এই নিবন্ধে Xএর কনটেন্ট রয়েছে। কোন কিছু লোড করার আগে আমরা আপনার অনুমতি চাইছি, কারণ তারা হয়ত কুকি এবং অন্যান্য প্রযুক্তি ব্যবহার করে থাকতে পারে। আপনি সম্মতি দেবার আগে হয়ত X কুকি সম্পর্কিত নীতি এবং ব্যক্তিগত বিষয়ক নীতি প়ড়ে নিতে চাইতে পারেন। এই কনটেন্ট দেখতে হলে 'সম্মতি দিচ্ছি এবং এগোন' বেছে নিন।
সতর্কবাণী: বিবিসির নয় এমন ওয়েবসাইটের কনটেন্টের জন্য বিবিসি দায়ী না
End of X post
শিক্ষার্থীদের ফেরত পাঠানো বাতিল করলো আমেরিকা
ঠিক এক সপ্তাহ আগে
যুক্তরাষ্ট্রে ট্রাম্প প্রশাসন ঘোষণা দেয় যেসব শিক্ষা প্রতিষ্ঠান অনলাইনে ক্লাস
নেবে তাদের শিক্ষার্থীদের নিজ নিজ দেশে পাঠিয়ে দেয়া হবে স্টুডেন্ট ভিসা বাতিল করে।
এবার আবার সম্পূর্ণ
ইউ-টার্ন নিয়ে সিদ্ধান্ত পরিবর্তন করেছে আমেরিকার সরকার।
ম্যাসাচুসেটস ইন্সটিটিউট
অফ টেকনোলোজি এবং হার্ভার্ড বিশ্ববিদ্যালয় সরকারের বিরুদ্ধে মামলাও করেছে।
প্রতি বছর একটা বড়
সংখ্যায় শিক্ষার্থী বিশ্বের নানা দেশ থেকে আমেরিকা যায়। এটা বিশ্ববিদ্যালয়গুলোর
জন্য বড় অঙ্কের রাজস্ব আয়ের উৎস।
ছবির উৎস, Getty Images
ছবির ক্যাপশান, যুক্তরাষ্ট্রে শিক্ষার্থীদের ফেরত পাঠানো বাতিল
সিডিসিকে নয় ওয়াশিংটনে পাঠাতে হবে হাসপাতালের তথ্য- হোয়াইট হাউজ
এই নিবন্ধে Xএর কনটেন্ট রয়েছে। কোন কিছু লোড করার আগে আমরা আপনার অনুমতি চাইছি, কারণ তারা হয়ত কুকি এবং অন্যান্য প্রযুক্তি ব্যবহার করে থাকতে পারে। আপনি সম্মতি দেবার আগে হয়ত X কুকি সম্পর্কিত নীতি এবং ব্যক্তিগত বিষয়ক নীতি প়ড়ে নিতে চাইতে পারেন। এই কনটেন্ট দেখতে হলে 'সম্মতি দিচ্ছি এবং এগোন' বেছে নিন।
সতর্কবাণী: বিবিসির নয় এমন ওয়েবসাইটের কনটেন্টের জন্য বিবিসি দায়ী না
End of X post
ব্রেকিং, ভারতে আরো ২৯ হাজারের বেশি রোগী পাওয়া গেছে
এই নিবন্ধে Xএর কনটেন্ট রয়েছে। কোন কিছু লোড করার আগে আমরা আপনার অনুমতি চাইছি, কারণ তারা হয়ত কুকি এবং অন্যান্য প্রযুক্তি ব্যবহার করে থাকতে পারে। আপনি সম্মতি দেবার আগে হয়ত X কুকি সম্পর্কিত নীতি এবং ব্যক্তিগত বিষয়ক নীতি প়ড়ে নিতে চাইতে পারেন। এই কনটেন্ট দেখতে হলে 'সম্মতি দিচ্ছি এবং এগোন' বেছে নিন।
সতর্কবাণী: বিবিসির নয় এমন ওয়েবসাইটের কনটেন্টের জন্য বিবিসি দায়ী না
End of X post
ভারতে চিকিৎসকের ওপর আক্রমণ করলে বড় শাস্তি
সাত বছরের জেল এবং পাঁচ
লাখ টাকা পর্যন্ত জরিমানা করা হতে পারে ভারতে চিকিৎসক বা স্বাস্থ্যসেবায় নিয়োজিত
কারো ওপর হামলা করলে।
৩০ দিনের মধ্যে তদন্ত
সম্পন্ন হতে হবে, ১ বছরের মধ্যে রায় দেয়া হবে।
যদি কোনো জিনিসপত্রের
ক্ষতি হয়, সেক্ষেত্রে বাজারের অর্থমূল্যের দ্বিগুণ দাম দিতে হবে।
এই নিবন্ধে Xএর কনটেন্ট রয়েছে। কোন কিছু লোড করার আগে আমরা আপনার অনুমতি চাইছি, কারণ তারা হয়ত কুকি এবং অন্যান্য প্রযুক্তি ব্যবহার করে থাকতে পারে। আপনি সম্মতি দেবার আগে হয়ত X কুকি সম্পর্কিত নীতি এবং ব্যক্তিগত বিষয়ক নীতি প়ড়ে নিতে চাইতে পারেন। এই কনটেন্ট দেখতে হলে 'সম্মতি দিচ্ছি এবং এগোন' বেছে নিন।
সতর্কবাণী: বিবিসির নয় এমন ওয়েবসাইটের কনটেন্টের জন্য বিবিসি দায়ী না
এই নিবন্ধে Xএর কনটেন্ট রয়েছে। কোন কিছু লোড করার আগে আমরা আপনার অনুমতি চাইছি, কারণ তারা হয়ত কুকি এবং অন্যান্য প্রযুক্তি ব্যবহার করে থাকতে পারে। আপনি সম্মতি দেবার আগে হয়ত X কুকি সম্পর্কিত নীতি এবং ব্যক্তিগত বিষয়ক নীতি প়ড়ে নিতে চাইতে পারেন। এই কনটেন্ট দেখতে হলে 'সম্মতি দিচ্ছি এবং এগোন' বেছে নিন।
সতর্কবাণী: বিবিসির নয় এমন ওয়েবসাইটের কনটেন্টের জন্য বিবিসি দায়ী না
End of X post
কোরআনের আদলে ব্যাঙ্গাত্মক পোস্টের কারণে ব্লগার জেলে
তিউনিসিয়ায় কোভিড-১৯ নিয়ে
একটি পোস্ট দেন ব্লগার এমনা চারকিউ। যেখানে তিনি মুসলমানদের পবিত্র ধর্মগ্রন্থ কোরআনের আদলে ব্যঙ্গ করে
লেখেন কোভিড-১৯ নিয়ে।
ফেসবুকে মে মাসে তিনি
পোস্টটি দেন, যেখানে তিনি স্বাস্থ্যবিধি মানা নিয়ে বলেন।
তিউনিসিয়ার কোর্টে তিনি
দোষী প্রমাণিত হন ‘ধর্মীয় ঘৃণা ছড়ানোর’ অপরাধে।
সেই পোস্টে তিনি হাত ধোয়া
ও সামাজিক দূরত্ব বজায় রাখার কথা বলেন।
ছবির উৎস, Getty Images
ছবির ক্যাপশান, কোরানের আদলে ব্যাঙ্গাত্মক পোস্টের কারণে ব্লগার জেলে
বিশ্বব্যাপী ১০ লাখের মতো মানুষ সিগারেট ছেড়ে দিয়েছে
অ্যাকশন অন স্মোকিং
অ্যান্ড হেলথ নামের একটি দাতব্য সংস্থার গবেষণায় উঠে এসেছে মহামারির সময়ে প্রায় ১০
লাখ মানুষ ধুমপান ছেড়ে দিয়েছে।
এই ৪ মাসে যারা সিগারেট
ছেড়েছেন তাদের মধ্যে ৪১ শতাংশই করোনাভাইরাসের কারণে সিগারেট ছেড়েছেন বলছেন।
ইউনিভার্সিটি কলেজ লন্ডন
বলছে ২০০৭ থেকে ২০২০ সালের জুন মাস পর্যন্ত হিসেব করলে এই বছরের চেয়ে বেশি কোনো
বছরই ধুমপান ছাড়েনি এতো মানুষ।
ব্রিটিশ সরকার বলছে
কোভিড-১৯ এর উপসর্গ বাড়তে পারে ধুমপান করলে।
ছবির উৎস, Getty Images
ছবির ক্যাপশান, বিশ্বব্যাপী ১০ লাখের মতো মানুষ সিগারেট ছেড়ে দিয়েছে
ব্রেকিং, রিজেন্ট হাসপাতালের চেয়ারম্যান শাহেদকে আটক করেছে র্যাব
ঢাকার রিজেন্ট হাসপাতাল প্রতারণা ও জালিয়াতির মামলায় প্রধান আসামি এবং প্রতিষ্ঠানটির চেয়ারম্যান মো. শাহেদকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন বা র্যাব।
বুধবার ভোরে সাতক্ষীরা জেলার দেবহাটা সীমান্ত থেকে তাকে আটক করা হয় বলে বিবিসি বাংলাকে জানিয়েছেন র্যাব-এর আইন ও গণমাধ্যম শাখার পরিচালক আশিক বিল্লাহ।
মি. বিল্লাহ জানান দেবহাটা সীমান্ত দিয়ে মো. শাহেদ ভারতে পালিয়ে যাবার চেষ্টা করছিল।
এ সময় তার কাছ থেকে একটি বিদেশী পিস্তল এবং গুলি উদ্ধার করা হয় বলে জানিয়েছেন র্যাব মুখপাত্র।
বিভিন্ন গণমাধ্যমে খবর বেরিয়েছিল যে মো. শাহেদের পৈত্রিক বাড়ি সাতক্ষীরা জেলায়।
র্যাব জানিয়েছে আজ তাকে হেলিকপ্টরে করে ঢাকায় এনে আদালতে তোলা হবে।
ছবির ক্যাপশান, বোরকা পরা অবস্থায় তাকে পাওয়া যায় বলে দাবি করছে র্যাব
করোনাভাইরাস নিয়ে বিবিসি বাংলার লাইভ পাতা
শুভ সকাল।
বাংলাদেশ ও বিশ্বের করোনাভাইরাস আপডেট নিয়ে বিবিসি বাংলার লাইভ পাতায় আপনাদের স্বাগতম।
যা যা জানার আছে:
ঢাকার রিজেন্ট হাসপাতাল প্রতারণা ও জালিয়াতির মামলায় প্রধান আসামি এবং প্রতিষ্ঠানটির চেয়ারম্যান মো. শাহেদকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন বা র্যাব।
বাংলাদেশে করোনাভাইরাস চিকিৎসায় প্রতারণার অভিযোগে অভিযুক্ত রিজেন্ট হাসপাতালের মালিক মো: শাহেদের ব্যাপারে তথ্য এবং নথিপত্র চেয়ে মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তর এবং এনবিআরসহ নয়টি প্রতিষ্ঠানের কাছে চিঠি দিয়েছে দুদক।