এক নজরে বরিশাল সিটি নির্বাচন
বরিশাল সিটি নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ, জাতীয় পার্টি, জাকের পার্টি ও ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থীসহ স্বতন্ত্র প্রার্থীরা এই সিটিতে ভোটের লড়াইয়ে থাকলেও বিএনপি থাকছে না।
এই নির্বাচনের মাধ্যমে একজন মেয়র প্রার্থী, ৩০ জন সাধারণ কাউন্সিলর, ১০ জন সংরক্ষিত ওয়ার্ড কাউন্সিলরকে নির্বাচিত করা হবে।
বরিশালের ১২৬টি ভোটকেন্দ্রে সকাল ৮টা থেকে ইভিএমে ভোট গ্রহণ শুরু হয়েছে। যা চলবে বিকেল ৪টা পর্যন্ত।
বরিশালে মোট ভোটার সংখ্যা ২ লাখ ৭৬ হাজার ২৯৮ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৩৭ হাজার ৪৮৯ জন এবং নারী ভোটার ১ লাখ ৩৮ হাজার ৮০৯ জন।
পুলিশ, র্যাব, বিজিবি,এপিবিএন, আনসার ও স্ট্রাইকিং ফোর্স ভোটকেন্দ্রের নিরাপত্তায় কাজ করছে।