আপনি এই ওয়েবসাইটের একটি টেক্সট(লিখিত) সংস্করণ দেখছেন, যা কম ডেটা ব্যবহার করছে। ছবি ও ভিডিওসহ মূল সংস্করণ দেখতে এখানে ক্লিক করুন

আমাকে মূল ওয়েবসাইটে/সংস্করণে নিয়ে যান

এই ডেটা-সাশ্রয়ী সংস্করণ সম্পর্কে আরও জানুন

'জুলাই বিপ্লবের ঘোষণাপত্র' দেবে না বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, নতুন কর্মসূচি ঘোষণা

রাষ্ট্রের পক্ষ থেকে ঐকমত্যের ভিত্তিতে 'জুলাই গণঅভ্যুত্থানের ঘোষণাপত্র' তৈরির উদ্যোগ গ্রহণ করায় আলাদা করে ঘোষণাপত্র দেবে না বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। এর পরিবর্তে 'মার্চ ফর ইউনিটি' কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছে সংগঠনটি। সরকার কিংবা আদালত যদি আওয়ামী লীগকে নিষিদ্ধ না করে তাহলে দলটিকে নির্বাচন থেকে বাদ দেয়ার সুযোগ নেই বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দীন। এক নজরে জেনে নিন দিনের ঘটনাপ্রবাহ...

সার সংক্ষেপ

  • সরকার 'জুলাই গণঅভ্যুত্থানের ঘোষণাপত্র' তৈরির উদ্যোগ গ্রহণ করায় মঙ্গলবার শহীদ মিনারে পূর্বঘোষিত ঘোষণাপত্র দেবে না বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। পরিবর্তে 'মার্চ ফর ইউনিটি' কর্মসূচি করবে সংগঠনটি।
  • জাতীয় ঐকমত্যের ভিত্তিতে জুলাই গণঅভ্যুত্থানের একটি ঘোষণাপত্র তৈরির উদ্যোগ গ্রহণ করেছে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার।
  • বাংলাদেশে হিন্দুদের সুরক্ষায় এবার ভারতীয় সেনা পাঠানোর দাবি ভারতের একটি হিন্দুত্ববাদী সংগঠনের।
  • টিএসসির রাজু ভাস্কর্য সংলগ্ন মেট্রোরেলের পিলারে শেখ হাসিনার প্রতিকৃতি সম্বলিত 'ঘৃণাস্তম্ভে' 'গণ জুতা নিক্ষেপ' কর্মসূচি করেছে কয়েকটি ছাত্র সংগঠন।
  • আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনালে শেখ হাসিনার বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন মাইকেল চাকমা।

সরাসরি কভারেজ

বিবিসি বাংলার লাইভ পাতায় আপনাদের স্বাগত। দেশ এবং বিশ্বের সব ঘটনার সর্বশেষ খবর পেতে চোখ রাখুন বিবিসি বাংলার এই পাতায়। রিপোর্টিং করছেন ফৌজিয়া সুলতানা এবং সানজানা চৌধুরী।

বিবিসি বাংলায় দেশ-বিদেশের আরো খবর পেতে ক্লিক করুন এখানে