আপনি এই ওয়েবসাইটের একটি টেক্সট(লিখিত) সংস্করণ দেখছেন, যা কম ডেটা ব্যবহার করছে। ছবি ও ভিডিওসহ মূল সংস্করণ দেখতে এখানে ক্লিক করুন

আমাকে মূল ওয়েবসাইটে/সংস্করণে নিয়ে যান

এই ডেটা-সাশ্রয়ী সংস্করণ সম্পর্কে আরও জানুন

দুঃখপ্রকাশ করে ফেসবুকে সাকিবের স্ট্যাটাস, চুরি করে ১১ কোটি নাগরিকের তথ্য বিক্রি করা হয়েছিল: পুলিশ

হাইকোর্ট বিভাগে ২৩ জন অতিরিক্ত বিচারপতি নিয়োগ দিয়েছে অন্তর্বর্তী সরকার। জাতীয় পরিচয়পত্রের তথ্য ফাঁসের অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় এবং সাবেক তথ্য প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলকসহ ১৯ জনের বিরুদ্ধে সাইবার নিরাপত্তা আইনে মামলা হয়েছে। সার্বক্ষণিক সব খবর জানতে যুক্ত থাকুন বিবিসি বাংলার লাইভ পাতায়:

সরাসরি কভারেজ

  1. হাইকোর্টে ২৩ জন অতিরিক্ত বিচারপতি নিয়োগ

    হাইকোর্ট বিভাগে ২৩ জন অতিরিক্ত বিচারপতি নিয়োগ দিয়েছে অন্তর্বর্তী সরকার।

    মঙ্গলবার রাষ্ট্রপতির আদেশে তাদের নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে আইন মন্ত্রণালয়।

    বুধবার (আজ) সকালে সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে নতুন নিয়োগপ্রাপ্তদের শপথ অনুষ্ঠিত হয়।

    প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ তাদের শপথ পড়ান।

    তাদের নিয়োগের প্রজ্ঞাপনে বলা হয়েছে, শপথ গ্রহণের তারিখ থেকে অনধিক দুই বছরের জন্য হাইকোর্ট বিভাগের অতিরিক্ত বিচারক হিসেবে তাদের নিয়োগ দেয়া হয়েছে।

    বর্তমানে হাই কোর্ট বিভাগে ৭৮ জন বিচারক রয়েছেন। প্রধান বিচারপতিসহ আপিল বিভাগে আছেন ছয়জন।

    ক্ষমতার এই পালাবদলের মধ্যে আওয়ামী লীগ সরকার পতনে নেতৃত্ব দেওয়া বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দাবির মুখে ১০ই অগাস্ট পদত্যাগ করেন প্রধান বিচারপতি ওবায়দুল হাসান। পরে আপিল বিভাগের আরও পাঁচ বিচারপতি পদত্যাগ করেন।

  2. দিনের উল্লেখযোগ্য সব খবর নিয়ে বিবিসি বাংলার লাইভ পাতায় আপনাকে স্বাগতম