আপনি এই ওয়েবসাইটের একটি টেক্সট(লিখিত) সংস্করণ দেখছেন, যা কম ডেটা ব্যবহার করছে। ছবি ও ভিডিওসহ মূল সংস্করণ দেখতে এখানে ক্লিক করুন

আমাকে মূল ওয়েবসাইটে/সংস্করণে নিয়ে যান

এই ডেটা-সাশ্রয়ী সংস্করণ সম্পর্কে আরও জানুন

মুমূর্ষ রোগীর হাসপাতালে ভর্তি সমন্বয় করবে স্বাস্থ্য অধিদপ্তর

বাংলাদেশে গতকাল হয়েছে সর্বোচ্চ সংক্রমণ। এমন সময়ে বাংলাদেশে কোথাও কোথাও শিথিল হচ্ছে তখাকথিত লকডাউন। যুক্তরাষ্ট্রে আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে দশ লাখ।

সরাসরি কভারেজ

রায়হান মাসুদ and মানসী বড়ুয়া

  1. আমাকে নির্বাচনে হারাতেই ভাইরাস দিয়ে চীনের এই বিশৃঙ্খলা- ডোনাল্ড ট্রাম্প

    ডোনাল্ড ট্রাম্পের অভিযোগ, "আমাকে নির্বাচনে হারাতেই চীনের এই বিশৃঙ্খলা সৃষ্টি"

    নভেম্বরে যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট নির্বাচন। ডোনাল্ড ট্রাম্প মনে করেন চীন তাকে নির্বাচনে হারাতে যে কোনো কিছু করতে পারে। তিনি বলেন, চীন যেভাবে এই মহামারি সামলেছে সেটাই একটা প্রমাণ।

    তিনি এর আগে এই ভাইরাস নিয়ন্ত্রণ করতে না পারার অভিযোগ তোলেন চীনের বিরুদ্ধে। তিনি মনে করেন, চীন বিশ্বকে যথাযথভাবে সতর্ক করেনি।

    ট্রাম্প ধারণা করছেন, চীনের বিরুদ্ধে যে বাণিজ্য যুদ্ধ চলছে যুক্তরাষ্ট্রের সে কারণেই বেইজিং চায় ট্রাম্পের প্রতিপক্ষ জো বাইডেন যাতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হয়।

  2. করোনাভাইরাসের ঔষধ আবিষ্কারের আশায় কিছু স্টক মার্কেট চাঙ্গা হয়েছে

    যুক্তরাষ্ট্র ও এশিয়াতে কিছু শেয়ারের দাম বেড়েছে।

    এর কারণ হিসেবে দেখা যাচ্ছে অনেকে আশা করছেন দ্রুতই করোনাভাইরাসের একটা ঔষধ আসবে।

    জাপানের নিকেই ২২৫ ২.২৩ শতাংশ বেড়েছে। অস্ট্রেলিয়ার এস অ্যান্ড পি ২০০ ছিল ১.২ শতাংশ বেশি।

    যুক্তরাষ্ট্রের স্টক মার্কেটে এটা বাড়তি শক্তি দিয়েছে।

  3. নিজের রক্তের উপাদান ডোনেট করেছেন টম হ্যাঙ্কস

    নিজের প্লাজমা বা রক্তের উপাদান ডোনেট করলেন কোভিড থেকে সেরে ওঠা টম হ্যাঙ্কস।

    আন্তর্জাতিক তারকাদের মধ্যে প্রথম যারা কোভিড-১৯ এ আক্রান্ত হন তাদের মাঝে টম হ্যাঙ্কস একজন।

    মার্চ মাসে সপ্তাহজুড়ে তিনি কোয়ারেন্টিনে ছিলেন এবং পরবর্তীতে সেড়ে উঠেছেন।

    প্লাজমা কেন দিলেন তিনি- এটা একটা চিকিৎসা পদ্ধতি যার দ্বারা চূড়ান্ত অবস্থায় অসুস্থ থাকা করোনাভাইরাস আক্রান্ত ব্যক্তিকে বাঁচিয়ে রাখতে পারে প্লাজমা বা রক্তরস। এই রক্তরসে ভাইরাসকে ঠেকিয়ে দেয়ার মতো অ্যান্টিবডি তৈরি হয়।

  4. চীনে যে নিষিদ্ধ শহর তিন মাস পর খোলা হল

    চীনের বিখ্যাত একটি স্থান, নিষিদ্ধ নগরী বন্ধ ঘোষণার তিন মাস পর খুলে দেয়া হচ্ছে।

    করোনাভাইরাসের কারণে চীনের অন্য অনেক জায়গার মতো এটিও দীর্ঘদিন বন্ধ ছিল।

    পহেলা মে থেকে দিনে পাচঁ হাজার দর্শনার্থীকে অনুমতি দেয়া হবে বলে রাষ্ট্রীয় টেলিভিশন বলছে।

    বেইজিংয়ের এই স্থানটিতে স্বাভাবিক সময়ে দিনে প্রায় আশি হাজার মানুষও জমায়েত হয়।

    এই জায়গাটার দায়িত্ব একটি প্রাসাদ কর্তৃপক্ষের যারা সব নিয়ন্ত্রণ করবেন।

    দর্শনার্থীদের জন্য মাস্ক পরা, এক মিটার দূরে দাঁড়ানো এবং তাদের তাপমাত্রা নেয়া বাধ্যতামূলক করা হবে।

    আসার আগে অনলাইনে বুকিং দিতে হবে এবং এই প্রাসাদ এখনই পুরোপুরি খুলবে না।

    এটি ১৪২০ থেকে ১৯১২ সাল পর্যন্ত চীনের রাজপ্রাসাদ ছিল।

    চলতি বছর এর ৬০০ বছর পূর্তি হতে যাচ্ছে।

  5. বিশ্বব্যাপী যা ঘটছে

    যুক্তরাজ্যে মৃতের সংখ্যা এখন ২৬ হাজার ছাড়িয়ে গেছে।

    কেয়ার হোমে যারা মারা গেছেন তাদের সংখ্যা যোগ করা হয়েছে দেশটিতে।

    জাতিসংঘ বলছে অর্থনীতিতে একটা ধ্বস অবশ্যম্ভাবী, ১৫০ কোটি মানুষ চাকরি হারাতে পারে।

    জার্মানি ও যুক্তরাষ্ট্র অর্থনৈতিক সংকোচনের কথা স্বীকার করছে এখনই।

    প্যারিসেই বিভিন্ন স্টেশনে ৫ লাখ মাস্ক বিতরণ করা হয়েছে।

    চীনে মে মাসে সংসদ শুরু হতে যাচ্ছে।

  6. শুভ সকাল। বাংলাদেশ ও বিশ্বে করোনাভাইরাস পরিস্থিতি নিয়ে সকল আপডেট জানাতে বিবিসি বাংলার এই আয়োজন। এখানে দিনভর কোভিড-১৯ নিয়ে পরিসংখ্যান, সংবাদ, মতামত ও বিশ্লেষণ পাবেন।