করোনাভাইরাসের ৮ টিকা নিয়ে পরীক্ষা চলছে: ড. ফাউচি
করোনাভাইরাস নিয়ে বাংলাদেশ বিশ্বের সকল খবর নিয়ে বিবিসি বাংলার এই লাইভ পাতা। এখানে দিনভর পাওয়া যাবে বিশ্লেষণ, মতামত ও পরিসংখ্যান।
সরাসরি কভারেজ
মাসুদ হাসান খান
ব্রেকিং, রাশিয়ায় আগুনে পুড়ে পাঁচজন কোভিড-১৯ রোগীর মৃত্যু
রাশিয়ার সংবাদ সংস্থাগুলো বলছে সেন্ট পিটার্গবার্গে ভেন্টিলেটরে শর্ট সার্কিটের মাধ্যমে আগুন লাগে।
এতে করে পাঁচজন কোভিড-১৯ রোগী মারা যান।
আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে এবং ১৫০ এর বেশি মানুষকে হাসপাতাল থেকে বের করে নেয়া হয়েছে। তবে আরো অনেকে আহত হয়েছেন, সংখ্যাটা এখনো নিশ্চিত করে জানা যায়নি।
ভেন্টিলেটরগুলো তার কর্মক্ষমতার চেয়ে বেশি সময় ধরে চালু ছিল বলে জানা গেছে।
এই খবর এমন সময়ে এলো যখন রাশিয়ায় লকডাউন তুলে নেয়ার একটা পরিকল্পনা করা হচ্ছে।
এখন রাশিয়ায় মোট শনাক্তের সংখ্যা ইতালি ও যুক্তরাজ্যের চেয়ে বেশি।
পাকিস্তান ও বাংলাদেশের কোথাও কোথাও ট্রাফিক জ্যাম
পাকিস্তানে সোমবার থেকেই লকডাউন শিথিল করা হয়েছে এবং সেখানে রীতিমতো ট্রাফিক জ্যাম দেখা গিয়েছে।
বড় সংখ্যায় মানুষকে বিভিন্ন মার্কেটে যেতে দেখা গেছে দেশটির অন্যতম প্রধান শহর করাচীতে।
ওদিকে বাংলাদেশের রাজধানী ঢাকাতেও ট্রাফিক জ্যাম দেখা গেছে।
ঢাকার ব্যস্ত একটি সড়ক বিজয় সারণীতে একটি ছবিতে দেখা গেছে গাড়ির লাইন।

ছবির উৎস, বিবিসি
ছবির ক্যাপশান, ঢাকা ও করাচীতে রাস্তায় গাড়ির লাইন হোয়াইট হাউজে মাস্ক বাধ্যতামূলক, পরবেন না বলছেন ট্রাম্প
হোয়াইট হাউজে যারা কাজ করছেন তাদের সবার জন্য মাস্ক পরা বাধ্যতামূলক করা হয়েছে।
এই দপ্তরের তিনজন শীর্ষ কর্মকর্তা এখন কোয়ারেন্টিনে আছেন।
সহকর্মীদের মধ্যে একটা দূরত্ব বজায় রাখাও বাধ্যতামূলক করা হয়েছে।
কিন্তু ট্রাম্প বলছেন তিনি মাস্ক পরবেন না।
এর কারণ হিসেবে বলছেন তিনি অন্যদের থেকে দূরে থাকেন।
তিনি বলেন, হোয়াইট হাউজ সংক্রমণ এড়াতে ভালো কাজ করছে।

ছবির উৎস, Getty Images
ছবির ক্যাপশান, ডোনাল্ড ট্রাম্প বিশ্বে করোনাভাইরাস আপডেট
প্রায় সাড়ে চব্বিশ লাখ মানুষ এখন কোভিড-১৯ রোগী।
যার মধ্যে মৃদু আক্রান্ত আছেন ২৩ লাখ ৯৪ হাজারের মতো মানুষ।
তবে সংকটপূর্ণ আছেন প্রায় ৫০ হাজার মানুষ।
বিশ্বব্যাপী ১৫ লাখ ২৭ হাজারের বেশি মানুষ সুস্থ হয়েছেন।
২ লাখ ৮৭ হাজার ৩৩৬ জন মারা গেছেন।
দক্ষিণ কোরিয়ায় রাতের বিনোদন এলাকা থেকে ১০০ ছাড়িয়েছে সংক্রমণ
দক্ষিণ কোরিয়ার সম্প্রতি সামাজিক দূরত্বের নিয়মে কিছুটা শিথিলতা এনেছে সরকার।
তবে এটা প্রমাণ করেছে স্বাভাবিক জীবনে ফিরলে সংক্রমণ বাড়বেই।
রাতের বিনোদন এলাকায় প্রায় ১০০ জন সংক্রমিত হয়েছে দক্ষিণ কোরিয়ায়।
এই ঘটনার পর স্কুল খোলা পিছিয়ে দিয়েছে সরকার।
যদিও দেশটিতে প্রচুর টেস্টিং, সংস্পর্শ নির্ণয় করে সংক্রমণ কমিয়ে আনা হয়েছে।

ছবির উৎস, Getty Images
চীনে মাত্র একজন নতুন রোগী শনাক্ত
জাতীয় স্বাস্থ্য কমিশন বলছে মঙ্গোলিয়া থেকে এসেছে এই নতুন রোগী।
সোমবার ১৭ জন রোগী ধরা পড়েছিল।
উহানে প্রায় এক মাস পর নতুন রোগী ধরা পড়েছে সোমবার।
এখন পর্যন্ত চীনে মোট রোগী শনাক্ত হয়েছে ৮২৯১৯ জন।
চীনের শাংহাইয়ে ডিজনিল্যান্ডের ছবি
চীনে ছোট ছোট পরিসরে নানা জায়গায় লকডাউন শিথিল করে দেয়া হয়েছে। তার মধ্যে একটা ডিজনিল্যান্ডে সীমিত পরিসরে প্রবেশ করতে দেয়া হচ্ছে। এছাড়া বেইজিংয়ে গ্রেট ওয়ালের অংশবিশেষ খুলে দেয়া হয়েছে।

ছবির উৎস, Getty Images

ছবির উৎস, Getty Images
টেস্টের সংখ্যায় আমেরিকার ধারেকাছে নেই কোনো দেশ
Skip X postX কনটেন্টের জন্য কি অনুমতি দেবেন?সতর্কবাণী: বিবিসির নয় এমন ওয়েবসাইটের কনটেন্টের জন্য বিবিসি দায়ী নাএই নিবন্ধে Xএর কনটেন্ট রয়েছে। কোন কিছু লোড করার আগে আমরা আপনার অনুমতি চাইছি, কারণ তারা হয়ত কুকি এবং অন্যান্য প্রযুক্তি ব্যবহার করে থাকতে পারে। আপনি সম্মতি দেবার আগে হয়ত X কুকি সম্পর্কিত নীতি এবং ব্যক্তিগত বিষয়ক নীতি প়ড়ে নিতে চাইতে পারেন। এই কনটেন্ট দেখতে হলে 'সম্মতি দিচ্ছি এবং এগোন' বেছে নিন।
End of X post
বিশ্বের অন্যতম সফল ক্লাব রেয়াল মাদ্রিদের ফুটবলাররা অনুশীলনে

ছবির উৎস, Getty Images
ছবির ক্যাপশান, এডেন হাজার্ড 
ছবির উৎস, Getty Images
ছবির ক্যাপশান, দেখা যাচ্ছে সার্জিও রামোস ও গ্যারেথ বেল অনুশীলন করছেন আজ বিশ্ব নার্স দিবস
Skip X postX কনটেন্টের জন্য কি অনুমতি দেবেন?সতর্কবাণী: বিবিসির নয় এমন ওয়েবসাইটের কনটেন্টের জন্য বিবিসি দায়ী নাএই নিবন্ধে Xএর কনটেন্ট রয়েছে। কোন কিছু লোড করার আগে আমরা আপনার অনুমতি চাইছি, কারণ তারা হয়ত কুকি এবং অন্যান্য প্রযুক্তি ব্যবহার করে থাকতে পারে। আপনি সম্মতি দেবার আগে হয়ত X কুকি সম্পর্কিত নীতি এবং ব্যক্তিগত বিষয়ক নীতি প়ড়ে নিতে চাইতে পারেন। এই কনটেন্ট দেখতে হলে 'সম্মতি দিচ্ছি এবং এগোন' বেছে নিন।
End of X post
জার্মানির বড় ক্লাব বায়ার্ন মিউনিখ অনুশীলনে

ছবির উৎস, Getty Images
ছবির ক্যাপশান, বায়ার্ন মিউনিখ ফিরেছে অনুশীলনে 
ছবির উৎস, Getty Images
ছবির ক্যাপশান, থমাস মুলাররা অনুশীলন করছেন একদিনে ৬৫ হাজার মানুষ সংক্রমিত হতে পারে, বলছেন স্বাস্থ্য অধিদপ্তর মহাপরিচালক
যুক্তরাষ্ট্রে ৮০ হাজার ছাড়িয়েছে মৃতের সংখ্যা
নতুন আপডেট অনুযায়ী আরো ৮৩০জন মারা গেছেন যুক্তরাষ্ট্রে। যেখানে মোট সংখ্যা দাঁড়িয়েছে ৮০৩৯৭।
যুক্তরাষ্ট্রে প্রায় সাড়ে ১৩ লাখ মানুষ করোনাভাইরাসে আক্রান্ত, যা চীনের চেয়ে ১৬ গুণ বেশি।
বিশ্বের দেশে দেশে মুসলমানদের রমজান পালন

ছবির উৎস, Getty Images
ছবির ক্যাপশান, অস্ট্রেলিয়ায় একটি পরিবার ইফতার প্রস্তুত করছে 
ছবির উৎস, Getty Images
ছবির ক্যাপশান, নামাজ পড়ছেন মুসল্লীরা 
ছবির উৎস, Getty Images
শুভ সকাল। বাংলাদেশ ও বিশ্বের কোভিড-১৯ আপডেট নিয়ে বিবিসি বাংলার লাইভ পাতায় আপনাদের স্বাগতম। এখানে পাবেন করোনাভাইরাস নিয়ে তথ্য, সংবাদ, ছবি, বিশ্লেষণ ও মতামত।

ছবির উৎস, Getty Images
