আপনি এই ওয়েবসাইটের একটি টেক্সট(লিখিত) সংস্করণ দেখছেন, যা কম ডেটা ব্যবহার করছে। ছবি ও ভিডিওসহ মূল সংস্করণ দেখতে এখানে ক্লিক করুন

আমাকে মূল ওয়েবসাইটে/সংস্করণে নিয়ে যান

এই ডেটা-সাশ্রয়ী সংস্করণ সম্পর্কে আরও জানুন

নির্বাচনের জন্য আইনশৃঙ্খলার প্রস্তুতি ডিসেম্বরের মধ্যেই শেষ করার নির্দেশনা প্রধান উপদেষ্টার

রোজার আগেই নির্বাচন হতে পারে বলে আভাস দিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস উইং। নির্বাচনের জন্য আইনশৃঙ্খলার প্রস্ততি ডিসেম্বরের মধ্যেই শেষ করার নির্দেশনা প্রধান উপদেষ্টার। অন্য খবরের মধ্যে রয়েছে: গুম কমিশনের কাছে ‘ফেরত না আসা ২০০ ব্যক্তির তালিকা’। বাংলাদেশের চারটি সমুদ্রবন্দরে তিন নম্বর সতর্ক সংকেত দেখাতে বলেছে আবহাওয়া অধিদপ্তর। ইউক্রেনে ‘সবচেয়ে বড়’ হামলা চালিয়েছে রাশিয়া।

সরাসরি কভারেজ

  1. তালেবানের শীর্ষ দুইজন নেতার বিরুদ্ধে আইসিসি’র গ্রেফতারি পরোয়ানা

    আন্তর্জাতিক অপরাধ আদালত বা আইসিসি তালেবানের দুই শীর্ষ নেতার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে। তাদের বিরুদ্ধে আফগানিস্তানে নারী ও মেয়েদের নির্যাতনের অভিযোগ এনেছে আইসিসি।

    হেগ-ভিত্তিক এই আদালত এক বিবৃতিতে বলেছে, ২০২১ সালে ক্ষমতা দখলের পর থেকে সর্বোচ্চ নেতা হাইবাতুল্লাহ আখুন্দজাদা এবং প্রধান বিচারপতি আব্দুল হাকিম হাক্কানি নারী ও মেয়েদের প্রতি তাদের আচরণে মানবতাবিরোধী অপরাধ করেছেন বলে বিশ্বাস করার 'যুক্তিসঙ্গত কারণ' রয়েছে।

    সেই সময়ে, তারা ১২ বছরের বেশি বয়সী মেয়েদের শিক্ষা গ্রহণের সুযোগ এবং নারীদের অনেক চাকরি থেকে বঞ্চিত করার মতো একাধিক বিধিনিষেধ কার্যকর করেন।

    প্রতিক্রিয়ায় তালেবান বলেছে যে তারা আইসিসিকে স্বীকৃতি দেয় না। এই পরোয়ানাকে "স্পষ্ট শত্রুতামূলক কাজ" এবং "বিশ্বজুড়ে মুসলমানদের বিশ্বাসের প্রতি অবমাননা" বলেও অভিহিত করেছে তারা।

    আফগানিস্তানে পুরুষ সঙ্গী ছাড়া একজন নারী কতদূর ভ্রমণ করতে পারবে তার ওপরও বিধিনিষেধ রয়েছে এবং জনসমক্ষে নারীদের কণ্ঠস্বর উঁচু করার ওপর ডিক্রি জারি করা হয়েছে।

    বিবৃতিতে আইসিসি বলেছে, "যদিও তালেবানরা সমগ্র জনসংখ্যার ওপর কিছু নিয়ম এবং নিষেধাজ্ঞা আরোপ করেছে, তারা বিশেষভাবে মেয়েদের এবং নারীদের তাদের লিঙ্গের কারণে লক্ষ্যবস্তু করেছে, তাদের মৌলিক অধিকার এবং স্বাধীনতা থেকে বঞ্চিত করেছে"।

    এর আগে জাতিসংঘ এই নিষেধাজ্ঞাগুলোকে ‘লিঙ্গভিত্তিক বর্ণবাদ’ বলেও বর্ণনা করেছে।

    তবে তালেবান সরকার বলে আসছে, তারা আফগান সংস্কৃতি এবং ইসলামী আইনের ব্যাখ্যা অনুসারে নারীর অধিকারকে সম্মান করে।

    ২০১৬ সালে আখুন্দজাদা তালেবানের সর্বোচ্চ কমান্ডার হন এবং ২০২১ সালেরঅগাস্টে মার্কিন নেতৃত্বাধীন বাহিনী দেশ ছেড়ে যাওয়ার পর থেকে তথাকথিত ইসলামিক আমিরাত অফ আফগানিস্তানের নেতা হিসেবে দায়িত্ব পালন করেন।

    ১৯৮০-এর দশকে, তিনি আফগানিস্তানে সোভিয়েত সামরিক অভিযানের বিরুদ্ধে ইসলামপন্থি গোষ্ঠীগুলোরলড়াইয়ে যোগ দিয়েছিলেন।

    আরহাক্কানি তালেবান প্রতিষ্ঠাতা মোল্লা ওমরের ঘনিষ্ঠ সহযোগী ছিলেন এবং ২০২০ সালে মার্কিন প্রতিনিধিদের সাথে আলোচনার সময় তালেবানের পক্ষে আলোচক হিসেবে দায়িত্ব পালন করেছিলেন।

  2. বিবিসি বাংলার লাইভ

    বিবিসি বাংলার লাইভ পাতায় আপনাদের স্বাগত। দেশ ও বিশ্বের উল্লেখযোগ্য ঘটনার সর্বশেষ খবর পেতে চোখ রাখুন বিবিসি বাংলার এই পাতায়।

    গতকাল মঙ্গলবারের উল্লেখযোগ্য খবরগুলো দেখতে ক্লিক করুন এখানে

    বিবিসি বাংলায় দেশ-বিদেশের আরো খবর পেতে ক্লিক করুন এখানে