আপনি এই ওয়েবসাইটের একটি টেক্সট(লিখিত) সংস্করণ দেখছেন, যা কম ডেটা ব্যবহার করছে। ছবি ও ভিডিওসহ মূল সংস্করণ দেখতে এখানে ক্লিক করুন
জাতিসংঘের হুঁশিয়ারি: শিশুরা জীবনরক্ষাকারী ওষুধ পাচ্ছে না
বাংলাদেশ ও বিশ্বের করোনাভাইরাস পরিস্থিতি নিয়ে নানা খবর, তথ্য, বিশ্লেষণ ও মতামত পাবেন এই পাতায়। এছাড়াও থাকছে বিশ্বের গুরুত্বপূর্ণ খবরের আপডেট।
সরাসরি কভারেজ
রায়হান মাসুদ
শিক্ষার্থীদের ফেরত পাঠানো বাতিল করলো আমেরিকা
ঠিক এক সপ্তাহ আগে যুক্তরাষ্ট্রে ট্রাম্প প্রশাসন ঘোষণা দেয় যেসব শিক্ষা প্রতিষ্ঠান অনলাইনে ক্লাস নেবে তাদের শিক্ষার্থীদের নিজ নিজ দেশে পাঠিয়ে দেয়া হবে স্টুডেন্ট ভিসা বাতিল করে।
এবার আবার সম্পূর্ণ ইউ-টার্ন নিয়ে সিদ্ধান্ত পরিবর্তন করেছে আমেরিকার সরকার।
ম্যাসাচুসেটস ইন্সটিটিউট অফ টেকনোলোজি এবং হার্ভার্ড বিশ্ববিদ্যালয় সরকারের বিরুদ্ধে মামলাও করেছে।
প্রতি বছর একটা বড় সংখ্যায় শিক্ষার্থী বিশ্বের নানা দেশ থেকে আমেরিকা যায়। এটা বিশ্ববিদ্যালয়গুলোর জন্য বড় অঙ্কের রাজস্ব আয়ের উৎস।
সিডিসিকে নয় ওয়াশিংটনে পাঠাতে হবে হাসপাতালের তথ্য- হোয়াইট হাউজ
ব্রেকিং, ভারতে আরো ২৯ হাজারের বেশি রোগী পাওয়া গেছে
ভারতে চিকিৎসকের ওপর আক্রমণ করলে বড় শাস্তি
সাত বছরের জেল এবং পাঁচ লাখ টাকা পর্যন্ত জরিমানা করা হতে পারে ভারতে চিকিৎসক বা স্বাস্থ্যসেবায় নিয়োজিত কারো ওপর হামলা করলে।
৩০ দিনের মধ্যে তদন্ত সম্পন্ন হতে হবে, ১ বছরের মধ্যে রায় দেয়া হবে।
যদি কোনো জিনিসপত্রের ক্ষতি হয়, সেক্ষেত্রে বাজারের অর্থমূল্যের দ্বিগুণ দাম দিতে হবে।
অমিতাভ বচ্চনের একটি টুইট
কোরআনের আদলে ব্যাঙ্গাত্মক পোস্টের কারণে ব্লগার জেলে
তিউনিসিয়ায় কোভিড-১৯ নিয়ে একটি পোস্ট দেন ব্লগার এমনা চারকিউ। যেখানে তিনি মুসলমানদের পবিত্র ধর্মগ্রন্থ কোরআনের আদলে ব্যঙ্গ করে লেখেন কোভিড-১৯ নিয়ে।
ফেসবুকে মে মাসে তিনি পোস্টটি দেন, যেখানে তিনি স্বাস্থ্যবিধি মানা নিয়ে বলেন।
তিউনিসিয়ার কোর্টে তিনি দোষী প্রমাণিত হন ‘ধর্মীয় ঘৃণা ছড়ানোর’ অপরাধে।
সেই পোস্টে তিনি হাত ধোয়া ও সামাজিক দূরত্ব বজায় রাখার কথা বলেন।
বিশ্বব্যাপী ১০ লাখের মতো মানুষ সিগারেট ছেড়ে দিয়েছে
অ্যাকশন অন স্মোকিং অ্যান্ড হেলথ নামের একটি দাতব্য সংস্থার গবেষণায় উঠে এসেছে মহামারির সময়ে প্রায় ১০ লাখ মানুষ ধুমপান ছেড়ে দিয়েছে।
এই ৪ মাসে যারা সিগারেট ছেড়েছেন তাদের মধ্যে ৪১ শতাংশই করোনাভাইরাসের কারণে সিগারেট ছেড়েছেন বলছেন।
ইউনিভার্সিটি কলেজ লন্ডন বলছে ২০০৭ থেকে ২০২০ সালের জুন মাস পর্যন্ত হিসেব করলে এই বছরের চেয়ে বেশি কোনো বছরই ধুমপান ছাড়েনি এতো মানুষ।
ব্রিটিশ সরকার বলছে কোভিড-১৯ এর উপসর্গ বাড়তে পারে ধুমপান করলে।
ব্রেকিং, রিজেন্ট হাসপাতালের চেয়ারম্যান শাহেদকে আটক করেছে র্যাব
ঢাকার রিজেন্ট হাসপাতাল প্রতারণা ও জালিয়াতির মামলায় প্রধান আসামি এবং প্রতিষ্ঠানটির চেয়ারম্যান মো. শাহেদকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন বা র্যাব।
বুধবার ভোরে সাতক্ষীরা জেলার দেবহাটা সীমান্ত থেকে তাকে আটক করা হয় বলে বিবিসি বাংলাকে জানিয়েছেন র্যাব-এর আইন ও গণমাধ্যম শাখার পরিচালক আশিক বিল্লাহ।
মি. বিল্লাহ জানান দেবহাটা সীমান্ত দিয়ে মো. শাহেদ ভারতে পালিয়ে যাবার চেষ্টা করছিল।
এ সময় তার কাছ থেকে একটি বিদেশী পিস্তল এবং গুলি উদ্ধার করা হয় বলে জানিয়েছেন র্যাব মুখপাত্র।
বিভিন্ন গণমাধ্যমে খবর বেরিয়েছিল যে মো. শাহেদের পৈত্রিক বাড়ি সাতক্ষীরা জেলায়।
র্যাব জানিয়েছে আজ তাকে হেলিকপ্টরে করে ঢাকায় এনে আদালতে তোলা হবে।
করোনাভাইরাস নিয়ে বিবিসি বাংলার লাইভ পাতা
শুভ সকাল।
বাংলাদেশ ও বিশ্বের করোনাভাইরাস আপডেট নিয়ে বিবিসি বাংলার লাইভ পাতায় আপনাদের স্বাগতম।
যা যা জানার আছে:
ঢাকার রিজেন্ট হাসপাতাল প্রতারণা ও জালিয়াতির মামলায় প্রধান আসামি এবং প্রতিষ্ঠানটির চেয়ারম্যান মো. শাহেদকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন বা র্যাব।
বাংলাদেশে করোনাভাইরাস চিকিৎসায় প্রতারণার অভিযোগে অভিযুক্ত রিজেন্ট হাসপাতালের মালিক মো: শাহেদের ব্যাপারে তথ্য এবং নথিপত্র চেয়ে মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তর এবং এনবিআরসহ নয়টি প্রতিষ্ঠানের কাছে চিঠি দিয়েছে দুদক।