত আকারে চলবে বিচারিক কার্যক্রম। বুধবার বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপীল বিভাগের জনসংযোগ কর্মকর্তা মো. শফিকুল ইসলাম এটি নিশ্চিত করেন।

    তিনি জানান, পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত বাংলাদেশ সুপ্রিম কোর্ট, হাইকোর্ট বিভাগের বিচারিক কার্যক্রম সরাসরি বা ভার্চুয়ালি চলবে।

    এছাড়া, এসময় আপিল বিভাগের বিচারিক কার্যক্রম বন্ধ থাকবে। আর, আপিল বিভাগের বিচারপতি মো. আশফাকুল ইসলাম চেম্বার জজ হিসেবে দায়িত্বরত থাকবেন।

    তিনি আগামীকাল থেকে চেম্বার কোর্টের বিচারিক কার্যক্রম পরিচালনা করবেন।

  5. সংসদ ভবনের সামনে নিষিদ্ধ ঘোষিত হিযবুত তাহরীরের মানববন্ধন

    বাংলাদেশের ছাত্র-জনতাকে অভিনন্দন জানিয়ে সংসদ ভবনের সামনে মানববন্ধন করতে দেখা গেছে নিষিদ্ধ ঘোষিত সংগঠন হিযবুত তাহরীরকে।

    বুধবার সকালে ঢাকার মানিক মিয়া এভিনিউতে সংগঠনের ব্যানার হাতে অবস্থান নেয় তারা।

    বিবিসি বাংলার সংবাদদাতা ঘটনাস্থলে দেখতে পান, খিলাফত স্লোগানে কমলা রঙের ব্যানার ও প্ল্যাকার্ড হাতে সংসদ ভবনের সামনে অবস্থান নেয় হিযবুত তাহরীরের কিছু কর্মী। শেখ হাসিনা সরকারের পতনে তাদের উচ্ছ্বাস প্রকাশ করতে দেখা গেছে।

    কিছুক্ষণ পরই তাদের সেখান থেকে সরে যেতে দেখা যায়।

  6. পদত্যাগ করেছেন অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন

    অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন পদত্যাগপত্র জমা দিয়েছেন।

    বুধবার দুপুর সাড়ে ১২টা নাগাদ তিনি ব্যক্তিগত কারণ দেখিয়ে রাষ্ট্রপতি বরাবর তার পদত্যাগ জমা দেন।

    এর আগে গতকাল মঙ্গলবার সকালে অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল শেখ মোহাম্মদ মোরশেদও পদত্যাগ করেছেন। তিনিও তার পদত্যাগপত্রে ব্যক্তিগত ও স্বাস্থ্যগত কারণ দেখিয়েছেন।

  7. বিক্ষুব্ধ কর্মকর্তাদের চাপে কেন্দ্রীয় ব্যাংকের ডেপুটি গভর্নরের 'পদত্যাগ'

    বিক্ষুব্ধ কর্মকর্তাদের চাপের মুখে হাতে লিখে পদত্যাগপত্র জমা দিয়েছেন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর কাজী সাইদুর রহমান।

    সাইদুর রহমানের পদত্যাগপত্রে লেখা আছে, “আমি কাজী সাইদুর রহমান, ডিজি-১ নির্বাহী পরিচালক-১ এর কাছে দায়িত্ব অর্পণ করে অদ্য পদত্যাগ করলাম।”

    বুধবার সকাল থেকে কেন্দ্রীয় ব্যাংকে এই বিক্ষোভ শুরু হয়। বিবিসি বাংলাকে একজন কর্মকর্তা জানান, “সবাই যার যার জায়গায় খুব সোচ্চার হয়ে গেছে যে সব প্রকাশ করতে হবে। কাগজে লিখে পদত্যাগ জমা দিয়েছেন একজন ডেপুটি গভর্নর। আর গভর্নর তো আসেনই নাই।”

    সাইদুর রহমানের প্রতি বিক্ষোভকারীরা আক্রমণাত্মক ছিল জানিয়ে এই কর্মকর্তা জানান, “কিন্তু গায়ে হাত দিতে পারে নাই। কারণ একপক্ষ ওনাকে ‘সেফ এক্সিট’ দিয়ে দিছে।”

    জানা যাচ্ছে, কেন্দ্রীয় ব্যাংকের চার ডেপুটি গভর্নর এবং আর্থিক গোয়েন্দা দপ্তরের প্রধান বিক্ষুব্ধ কর্মকর্তাদের দাবির মুখে ‘পদত্যাগ’ করেছেন এবং এদের মধ্যে যারা কার্যালয়ে ছিলেন তারা এরইমধ্যে বেরিয়ে গেছেন। গভর্নর আব্দুর রউফ তালুকদার কার্যালয়ে যাননি।

    শতাধিক কর্মকর্তা-কর্মচারী এই বিক্ষোভে যোগ দেন। তাদের দাবি, ব্যাংকের এসব শীর্ষ কর্মকর্তা ব্যাংক খাতে অনিয়ম ও দুর্নীতির জন্য দায়ী।

  8. জাহাঙ্গীরনগরে ক্লাস শুরু রবিবার থেকে

    জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আগামী রবিবার, ১১ই অগাস্ট থেকে ক্লাস শুরু হতে যাচ্ছে।

    বুধবার বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয় বলে বিবিসি বাংলাকে জানিয়েছেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রতিনিধি হাসিব তানভীর।

    দেশের অন্যান্য পাবলিক বিশ্ববিদ্যালয়ের মতো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও গতকাল মঙ্গলবার থেকেই আবাসিক হলগুলোতে ওঠা শুরু করে। তবে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কার্যক্রম শুরু করা যায়নি।

  9. অন্তর্বর্তী সরকারের প্রথম প্রায়োরিট হওয়া উচিত বিশ্ববিদ্যালয়ের স্বাভাবিক পরিবেশ, বিবিসি বাংলাকে জবি উপাচার্য

    আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)-এর বিজ্ঞপ্তির মাধ্যমে বিশ্ববিদ্যালয় খুলে দেয়া হলেও প্রশাসন ও শিক্ষকদের অনেকেই নিরাপত্তহীনতায় থাকায় পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর স্বাভাবিক কার্যক্রম এখনো শুরু হয়নি।

    সোমবার ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের হলে উঠানোর ক্ষেত্রে কিছু নির্দেশনা জারি করেছে। মঙ্গলবার ভার্চুয়ালি এক জরুরি সিন্ডিকেট সভা করে তারা। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সিন্ডিকেট সভা ডেকেছে। তবে পুরানো ঢাকায় অবস্থিত জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম এখনো সেভাবে শুরু করা যায়নি।

    উপাচার্য ড. সাদেকা হালিম বিবিসি বাংলাকে জানান, “উদ্ভুত পরিস্থিতিতে এখনো অফিসে যেতে পারিনি। অনলাইনে কিছু মিটিং করেছি আমরা। পরিস্থিতি স্বাভাবিক হলে হল খুলে দেয়া হবে। অন্তর্বর্তীকালীন সরকারে যারা আসবেন তাদের প্রথম প্রায়োরিটি হওয়া উচিত বিশ্ববিদ্যালয়ে স্বাভাবিক পরিবেশ ফিরিয়ে আনা, যেন আমরা কাজ শুরু করতে পারি।”

    “সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা ধরনের হুমকি ও ভীতি ছড়ানো হচ্ছে। কেউ কেউ পোস্ট দিচ্ছে- শিক্ষকদের ঢুকতে দেবে না বা তারা পালিয়ে যাবে, তাদের আটকাতে হবে। শিক্ষকরা কেন পালিয়ে যাবে?” প্রশ্ন মিজ হালিমের।

    বিশ্ববিদ্যালয়ে শান্তিপূর্ণ সহাবস্থান বজায় রাখতে আন্দোলনকারীসহ সবার সহযোগিতা চেয়ে তিনি বলেন, “আমরা কোটা আন্দোলনের সময় আমাদের শিক্ষার্থীদের চিকিৎসার ব্যবস্থা করেছি। অনেক শিক্ষক হয়তো সরাসরি শিক্ষার্থীদের পাশে ছিল। যারা সরাসরি নামতে পারেননি, তারাও অনেকে নানাভাবে শিক্ষার্থীদের খোঁজখবর নিয়ে পাশে ছিলেন। ভিজিব্যলি না থাকা মানে এই না যে আমি আপনার সাথে নেই।”

    রাজনৈতিক পটপরিবর্তনে উপাচার্যের বদল ঘটতে দেখা গেলেও অন্তর্বর্তী সরকারের সময় এটি সচরাচর দেখা যায় না বলে মন্তব্য করে ড. হালিম বলেন, “আমরা সবাই অপেক্ষা করছি অন্তর্বর্তী সরকার শান্তি নিয়ে আসবে। অরাজকতা নিয়ন্ত্রণে নিয়ে আসবে। যদি কোনো শিক্ষকের কোনো ধরনের সীমাবদ্ধতা থাকে তাহলে আমরা ব্যবস্থা নেব। কিন্তু এটা তো শিক্ষার্থীদের হাতে ছেড়ে দিলে দীর্ঘমেয়াদে ভালো হবে না।”

  10. বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসগুলোতে ‘অনিশ্চয়তা’

    দেশের বিশ্ববিদ্যালয়গুলো খুলে দেয়ার ঘোষণা দেয়া হলেও ক্যাম্পাসগুলোতে শুরু হয়নি একাডেমিক কার্যক্রম।বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) প্রতিনিধি রাসেল সরকার বিবিসি বাংলাকে জানান, ঢাকা বিশ্ববিদ্যালয়ে এখনও একাডেমিক কার্যক্রম শুরু হয়নি।

    মি. সরকার বলেন, “শিক্ষার্থীরা কাল থেকে ধীরে ধীরে হলে উঠতে শুরু করলেও ক্লাস শুরু হয় নাই। তবে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার বিল্ডিং খোলা।”

    কবে নাগাদ শুরু হতে পারে, সে সম্পর্কে কিছু জানানো হয়েছে কি না জানতে চাইলে তিনি বলেন, “বলেছে যে শীঘ্রই। কিন্তু সেটা কবে, তা বলেনি এখনও। কারণ ‘নরমালাইজ’ হতে সময় লাগবে।”

    “আর ক্লাস নিবে কারা? কোনও কোনও টিচার থাকলেও ভিসি-ই তো বাসায় নাই,” যোগ করেন তিনি।

    কোটা সংস্কার আন্দোলনের শুরু থেকে উত্তপ্ত ছিল রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ক্যাম্পাস।

    একটি গণমাধ্যমের রাবি ক্যাম্পাস প্রতিনিধি ও শিক্ষার্থী মীর কাদিরের সাথেও কথা হয়েছে বিবিসি বাংলার। তিনি জানিয়েছে, অনেকেই ক্যাম্পাসে এসেছে। “গতকাল রাতেও প্রতিটা হলেও পাঁচ-ছয়জন করে ছিল।”

    তবে ক্লাস কবে শুরু হবে, সে বিষয়ে সুনির্দিষ্ট কিছু জানাতে পারেননি মি. কাদিরও। তিনি বলেন, “গতকালও প্রশাসনের বা শিক্ষকদের কেউ অফিসে আসেনি, আজকেও অফিস করবে না।”

    এবারের আন্দোলনের অন্যতম দাবি ছিল কিছু কিছু বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বা দায়িত্বপ্রাপ্তদের পদত্যাগ।

    সে প্রসঙ্গে তিনি বলেন, “আমি প্রশাসনের একজনের সাথে কথা বলেছি। তিনি বলেছেন- আমাদের (প্রশাসনের) ফুল বডি একযোগে পদত্যাগ করার একটা আলোচনা চলছে।”

    এখানে প্রশাসন বলতে তিনি শিক্ষকদেরকেও বুঝিয়েছেন, কারণ “বিশ্ববিদ্যালয়ে যেসব প্রশাসনিক পদ ছিল, সেখানে শিক্ষকদেরকে নিয়োগ দেওয়া হয়েছে। তাই, কর্মকর্তাদের পজিশনে শিক্ষকরাই থাকেন।”

    মি. কাদির আরও জানান, চলমান আন্দোলনের সহিংসতার প্রতিবাদে আজ বুধবার বিশ্ববিদ্যালয়ের জোহা চত্বর থেকে সাহেববাজার পর্যন্ত নগ্ন পায়ে হাঁটবেন অর্থনীতি বিভাগের অধ্যাপক ফরিদ উদ্দিন খান।

    এদিকে ঢাকার অদূরের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়েও একাডেমিক কার্যক্রম শুরু হওয়া নিয়ে অনিশ্চয়তা চলছে।

    বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রতিনিধি হাসিব তানভীর জানান, “আজ (মঙ্গলবার) সিন্ডিকেট মিটিং আছে। সেখানে কিছু সিদ্ধান্ত হবে হয়তো।”

  11. অন্তর্বর্তী সরকারের উদ্দেশে হিউম্যান রাইটস ওয়াচ-এর বার্তা

    বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগের পর গঠিত হতে যাওয়া ‘অন্তর্বর্তী সরকারের ন্যায়বিচার, জবাবদিহিতা, গণতান্ত্রিক উত্তরণকে অগ্রাধিকার দেওয়া উচিৎ’ বলে মন্তব্য করেছে যুক্তরাষ্ট্রভিত্তিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ।

    গত ছয়ই অগাস্ট মঙ্গলবার এক বিবৃতিতে সংস্থাটির এশিয়ার ডেপুটি ডিরেক্টর মীনাক্ষী গাঙ্গুলি বলেন, প্রায় ১৫ বছরের ক্রমবর্ধমান কর্তৃত্ববাদের পর শেখ হাসিনার পদত্যাগ বাংলাদেশে “জবাবদিহিতা ও গণতান্ত্রিক সংস্কারের” আশার সঞ্চার করেছে।

    “ভুক্তভোগীদের ন্যায়বিচার নিশ্চিত করতে স্বাধীন প্রতিষ্ঠানগুলোর সাথে মিলে আইনের শাসন পুনর্গঠিত করার এই সুযোগটিকে অন্তর্বর্তীকালীন সরকারের কাজে লাগাতে হবে।”

  12. র‍্যাব মহাপরিচালক, ডিএমপি কমিশনারসহ ৪ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি

    পুলিশ মহাপরিদর্শক চৌধুরী আব্দুল আল-মামুনের চুক্তিভিত্তিক নিয়োগ বাতিলের পর এবার আরো চার ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি করা হয়েছে।

    সদর দপ্তরে সংযুক্ত অতিরিক্ত আইজিপি এ কে এম শহিদুর রহমানকে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) মহাপরিচালক (ডিজি) হিসেবে পদায়ন করা হয়েছে। এছাড়া সিআইডির উপ-পুলিশ মহাপরিদর্শক (ডিআইজি) মো. মাইনুল হাসানকে ডিএমপি কমিশনারের (চলতি দায়িত্ব) দায়িত্ব দেয়া হয়েছে।

    এদিকে, র‍্যাব মহাপরিচালক (ডিজি) ব্যারিস্টার মো. হারুন-অর-রশিদকে অতিরিক্ত আইজিপি হিসেবে পুলিশ সদর দপ্তরে, ডিএমপি কমিশনার ও অতিরিক্ত আইজিপি হাবিবুর রহমানকে পুলিশ সদর দপ্তরে সংযুক্ত করা হয়েছে।

  13. আজ ফিরতে পারেন অধ্যাপক ইউনূস, ঘোষণা হতে পারে অন্তর্বর্তীকালীন সরকার

    নোবেলজয়ী অর্থনীতিবিদ অধ্যাপক মুহাম্মদ ইউনূস আজ বুধবার বাংলাদেশে ফিরতে পারেন। বর্তমানে তিনি ফ্রান্সের প্যারিসে অবস্থান করছেন।

    সেখান থেকে ঠিক কখন তিনি বাংলাদেশের উদ্দেশে রওনা হবেন, সে বিষয়ে নিশ্চিত হওয়া যায়নি।

    তবে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা জানিয়েছে যে, অধ্যাপক ইউনূস বুধবার রাত কিংবা বৃহস্পতিবার সকালে দেশের মাটিতে পা রাখতে পারেন।

    “উনার একটি মাইনর অপারেশন আজকে হয়েছে, উনি আগামীকালই দেশের উদ্দেশে রওনা হবেন। হয়ত আগামীকাল (বুধবার) রাতে অথবা পরশু দিন (বৃহস্পতিবার) সকালের মধ্যে উনি দেশে এসে পৌঁছাবেন,” মঙ্গলবার রাতে সাংবাদিকদের বলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক নাহিদ ইসলাম।

    এর আগে, রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে বৈঠকে নোবেল বিজয়ী অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসকে প্রধান করে একটি অন্তর্বর্তীকালীন সরকার গঠনের সিদ্ধান্ত হয়েছে বলে জানান তিনি।

    মঙ্গলবার সন্ধ্যা থেকে তিন ঘণ্টার বেশি সময় ধরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের সঙ্গে কথা বলেন রাষ্ট্রপতি। তখন সেখানে তিন বাহিনীর প্রধানরাও উপস্থিত ছিলেন।

    বুধবার অধ্যাপক ইউনূস দেশে ফিরলে অন্তর্বর্তীকালীন সরকার ঘোষণা করা হতে পারে বলে জানিয়েছে মি. নাহিদ।

    “হয়তো আমরা ২৪ ঘণ্টা বা আরও কিছু সময়ের মধ্যে পূর্ণাঙ্গ অন্তর্বর্তীকালীন সরকারের শপথ, সেটি আমরা করে ফেলতে পারব,” বলেন সমন্বয়ক মি. ইসলাম।