করোনার ওষুধ তৈরি করবে ভারত ও পাকিস্তানের ৫ কোম্পানি

করোনাভাইরাস নিয়ে বাংলাদেশ বিশ্বের সকল খবর নিয়ে বিবিসি বাংলার এই লাইভ পাতা। এখানে দিনভর পাওয়া যাবে বিশ্লেষণ, মতামত ও পরিসংখ্যান।

সরাসরি কভারেজ

মাসুদ হাসান খান

  1. জাপানে তুলে নেয়া হচ্ছে জরুরি অবস্থা

    জাপানের ৪৭টির মধ্যে ৩৯টি এলাকাতেই তুলে নেয়া হবে জরুরি অবস্থা। তবে টোকিওতে থাকবে কড়াকড়ি।

    এর বাইরে হোক্কাইডো এবং ওসাকার মতো এলাকাতেও থাকবে কড়াকড়ি।

    ৬ই মে পর্যন্ত জাপানে প্রাথমিকভাবে জরুরি অবস্থা জারি ছিল এরপর সেটা ৩১শে মে পর্যন্ত বাড়িয়ে নেয়া হয়েছে।

    স্কুল, ব্যবসা বাণিজ্য কার্যত এখনো বন্ধ আছে।

    জাপানে এখন পর্যন্ত ১৬ হাজার করোনাভাইরাস রোগী পাওয়া গেছে।

    কোভিড-১৯

    ছবির উৎস, Getty Images

  2. অস্ট্রেলিয়ায় ৬ লাখ লোক চাকরি হারিয়েছে

    এপ্রিল মাসে অস্ট্রেলিয়ায় বেকারত্বের হার ৫.২ থেকে ৬.২ শতাংশে পৌঁছে গেছে।

    তবে এখনো অর্থনীতিবিদরা যে আশঙ্কা করছেন সে অবস্থায় পৌঁছায়নি পরিস্থিতি। তারা বলছেন এই শতাংশ ৮.৩ এ পৌঁছাতে পারে।

    আবার বিশ্লেষণ বলছে সংখ্যা আসলে ক্ষতি পুরোপুরি দেখাতে পারে না।

    অনেক সামাজিক কার্যক্রমের কারণে কত মানুষ আসলে বিপর্যস্ত আছে সেটা বোঝা মুশকিল হয়ে গেছে।

    অস্ট্রেলিয়ার মোট শ্রমবাজারের ৪০ শতাংশই সরকারের কাছে প্রণোদনার আবেদন করেছে।

    অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী স্কট মরিসন বলেছেন, এটা একটা কঠিন সময় নিশ্চিতভাবেই। তবে কিছুই অপ্রত্যাশিত নয়।

    অস্ট্রেলিয়ায় ৬ লাখ লোক চাকরি হারিয়েছে

    ছবির উৎস, EPA

    ছবির ক্যাপশান, অস্ট্রেলিয়ায় ৬ লাখ লোক চাকরি হারিয়েছে
  3. চীনে সর্বশেষ তিনজন রোগী পাওয়া গেছে

    বৃহস্পতিবারের খবর অনুযায়ী ৩জন নতুন রোগী পাওয়া গেছে দেশটিতে।

    কিন্তু নতুন করে কারো মৃত্যু হয়নি এবং ১২জন মানুষ উপসর্গ ছাড়া আইসোলেশনে আছেন।

    চীনে মোট শনাক্ত হয়েছে প্রায় ৮৩ হাজার মানুষ। মারা গেছেন ৪৬৩৩ জন।

  4. বিশ্বব্যাপী করোনাভাইরাসে মৃত্যুর সংখ্যা প্রায় ৩ লাখ

    যুক্তরাষ্ট্র ৮৪১১৯

    যুক্তরাজ্য ৩৩২৬৪

    ইতালি ৩১১০৬

    স্পেন ২৭১০৪

    ফ্রান্স ২৭০৭৭

    ব্রাজিল ১৩২৪০

    বেলজিয়াম ৮৮৪৩

    জার্মানি ৭৮৬১

    ইরান ৬৭৮৩

    নেদারল্যান্ডস ৫৫৮১

  5. শুভ সকাল। বাংলাদেশ ও বিশ্বের করোনাভাইরাস নিয়ে বিবিসি বাংলার লাইভ পাতায় আপনাদের স্বাগত।

    বিশ্বে করোনাভাইরাসে মৃত্যুর সংখ্যা তিন লাখের কাছাকাছি পৌঁছে যাচ্ছে।

    মোট আক্রান্ত হয়েছেন প্রায় সাড়ে ৪৩ লাখ মানুষ।

    আক্রান্তের দিক থেকে দ্বিতীয় স্থানে উঠে এসেছে রাশিয়া। ওদিকে সব ক্ষেত্রেই সবার ওপরে আছে যুক্তরাষ্ট্র।