আপনি এই ওয়েবসাইটের একটি টেক্সট(লিখিত) সংস্করণ দেখছেন, যা কম ডেটা ব্যবহার করছে। ছবি ও ভিডিওসহ মূল সংস্করণ দেখতে এখানে ক্লিক করুন

আমাকে মূল ওয়েবসাইটে/সংস্করণে নিয়ে যান

এই ডেটা-সাশ্রয়ী সংস্করণ সম্পর্কে আরও জানুন

করোনাভাইরাস: যেখানে থাকবেন সেখানেই ঈদ: বাংলাদেশ সরকার

করোনাভাইরাস নিয়ে বাংলাদেশ বিশ্বের সকল খবর নিয়ে বিবিসি বাংলার এই লাইভ পাতা। এখানে দিনভর পাওয়া যাবে বিশ্লেষণ, মতামত ও পরিসংখ্যান।

সরাসরি কভারেজ

রায়হান মাসুদ and মিজানুর রহমান খান

  1. বিবিসি বাংলা কোভিড-১৯ ফেসবুক লাইভ, ১২ই মে

  2. ভারতের একটি রাজ্য অর্ধেকের বেশি আসামী ছেড়ে দিচ্ছে

    ভারতের মহারাষ্ট্রে ৩৫ হাজারের মধ্যে ১৭ হাজার বন্দী আসামীকে ছেড়ে দেয়া হচ্ছে।

    মুম্বাইয়ের একটি জেলখানায় প্রায় ১৮০ জনের মধ্যে কোভিড-১৯ ধরা পড়েছে।

    এরপর সেখানে ভয়াবহ সংক্রমণের আশঙ্কা দেখা দেয়।

    রাজ্য কর্তৃপক্ষ বলছে জেলখানার মতো জায়গায় সামাজিক দূরত্ব মেনে চলাটা আসলে কঠিন, অতএব এমন পরিস্থিতে সংখ্যায় কমানো ছাড়া উপায় নেই।

    ভারতজুড়ে ৭০ হাজারের বেশি মানুষ কোভিড-১৯ পজিটিভ, যার মধ্যে মহারাষ্ট্রেই ২৪ হাজার।

    ভারতে মারা গেছেন ২২৯৩ জন।

  3. যুক্তরাষ্ট্রে আবারো লাফিয়ে বাড়লো মৃতের সংখ্যা

    যুক্তরাষ্ট্রে সর্বশেষ আপডেট অনুযায়ী প্রায় দুই হাজার মানুষ মারা গেছেন।

    মোট মৃতের সংখ্যা এখন ৮২৩৩৯ জন।

    এর আগে সোম ও মঙ্গলবারের হিসেব অনুযায়ী দিনপ্রতি মৃতের সংখ্যা এক হাজারের ঘরে নেমে এসেছিল।

    যুক্তরাষ্ট্রে মোট আক্রান্তের সংখ্যা ১৩ লাখ ৭০ হাজার।

  4. কর্মীরা আজীবন ঘর থেকে কাজ করবে: টুইটার

    টুইটার কর্মীদের জন্য সুসংবাদ, আর কখনো তাদের কর্মস্থলে যেতে নাও হতে পারে।

    টুইটারের প্রধান অফিস স্যানফ্রান্সিসকো বলছে কোম্পানিটির ৫ হাজার কর্মী মার্চ মাস থেকেই বাড়ি থেকে কাজ করছেন।

    বাড়ি থেকে কাজের ব্যবস্থাপনা ও পরিকল্পনা এতো দারুণভাবে কাজে দিয়েছে যে টুইটার এখন খুব প্রয়োজন না হলে কাউকেই অফিসে আসতে বলবে না।

    দিল্লী, লন্ডন ও সিঙ্গাপুরসহ বিশ্বব্যাপী টুইটারের মোট ৩৫টি অফিস আছে।

  5. বিশ্বব্যাপী আপডেট এক নজরে

    • ভারত ২৬৬ বিলিয়ন ডলার প্রণোদনা প্যাকেজ ঘোষণা দিয়েছে।
    • টুইটার বলছে, অনির্দিষ্টকালের জন্য প্রতিষ্ঠানটির কর্মীরা বাড়ি থেকে কাজ করতে পারবে।
    • যুক্তরাষ্ট্রের স্বাস্থ্য উপদেষ্টা ড. অ্যান্থনী ফৌসি বলছেন খুব সহসা খুললে দেশটির ক্ষতি হবে।
    • ব্রাজিলে নতুন করে মারা গেছেন ৮৮১ জন। সব মিলিয়ে ১ লাখ ৭৭ হাজার লোকের কোভিড-১৯ হয়েছে।
    • ইউরোপে ফ্রান্স মৃতের সংখ্যার দিক থেকে স্পেনকে ছাড়িয়ে গেছে।
  6. শুভ সকাল। বাংলাদেশ ও বিশ্বের করোনাভাইরাস আপডেট নিয়ে লাইভ পাতায় আপনাকে স্বাগতম। এখানে পাবেন সর্বশেষ সংবাদ, তথ্য, বিশ্লেষণ ও মতামত।

    বিশ্বে মোট কোভিড-১৯ আক্রান্ত শনাক্তের সংখ্যা ৪২ লাখ ছাড়িয়ে গেছে।

    বিশ্বব্যাপী মৃতের সংখ্যা ছাড়িয়েছে ২ লাখ ৯১ হাজার।