বৃহস্পতিবার সারাদিন যা যা হলো-
- ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের ঢাকা সফরকে "আন্তঃরাষ্ট্রীয় সম্পর্ক ও রাজনৈতিক দৃষ্টিভঙ্গি থেকে না দেখাই উচিত হবে" বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন।
- ভারতের পররাষ্ট্রমন্ত্রী ও পাকিস্তানের স্পিকারের কুশল বিনিময় নিয়ে উভয় দেশেই নানা আলোচনা
- জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে পদত্যাগ করেছেন দলটির মিডিয়া সেলের সম্পাদক, যুগ্ম সদস্যসচিব, কার্যনির্বাহী পরিষদের সদস্য ও পলিসি অ্যান্ড রিসার্চ উইংয়ের কো-লিড মুশফিক উস সালেহীন।
- আমদানি করা মোবাইল ফোন এবং দেশে উৎপাদিত ফোনের যন্ত্রাংশের ওপর শুল্ক ছাড়ের সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার।
- অন্তর্বর্তীকালীন সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের বিশেষ সহকারী (প্রতিমন্ত্রীর পদমর্যাদায়) অধ্যাপক ডা. মো. সায়েদুর রহমান পদত্যাগ করার পরদিন, অর্থাৎ আজ বৃহস্পতিবার তাকে আবার একই পদে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
- খালেদা জিয়ার মৃত্যুতে ভারত সরকার ও ভারতের জনগণের পক্ষ থেকে গভীর শ্রদ্ধা ও সমবেদনা জানিয়েছেন ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। তিনি বলেছেন, ভারত-বাংলাদেশ সম্পর্ক জোরদারে তার অবদান চিরদিন স্মরণীয় হয়ে থাকবে।
- গতকাল বুধবার বিকেলে খালেদা জিয়াকে দাফন করা হয়। তবে আজ সকাল থেকে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা মানুষ তার সমাধিতে পুষ্পস্তবক অর্পণ ও তার জন্য প্রার্থনা করে।
- খালেদা জিয়াকে দাফনের পরদিন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান, তার ছেলে তারেক রহমান জানান যে, তার মায়ের পথচলা যেখানে থেমেছে, সেখানে থেকে পথযাত্রাকে এগিয়ে নিতে চান তিনি।
- সুইজারল্যান্ডে বর্ষবরণের অনুষ্ঠানে একটি জনাকীর্ণ বারে ভয়াবহ অগ্নিকাণ্ড ও বিস্ফোরণের ঘটনায় কয়েক ডজন মানুষ নিহত ও শতাধিক আহত হওয়ার খবর পাওয়া গেছে।
বিবিসি বাংলার লাইভ পাতায় সাথে থাকার জন্য আপনাদের ধন্যবাদ। দেশ-বিদেশের আরও খবর-বিশ্লেষণ জানতে ক্লিক করুন বিবিসি বাংলার মূল পাতায়.....












